বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য,আগুন সন্ত্রাস,গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে আমতলী উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠন।

আজ ১২ই নভেম্বর সকাল এগারোটায়  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মিলিত যৌথ সভা শেষে দলীয় কার্যালয় থেকে মোটর শোডাউন সহ বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের ঘটনাস্থল আড়পাংগাশিয়ার মধ্যে তারিকাটা ঘুরে আড়পাংগাশিয়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।পরে সেখান থেকে পুনরায় মোটর শোডাউন উপজেলার উত্তর দিকের শেষ সীমানা শাখারিয়া থেকে ফিরি এসে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আমতলীতে কেন্দ্রীয় দীপাবলি উৎসবমুখর পরিবেশে উদযাপন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরগুনার আমতলীতে  জেলার সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শহরের কেন্দ্রীয়  মহাশ্মশানে শনিবার (১১ই  নভেম্বর) সন্ধ্যা সাতটাশ মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

মহাশ্মশানে স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রতিবছরের মতো এবারও সমাগম হয়েছেন পূজা-অর্চনার জন্য।

পাশাপাশি এ সময় অনেকেই মৃতদের পছন্দের খাবার সমাধিতে রেখে উৎসর্গ করা হয়। তাই স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি, প্রদীপ প্রজ্জ্বলন করেন।

আবার কেউ কেউ মৃত ব্যক্তির পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ ও আত্মার শান্তি কামনা করেন।

এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেন না।

স্বজনরা মনে করেন প্রয়াতদের পাশাপাশি এ সময় অনেকেই মৃতদের পছন্দের খাবার সমাধিতে রেখে উৎসর্গ করা হয়। তাই স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি,প্রদীপ প্রজ্জ্বলন করেন।

আবার কেউ কেউ মৃত ব্যক্তির পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ ও আত্মার শান্তি কামনা করেন।

এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেন না। সমাধিতে পূজা-অর্চনা করলে তাদের আত্মা শান্তি পায়।

পাশাপাশি এ সময় অনেকেই মৃতদের পছন্দের খাবার সমাধিতে রেখে উৎসর্গ করা হয়। তাই স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি, প্রদীপ প্রজ্জ্বলনও করেন।আবার কেউ কেউ মৃত ব্যক্তির পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ ও আত্মার শান্তি কামনা করেন।

এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেন না।

সেসব মৃত ব্যক্তিদের সমাধিগুলোকে কমিটির পক্ষ থেকে আলাদা রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সমাধিগুলোতে শ্মশান কমিটির উদ্যোগে দীপাবলি উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

যদিও সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও শশ্মানে অনেকেই দীপাবলির আয়োজন দেখতে আসেন। এদিকে প্রতিবছরের মতো এবারও ভারত, নেপাল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সমাধিতে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের জন্য স্বজনরা এসেছেন।

আজ রাতের এই স্মসান  দীপাবলি অত্র কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক বিকাশ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ,ধর্মীয় শীর্ষ ব্যাক্তিবর্গ,সুশীল সমাজ, সাংবাদিক ও সর্ব শ্রেনী পেশার জনসাধারণ।

জাতির জনকের সমাধিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পটুয়াখালী-১ আসনের নব নির্বাচিত সাংসদ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক এডভোকেট আফজাল হোসেন এর সাথে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

আজ ১১ই নভেম্বর সকালে বিশাল গাড়ী বহর নিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান দলীয় নেতাকর্মী নিয়ে রওয়ানা হয়ে দুপুরে জাতির জনকের সমাধীস্থলে পৌছান।

এ সময় নব নির্বাচিত সাংসদ এডভোকেট আফজাল হোসেন আমতলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

ব্র্যাকের আয়োজনে বরগুনায় নারী কর্মীদের বাইক প্রশিক্ষণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘ ৫০ বছর ধরে নারীর ক্ষমতায়নে কাজের ধারাবাহিকতায় সংস্থার সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর ও সহযোগী ডিরেক্টর মো: রিয়াজ উদ্দিন বরগুনা অঞ্চল পরিদর্শন  শেষে কর্মীদের সাথে মতবিনিময় করেন।

বরগুনা এলাকায় নারী বান্ধব কর্ম পরিবেশ ও নারীদের কাজের সুবিধার জন্য সিনিয়র ডিরেক্টর স্থানীয় ভাবে নারীদের মোটরসাইকেল ড্রাইভিং  ট্রেনিংয়ের অনুমোদন প্রদান করেন।

যার পরিপেক্ষিতে অদ্য ১১ই নভেম্বর ২০২৩ বরগুনা সার্কিট হাউজ ময়দানে ব্র্যাকের নারী কর্মীদের মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) মাহামুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিশ্নু দেব সাহানা, ব্র্যাক জেলা প্রতিনিধি মো: মারুফ পারভেজ,এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম ও বরগুনা সদর এলাকার সকল শাখার শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, মো: হাসান, নুপুর আক্তার।

প্রশিক্ষন সম্পর্কে ব্র্যাক বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান বরগুনা এরিয়ায় ৪৪ জন নারী সহকর্মী মোটরসাইকেল চালাতে আগ্রহী।পর্যায়ক্রমে সকলকে শেখানো হবে।

এই মোটরসাইকেল প্রশিক্ষণের মাধ্যমে বাইরে অন্যান্য নারীরাও মোটরসাইকেল চালাইতে উৎসাহিত হবে। এতে নারীদের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে।

আমতলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার-৯

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বিএনপি- জামায়াতের টানা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিনে বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে ও অনেককে অজ্ঞাতনামা আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুড়ে যাওয়া শাকুরা পরিবহনের চালক আবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।পুলিশ বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে।

আজ ১০ই নভেম্বর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের৷ টানা  দ্বিতীয় দফা অবরোধ চলাকালে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আড়পাঙ্গাশিয়া বাজারের দক্ষিণ পাশে মধ্য তারিকাটায় আমতলী-তালতলী সড়কে সাকুরা পরিবহন (ঢাকা মেট্টো-ব- ১১-৮৫৭১) নামক ঢাকাগামী একটি পরিবহনে দুর্বৃত্তরা ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে বাসটি সম্পূর্ন পুড়ে যায়।

পরিবহনটি রাত ৯টার সময় তালতলী থেকে ৪জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৯টার দিকে পথিমধ্যে ঘটনাস্থলে আসা মাত্র দুর্বৃত্তরা সড়কের উপরে গাছের গুড়ি ফেলে বাসটির গতিরোধ করে ভাংচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

ঘটনা শুনে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীও সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রনে আনলেও পরিবহনটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মামলার পর-পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন,বশির হাওলাদার,মাসুম হাওলাদার, কাওছার হাওলাদার,লোকমান হাওলাদার,মাসুম তালুকদার,আল-আামিন প্যাদা, খবির হাওলাদার,বাবুল হাওলাদার ও আবুল হাওলাদার।

মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ জানান,গ্রেফতার  হওয়া ৯ জনের মধ্যে বশির, খবির ও আল-আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বাস পোড়ানোর মামলায় গ্রেফতার হওয়া ৯ জনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে।

Daily World News

তালতলীতে থানা হাজতের ছবি ফেসবুকে চলছে সর্বত্র সমালোচনা

তালতলীতে থানা হাজতের ছবি ফেসবুকে চলছে সর্বত্র সমালোচনা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী থানা হাজতের আসামীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর মাধ্যমে ভাইরাল হয়েছে।এতে দেখা যায়, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার হওয়া যুবদল নেতা বেল্লাল রাজা থানার হাজত থানার লোহার শিকের ভেতরে দিয়ে ভাইয়ের সাথে হাত মিলেয়ে ছবি তুলছেন।আবার শিকের ভিতরে দাড়িয়ে ছবি তুলছেন।থানার  হাজতের ছবি বাইরে প্রকাশ পাওয়ায় থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

শুক্রবার সকালে আটককৃত বেল্লাল রাজার ছোট ভাই, আরিফ রাজা ও বাইজিদ রাজার ফেসবুক  পোস্ট থেকে ছবিগুলো শেয়ার করা হয়। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন,দায়িত্বরত পুলিশ সদস্য পরীক্ষার প্রশ্ন দেওয়ার সময় তার চোখ ফাঁকি দিয়ে কোন এক সময় তারা গোপনে তুলেছে।হাজত খানার পাশেই পুলিশের অস্ত্র ভান্ডার তো তার পাশেই ছবিতোলা বিষয়টা কোন চোখে দেখছেন?  এমন প্রশ্নের জবাবে ওসি আরো বলেন, আসলে ছবিটা তোলা ঠিক হয়নি আমরা বিষয়টি দেখছি কিভাবে কি করছে।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন,থানা কর্তৃপক্ষের নিরাপত্তা স্বার্থে সংরক্ষিত এলাকার কোন ছবি অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধীদের ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নিতে পারেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে বরগুনা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন, যেহেতু তালতলী থানার পাশেই মালখানা রয়েছে তো সেখানে এরকম ছবি তোলা আসলে নিরাপত্তার ঘাটতি বুঝায়। এরকম ঢিলে ঢলে নিরাপত্তা আসলেই বর্তমান প্রেক্ষাপটে বেমানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৯নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা থেকে হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাতনপাড়া এলাকার গণি রাজার পুত্র বেল্লাল রাজাকে আটক করে পুলিশ।

আড়পাংগাশিয়ায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মোটর শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বিএনপি- জামায়াতের টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল রাত সারে নয়টায় তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আমতলী উপজেলার মধ্যে তারিকাটায় অগ্নিসংযোগের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশক্রমে আজ ৯ই অক্টোবর দুপুর বারোটার সময় পৌর শহরের আবদুল্লাহ সুপার মার্কেট থেকে পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘটনাস্থল আড়পাংগাশিয়া ইউনিয়নের মধ্যে তারিকাটা ঘুরে আমতলী পৌর শহরের সাকিব প্লাজার সামনে পথসভা করে।

পথসভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত বিএনপি জামায়াত দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।জনগন বিএনপি-জামাতের এধরনের  অপতৎপরতা আমতলীর জনগণ প্রতিহত করবেন।

পথ সভায় আরও বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা মোঃ হারুন অর রশীদ,জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার ও মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,গতকাল বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ঢাকাগামী সাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বিএনপি-জামায়াতের ডাকা৷ টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়,বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আমতলীর আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারে অনুমান করে আগ থেকেই আমতলী থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন,এক সময়ে এই এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে আমতলী থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেলার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর সাথে বরগুনা-১ এর সাংসদ ও আমতলী মেয়রের সৌজন্য সাক্ষাৎ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা জেলার অবকাঠামোগত সার্বিক উন্নয়ন এবং আমতলী ও বরগুনা সদর পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী ও প্লানিং কমিশনের সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং  আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান।

আজ ৬ই নভেম্বর দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও প্ল্যানিং কমিশন সচিবপর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ৭৫০ কোটি টাকা এবং বরগুনা ও আমতলী পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট সচিব মহোদয়দের সাথে মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান সৌজন্য সাক্ষাৎ পুর্বক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তালতলীতে ঔষধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে ওষুধ প্রশাসনের আয়োজনে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর সোমবার বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হলরুমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির

সহযোগিতায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির শাস্তি এবং এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন’র সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন মাওলানা আফজাল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।

এ সময় উপস্থিত ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন,নকল,ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মোঃ আফজল হোসেন ,সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়াসহ উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।