তালতলীতে আওয়ামী যুবলীগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় বরগুনার তালতলী উপজেলা যুবলীগের আয়োজনে আজ ২রা নভেম্বর বৃহস্পতিবার সকাল বেলা ১১ টায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু’র সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ কামরুল হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক নূরে আলম সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান কালাম মোল্লা, মোঃ শামিম পাটোয়ারী, যুবনেতা তারেকুজ্জামান তারেক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন।

সমাবেসে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে উন্নয়নকে অব্যহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ২০২৪ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে সকলকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ জরতে হবে এবং উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের রাজ পথে থাকতে হবে এবং দেশকে নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত ও বিএনপির বিরুদ্ধে রুখে রাড়াতে হবে।

উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু বলেন আমরা উপজেলা যুবলীগ কেন্দ্রীয় যুবলীগ এর নির্দেশে তালতলীতে তরুন্যের সমাবেশ অনুষ্ঠিত করি এখন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা উপজেলা যুবলীগ জামাত বিএনপিকে রাজপথে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনবো।

তালতলীতে হরেক রকম অবৈধ জাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে অবৈধ চরগরা জাল দিয়ে অবাধে মাছ ধরার মহোৎসব চললেও দেখার যেন কেউ নাই। এভাবে চলতে থাকলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

মাছ নিধন কৃত এলাকায় দেখা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাটের উত্তর ও দক্ষিণে আন্দার মানিক নদীর চরে দুই দিকে হাজার হাজার মিটার অবৈধ চরগরা,কারেন্ট,ফাস জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন চলছে।এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে।ভাটার সময়ে চর ঘেঁসে এসব জালগুলো আগ থেকে পুতে রাখা বাসের খুঁটির সাথে জোয়ারের পানিতে ভরে গেলে জাল গুলো উপরে তুলে নির্ধারিত এলাকা আটকে ফেলে।জোয়ারের পানি নেমে গেলে সব ধরনের মাছ গুলো নিথর চরে পরে থাকলে সেগুলো বাছাই করে জেলেরা বিক্রি করে।ফলে রেনু সহ ছোট মাছগুলো মারা পরে।

উপজেলার বিভিন্ন খালে ও নদীতে এ ধরনের জালের সয়লাব হয়ে গেছে। এসব অবৈধ জাল ব্যবহারে বেড়ে যাওয়ায় মাছের স্বাভাবিক প্রজনন,বংশ বিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অচিরেই এসব জাল বন্ধ না হলে দেশের মৎস্যভাণ্ডারে বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।

প্রতিদিন একইভাবে অবৈধ জাল দিয়ে এক শ্রেণির অসাধু জেলেরা মা মাছ নিধন করলেও মৎস্য বিভাগসহ স্থানীয় প্রশাসনের নেই কোনো নজরদারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন,মৎস্য বিভাগের লোকজন ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে আসালে  আগ থেকেই জেলেদের জানিয়ে দেন।ফলে অভিযানের সময় জেলেরা জাল উঠিয়ে চরের জঙ্গলে পালিয়ে থাকে।

তালতলীর বিশিষ্টজনরা মনে করেন,অসাধু জেলেরা কোন নিয়ম মানছে না।চরগরা জাল দিয়ে নির্বিচারে সব ধরনের মাছ নিধন করছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনকে তথ্য দিলেও নানান অজুহাতে তারা ব্যবস্থা নিতে পারছে না।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন,চরগরা ও কারেন্ট জালসহ বিভিন্ন জালের খবর পেলেই সেখানে লোক পাঠানো হচ্ছে। আমরা যাওয়ার আগেই তারা খবর পায়। তাছাড়া চরের জাল পাতলেও সেটা উঠানোর জন্য স্থানীয় লেবার পাওয়া যায় না। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনার তুমপা জানান,এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আনা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালতলীতে হরতালে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন সহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

রবিবার  (৩০শে অক্টোবর) রাত ১১টার দিকে তালতলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে  নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,কেন্দ্র ঘোষিত বিএনপি’র হরতাল বাস্তবায়নের জন্য নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন তালতলী উপজেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েই হুমায়ুন সহ মোট পাঁচজনকে কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে নেতাকর্মী’রা  তালতলী থানা পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে  মামলা হয়েছে।

আজ সোমবার বিকালে গ্রেফতারকৃত নেতা কর্মীদের   জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০শে অক্টোবর  উপজেলা পরিষদ থেকে সচেতনতা মুলক একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ গিয়ে শেষ করার পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের,আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন,পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,বোরহান উদ্দিন মাসুম তালুকদার,সোহেলী পারভীন মালা, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, এডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

জাগোনারী’র আয়োজনে তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের ক্যাম্পেইন শুরু

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা ) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা জাগো নারী’র আয়োজনে রাইট টু গ্রো প্রকল্পের স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া কার্যক্রমের প্রথম দিনে উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের অর্থায়নে এসিএফ এর সহযোগিতায় জাগোনারীর বাস্তবায়নে স্কুল ভিত্তক সচেতনতামূলক এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বে-সরকারি সংস্থা জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন কালে তিনি হাইজিং কর্নারের বিভিন্ন সুবিধাদি সম্পর্কে খোজ খবর নেন,হাত ধোয়ার ডিভাইস দেখেন এবং শিক্ষার্থীদের সাথে স্টুডেন্ট কেবিনেট নিয়ে উম্মুক্ত মত বিনিময় করেন।এ সময়ে বিদ‍্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ ক্যাম্পেইনে বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন কমিটিকে আমতলী এআরএফ ও ওপিসি’র অভিনন্দন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) ‘র নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ ও আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ ৩০শে অক্টোবর সংগঠন দ্বয়ের কার্যালয়ে সংগঠন দ্বয়ের যৌথ আলোচনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নব গঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা, এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা জাতীয় দৈনিক মাতৃজগত, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানকে সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক মফিদুল ইসলাম সরকারকে মহাসচিব সহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা,সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চন্দ্র দাস,রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ২৯ অক্টোবর ২০২৩ইং রোজ রবিবার বিকাল ০৩.০০ ঘটিকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং  দৈনিক মাতৃজগত পত্রিকা ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর সম্পাদক ও প্রকাশক  জনাব খান সেলিম রহমানের নেতৃত্বে সংগঠনের প্রধান কার্যালয় মিরপুর-১০ নাম্বার সেক্টরে দেশের ৬৪ জেলা থেকে ২৪১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা হইতে আগত বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমান বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার ২৪১ জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

তিনি বলেন আমরা আশা করি যে সকল সাংবাদিক আমাদের সংগঠনে আছেন নেতা নির্বাচিত হয়েছেন।বিভিন্ন পদে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের সকল নিয়ম মেনে দুর্বার গতিতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।

পেশাগত দায়িত্ব পালনে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সুন্দর দেশ-জাতি গঠনে সত্য ও বস্তুনিষ্ঠ ভাবে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান।

Daily World News

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আজ  সকাল থেকে আমতলীর  চায়ের টেবিল থেকে শুর করে সর্বত্র আলোচনার জড় চলছে গতকাল ঢাকার বায়তুল মোকাররম এর দক্ষিণ গেইটে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে অংশগ্রহণ।

আজ ২৯শে অক্টোবর সকাল বের হয়ে পৌর শহরের বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে দেখা গেছে একই আলোচনা। একে অপরের কথা বলছিল গতকালের ঢাকায় পৌর মেয়রের বিশাল শোডাউন নিয়ে । সেই সাথে আলোচনায় উঠে আসে ১/১১’র সময়ে নিজের জীবন বাজি রেখে  এয়ারপোর্ট থেকে জননেত্রী শেখ হাসিনার গাড়ীকে ভ্যানগার্ড দিয়ে  ধানমন্ডি পর্যন্ত নিয়ে আসার সেই ভাইরাল দৃশ্য।

এমনও বলতে শোনা গেছে দক্ষিণ বাংলায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে পৌর মেয়র মতিয়ার রহমান এর সমতুল্য কেহ নেই।

উল্লেখ্য,বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করে ঢাকার রাজপথে চমক সৃষ্টির বিষয়ে মেয়রের সাথে জানতে চাইলে তিনি বলেন,আমি মুক্তিযোদ্ধার সন্তান তাই যখন থেকে বুঝতে শিখেছি সেই থেকে মৃত্যু পর্যন্ত দলের জন্য করনীয় পালন করেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী,দলের সভাপতির নির্দেশে যদি নিজের জীবনও দিতে হয় তার জন্য সদা প্রস্তুত আছি।

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার বিচার চাইছেন বাবা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাবার সাথে  বিকেলে বাজারে রেশমা। এর পর রাত ৯ টায় জামাই সুমন ও তার এক বন্ধু জবরদস্তি করে মেয়েকে শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে রাত ১০টায় জামাই সুমন ফোন করে শশুরকে জানায় আপনার মেয়ে অসুস্থ পরেছে তাড়াতাড়ি চলে আসুন। জামাইর বাড়ি গিয়ে দেখেতে পান মেয়ের নিথর দেহ পড়ে আছে খাটের উপরে।

এ সময় শ্বশুর বাড়ির লোকজন বলে আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মাত্র  এক ঘন্টার ব্যবধানে এমন রহস্যজনক মৃত্যু কোনভাবেই মানতে পারেননি বাবা সিরাজ মোল্লা। তার দাবি পরিকল্পিতভাবে তার মেয়ে রেশমাকে হত্যা করা হয়েছে।

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিরাজ মোল্লার মেয়ে রেশমার সাথে পার্শ্ববর্তী উত্তর গেন্ডামারা গ্রামের মৃত্যু আনোয়ার হাওলাদারের ছেলে মোঃ  সুমনের বিবাহ হয়। বিয়ের সাত মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে রেশমার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে চলিত বছরের ১০ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামাই সুমনসহ ৯ জনকে আসামী করে হত্যা মামলা করেন। এই মামলায় জামাই সুমন ও তার বন্ধু আল-আমিনকে গ্রেফতারি পরোয়ানা দিলে তারা পলাতক রয়েছে।বর্তমানে মামলার তদন্ত করছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালেহ।

মেয়ের বাবা কান্না জড়িত কন্ঠে  অভিযোগ করে বলেন,তালতলী থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলা করেছেন। আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি মেয়ে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন,মেয়ে বাড়িতে এসে বলেন কয়েকদিন বেড়ানোর পরে শশুর যাবেন। এরপর রাতে ৯টায় জামাই সুমন ও তার এক বন্ধু আল আমিন বাড়িতে এসে ঝগড়াঝাটি করে রেশমাকে নিয়ে যায়। এরপর রাত ১০ টায় ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ। আমরা গিয়ে দেখি মেয়ে আর নাই মারা গেছে। জামাই সুমন ডাক্তার নিয়ে আসার কথা বলে পালিয়ে গেছে। সুমনের চাচি মনসুরা বেগম ও সুমনের কয়েকজন চাচাতো ভাই ছাড়া বাড়িতে আর কোন লোকজন ছিল না। রেশমার বাম চোখের বুরুতে, গলায়, বাম বুকে, বাম পিঠে ও তলপেটে দাগ দেখা গেছে। জামাই সুমন ও তার বন্ধু আল আমিন মাদকের ব্যবসা করতো এই ঘটনা জানার পরেই এমন রহস্যজনক পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সিরাজ মোল্লার পরিবারের অভিযোগ।

এ বিষয়ে কথা বলতে রেশমার শ্বশুর বাড়ি গেলে সুমনের চাচি মানসুরা তাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে রেশমা ঘরের মাচার আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

ছোটবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম মর্তুজা বলেন,ঘটনাটি শুনেছি যা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তার প্রমাণস্বরূপ গলায় হাতের আঙ্গুলের ছাপ দেখা গেছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল মোঃ আবু সালেহ বলেন,সিরাজ মোল্লা বাদী হয়ে তার মেয়ে হত্যার জন্য আদালতে মামলা করেছেন।এই মামলার তদন্ত চলছে আশাকরি মাস খানেকের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে তখন পুরো বিষয়টি জানা যাবে।

Daily World News

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলা ৭নং ঢলুয়া ইউনিয়নের নলী বাজারের আভ্যন্তরীণ সড়কের ইটের সলিং উঠিয়ে খেলার মাঠ তৈরি করেছে কতিপয় যুবক।

গত (২৬ অক্টোবর ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি ও প্রশাসন কোন ব্যবস্হা গ্রহণ না করায় বাজারের ব্যবসায়ীদের মাঝে খোভ বিরাজ করছে।

জানা গেছে,ঐ দিন স্থানীয় কয়েকজন যুবক এসে রাস্তার পাশে থাকা ভাসমান দোকানদারদের তাড়িয়ে দিয়ে রাস্তার ইট তুলে ফেলে।এমন ঘটনায় বিভিন্ন স্হানে অভিযোগ করেছেন বাজারের ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান,মনির মৃধা নামের এক দোকানদার বলেন, ৫০ বছরের এই বাজারে সপ্তাহে ২ দিন রবিবার ও বৃহস্পতিবার বাজার বসে। বাজারের দিন বিভিন্ন এলাকা থেকে ব্যাবসায়ীরা এসে এখানে দোকান নিয়ে বসেন। গাতকালও এখানে দোকান নিয়ে বসেছিলেন কয়েকজন ব্যাবসায়ী। কিন্তু স্থানীয় কয়েকজন ছেলে এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখানের ইট উঠিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা বাধা দেয়ায় তারা ইট না নিয়ে উঠিয়ে পাশে রেখেছে।

বাজেরের দোকাদাররা আরো অভিযোগ করে বলেন, দিলিপ কর্মকারের ছেলে লিটু কর্মকার (৪০), ফারুক সিকদারের ছেলে সিয়াম(২২), টিপু সিকদারের ছেলে জিসান(২৪), মোয়াজ্জেম এর ছেলে রবিউল(২৩) ও মন্নান খান এর ছেলে রাকিব (২১)তারা সবাই এসে দোকানদারদের সরিয়ে দিয়ে বাজারের ইট উঠিয়ে ফেলেছে।

নলী বাজারের ব্যাবসায়ী কমিটির সভাপতি বলেন, লিটু কর্মকার একজন সন্ত্রাসী তার ত্রাসে এলাকার লোকজন অতিষ্ঠ। গতকাল লিটু কর্মকার লোকজন নিয়ে এসে ক্ষমতা দেখিয়ে বাজেরের ইট উঠিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি নিজ দখলে নিতে চাচ্ছে তারা।

তিনি আরো বলেন, আমরা দোকানদাররা বাধা দেয়ায় আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে, আমরা এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। অভিযুক্ত জিসান ও সিয়াম বলেন, আমরা প্রতিবছর এখানে ব্যাটমিনটন খেলি, এই জায়গাটা নিচু হয়ে গেছে তাই ইট গুলো উঠিয়ে বালু দিয়ে উচু করার জন্য ইট উঠিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিটু কর্মকার কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি, তবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

 //সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে উপজাতি (রাখাইন) নোথা অং হত্যা মামলার আসামি শহিদুল ডাক্তার সহ সকল খুনিদের দ্র্ত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজাতী রাখাইন জনগোষ্ঠী  সহ স্থানীয় বাঙ্গালীরা।

আজ শনিবার সকাল ১০টায় (২৮অক্টোবর) তালতলী উপজেলার তাঁতীপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান,খেচিং মং এবং মং থান চো। এ সময় বক্তারা বলেন,নোথা অং কে জমির জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা মামলার ৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সিআইডি চুড়ান্ত প্রতিবেদন দেয়নি।এদিকে মামলার অন্যতম আসামী শহিদুল ডাক্তার জামিনে বেড়িয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

সমাবেশে বক্তারা আরো বলেন, রাখাইন সম্প্রদায়ের ভুমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যা-সহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাঁদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন, তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকান্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শহীদুল ডাক্তার সহ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে শহিদুল ডাক্তার গংরা আবারও রাখাইনদের জমি দখলের পায়তারা চালাচ্ছে ।হত্যা মামলার আসামিদের দ্রত বিচার না হলে আদিবাসীদের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা বিধান করা অসম্ভব।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে তালতলী থানা পুলিশ।ঘটনার দুইদিন পর ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে আদালত এ মামলা তদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন। সিআইডি পুলিশ পরবর্তীতে অজানা কারণে ৬ বছর পার হলেও সিআইডি এখনো চুরান্ত প্রতিবেদন দেয়নি। তাই আমাদের দাবী দ্রুত পুলিশ প্রতিবেদন আদালতে দিয়ে আসামীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

এবিষয়ে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় একটু সময় হয়েছে।আরো পরিচ্ছন্ন তদন্ত করে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দ্রুত আদালতে দাখিল করা হবে।

Daily World News

কচুয়া প্রেসক্লাবে সদস্যদের সাথে নির্বাহী অফিসার ও ওসির মতবিনিময়