খুলনা মহানগর ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা

//এমন মুরশীদ আলী //

খুলনা মহানগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ১০ জানুয়ারি আছর বাদ হাফিজনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতৃত্ব, যার অবদান জাতি চিরকাল স্মরণ করবে। বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দৃঢ়তার সঙ্গে দেশ ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা উপস্থিত ছিলেন- আরিফুর রহমান অপু, আসাদুজ্জামান মুরাদ, মিজানুজ্জামান তাজ, মাহবুব হোসেন পিয়ারু, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, এডভোকেট গোলাম মাওলা, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বাবু বাবুসহ ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপকূলীয় অঞ্চলের কিশোরী শিক্ষার্থীদের STEM ও ICT শিক্ষা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী //

উপকূলের মেয়েদের STEM শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে সমন্বিত উদ্যোগে অ্যাডভোকেসি কর্মশালা গত ১০ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা আভা সেন্টারের অনুষ্ঠিত হয়।

কিশোরী মেয়েদের জন্য (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) এবং ICT শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF) এর উদ্যোগে এবং “স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া” প্রকল্প কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, উপকূলীয় অঞ্চলের কিশোরী শিক্ষার্থীদের STEM ও ICT শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন- “উপকূলীয় অঞ্চলের মেয়েদের STEM ও ICT শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতি নির্ধারক ও অংশীদারদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরির কোনো বিকল্প নেই। আজকের কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখব”। উল্লেখ্য- ২০২৩ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN)- এর উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)- এর সহযোগিতায় এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পটি উপকূলের মাধ্যমিক স্কুলের মেয়েদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে আগ্রহ তৈরী ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে উক্ত কর্মশালার আয়োজন। এই কার্যক্রমকে টেকসই করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় সরকার, এনজিও এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অতিথির মধ্যে বক্তৃতা করেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল অধ্যাপক ড. হেলাল আন নাহিয়ান, মালালা ফান্ডের এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক মুনির হাসন, মাচাটোনিস কুয়েট দেব প্যান্ট হেড প্রফেসর ড. হেলাল নাহিয়ান, রূপসা উপজেলা সমাজসেবা অফিসার মো. রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইসলামিক রিলিফ বাংলাদেশ মো. জাকারিয়া, সংবাদকর্মী এম মুরশীদ আলী, মো. আজিজুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় দলগত আলোচনা ও প্যানেল সেশনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি ও এনজিও নেতৃবৃন্দ উপকূলীয় মেয়েদের STEM শিক্ষায় অংশগ্রহণের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন।রূপসা উপজেলার ৪ টি মাধ্যমিক হলো-১.  কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২. পিঠাভোগ ডি.জি.সি. মাধ্যমিক বিদ্যালয়, ৩. কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, ৪. নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া উপকূলের মেয়েদের ক্ষমতায়নে কাজ করা ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা সহ ৭০ জন উপস্থিত ছিলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬, ২০ ও ৩১ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

দেশনেত্রী, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনা মহানগর ১৬, ২০ ও ৩১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান। দেশবাসীর প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং এদেশের মানুষের অধিকার আদায়ের আপসহীন নেত্রী ছিলেন। মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন খোকন, এডভোকেট গোলাম মাওলা, জামিরুল ইসলাম জামিলসহ ওয়ার্ড ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

খুলনা ডি আই জি রূপসা আঞ্জুমান মুফিদুল ইসলাম এ কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা ও কম্বল বিতরণ উদ্বোধন করেন

//এম মুরশীদ আলী//

জীবনেও সাথী, মরনেও সাথী” এই শ্লোগান সঙ্গে নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এর শুভ উদ্বোধন গত ৩ জানুয়ারি বিকেলে রূপসা আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা ডি আই জি মো. রেজাউল হক (পিপিএম)।

খুলনা ডি আই জি রূপসা আঞ্জুমান মুফিদুল ইসলাম এ কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা ও কম্বল বিতরণ উদ্বোধন করেন

অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও সদস্য ম্যানেজিং কমিটি আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা, এস এম হারুনার রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুগ্ম-সচিব ও চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মোসা: ফেরদৌসী বেগম।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক জেলা প্রশাসক, আঞ্জুমান যুগ্ম পরিচালক আনিস মাহমুদ।

আঞ্জুমান রূপসা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সফিউল আলম সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন- আঞ্জুমানের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা, রূপসা থানার ওসি আবুর রাজ্জাক মীর, উপ পরিচালক (আইটি) মো. হেলাল উদ্দিন, ইন্জিনিয়ার সামসুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মো. আশফাক, ফিজিওথেরাপিষ্ট গৌতম মন্ডল, ম্যানেজার আমজাদ হোসেন, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, প্রধান শিক্ষক হায়দার আলী, সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মো. রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, মাওলানা আইয়ুব আলী, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিটন, আসমান, সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ।

আলোচনা শেষে ১৫০ জন অসহায় হত দরিদ্রর মাঝে কম্বল বিতরণ করা হয়। আলোচনা শুরুতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এসএম দলিল উদ্দিন ও আসমাতুন ন্নেছা লক্ষি বিবির জন্য দোয়া করা হয়েছে।

রূপসায় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ৩য় ম্যাচে খুলনা মোহামেডান বিজয়ী

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ৩য় খেলা গত ১৮ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

খেলার উদ্বোধন করেন- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক  খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ।

খেলায় অংশগ্রহণ করে খুলনা মোহামেডান ও গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে খুলনা মোহামেডান ৪-৩ গোলে বিজয়ী এবং ৩য় দল হিসাবে সেমিফাইনালে উঠার সক্ষমতা অর্জন করে। সন্মানিত অতিথি ক্রীড়া সংগঠক, সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুুধ হোসেন স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার লিমন। খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, বিপ্লব সরদার। খেলার ধারাভাষ্য ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মনির শেখ, আবুল কালাম, শুভ গালিব,  কামরুল শেখ, শাহাজাদা আলমগীর,  রঞ্জু হালদার, ইমরোজ চৌধুরী, শিপন, ইমরান হোসেন, আবুল

দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই ….. রূপসায় চরমোনাই পীর

//এম মুরশীদ আলী//

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির,  চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করিম বলেছেন দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা  লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েক বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বলেন ইসলামী গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোল তাবোল বক্তব্য প্রদান করছে। ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কুরআনের রাজত্ব কায়েম করা হবে। তখন এদেশ হবে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে  দেশে মাদক, চাঁদাবাজি, দুর্নীতিবাজ ভূমিদস্যু কারো ঠাই বাংলার মাটিতে থাকবে না। তিনি আজ ৯ ডিসেম্বর  ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন। বিকাল ৩ টায় পালেরহাট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন নায়েবে আমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন খুলনা- ১ আসনের প্রার্থী মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খেলাফত মজলিস রূপসা উপজেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম। ইসলামী আন্দোলন  রূপসা উপজেলা শাখার সভাপতি  শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স, ম এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন মিজানুর  রহমান, রাতুল ইসলাম,  সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান,  আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার  হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর, রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমূখ।

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ গত ৬ ডিসেম্বর বিকালে টিএসবি ইউনিয়ন কাজদিয়া বাজার  এলাকায় অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে এ যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নির্বাচনী সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওঃ গোলাম রসুল।

টিএসবি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাফিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. দিদার বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, হারুন অর রশিদ, মাওঃ আব্দুল গফ্ফার, তামিম বাদশা, মুন্সি মনিরুজ্জামান, মো. বিল্লাল হোসেন, আল যোবায়ের, হাফেজ বিল্লাল, হাফেজ কাজী নেয়ামত আলী, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ সাইফুল ইসলাম, জুম্মান আনসারী, মোঃ ইসমাইল প্রমুখ।

রূপসায় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ শিপন ট্রেনিং বিজয়ী এবং শিক্ষক- বাকির হোসেন বাকুর স্মরনে ১ মিনিট নীরবতা পালন

//এম মুরশীদ আলী //

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলা গত ৬ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  বাকির হোসেন বাকুর স্মরনে ১ মিনিট নীরবতা পালন শেষে খেলায় অংশগ্রহণ করে গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টার বনাম খুলনা নর্থ ফুটবল একাদশ। উভয় টীমের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গোপালগঞ্জের খেলোয়াড় ফয়সাল এর পায়ে ১টি গোলে বিজয়ী হয়। এ খেলায় রেফারির দায়িত্বে বাশির আহম্মেদ লালু এবং তার সহযোগী রেফারী আলী আকবর ও সাইফুল ইসলাম সঠিক নির্ধারকের ভুমিকায় ছিলেন।

খেলায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তাপস ব্যানার্জীর স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের খেলোয়াড় সেবা কে করা হয়।

টুর্নামেন্ট মাঠে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, ব্যবসায়ী তাপস ব্যানার্জী, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, এইচএম কামরুল ইসলাম কচি, টুর্নামেন্টের যুগ্ম আহবায়ক  আলম শেখ, রউফুল হক মুকুল, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, মাসুদুর রহমান, শাহাজাদা আলমগীর, এসএম মনিরুজ্জামান,  আয়ূব খান, ইসলাম সরদার, বেল্লাল হোসেন, ইসরাইল বাবু, সুজন শেখ প্রমূখ।

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা গত ৩ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বনাম খুলনা এজাজ ফুটবল একাডেমি। সান স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর খেলোয়াড়ের শুটে ১টি গোলে বিজয়ী হয়েছে। এ খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- তানভির ইসলাম এবং তার সহযোগী রেফরী সাইফুল ইসলাম, আঃ গফফার ছিলেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন- মুস্তাহিদুর রহমান মুক্ত।

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

ব্যবসায়ী আবুল কালামের স্পন্সরে ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের গোলদাতা ওসমান।

টুর্নামেন্ট মাঠে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, আঃ রহমান, এসএম আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, আলম শেখ, বাশির আহম্মেদ লালু, আবুল কালাম, মনির হোসেন, বিপ্লব, আয়ূব খান শাহাজাদা আলমগীর, শুভ গালিব, সাবেক গোলকিপার ইরান, মোঃ জালাল মোল্যা, ফুটবল কোচ সাধন দে, বশির হায়দার পল্টু,মিরাজুল ইসলাম মিরান, জহির, তাহসিন প্রমূখ।

আগামী ৫ ডিসেম্বর খেলায় অংশগ্রহণ করবে কাজদিয়া ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। খেলা উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

: রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ- এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা গত ২ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও বটিয়াঘাটা তরুণ সংঘ। এ ম্যাচে বটিয়াঘাটা তরুণ সংঘ ১-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সমাজসেবক সৈয়দ মাহমুদ আলীর স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত গোলদাতা নাহিদ। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- বাশির আহম্মেদ লালু, সুমন রাজু ও আজিজুল ইসলাম বাবলু।

খেলা চলাকালে উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক আদিলুজ্জামান আদিল, বিএনপি নেতা এস. এম. আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, ক্রীড়া সংগঠক আঃ রহমান, মনির ঢালী, মুজিবর রহমান, ডাঃ মামুন, বিপ্লব, সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, শুভ গালিব, আলী আকবর, মনির শেখ, আয়ুব খান, বাবুল হোসেন, জামাল শেখসহ আরও অনেকে। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন আবু মুসা শেখ। এছাড়া বুধবার টুর্নামেন্টে মুখোমুখি হবে- শক্তিশালী নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এজাজ ফুটবল একাডেমি, খুলনা।