রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”। এ প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ রূপসায় সম্পন্ন। ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা গত ৮ ও ৯ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা স্টল পরিদর্শনের সময় মেলায় অংশগ্রহণ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন। শিক্ষার্থীরা মেলার মাধ্যমে বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ৪টি মাধ্যমিক (জুনিয়র) এবং ৫টি কলেজ (সিনিয়র) হিসেবে স্টলে অংশগ্রহণ করেছে। যথাক্রমে- উপজেলা সদর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র), কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়, তাছাড়া- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সিনিয়র), রূপসা সরকারি কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরোননেছা গার্লস কলেজ, চাঁদপুর কলেজ প্রমূখ।

স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ আনোয়ার উল কুদ্দুস, এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন।

একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল এর পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

রূপসায় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, খুলনা//

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোহড়ায় প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়- হঠাৎ ঘরে আগুন, গ্যাসের সিলিন্ডারে আগুন দেখে ভীত না হয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে রক্ষা পাওয়ার উপায়। এ প্রদর্শনী গত ১০ মার্চ সকাল ১১টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় দুর্যোগ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও  প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহানউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিরুল ইসলাম, সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক জিএম আসাদুজ্জামান, জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর তানিয়া ইসলাম, অঞ্জনা বসুসহ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ। কর্মসূচিতে সহযোগিতা করে জেজেএস (JJS) খুলনা।

সমাজের প্রতিটি মানুষকে নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে …… রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম

//এম মুরশীদ আলী, খুলনা//

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, এজন্য জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।

সমাজের প্রতিটি মানুষকে নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে ...... রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম

তিনি বলেন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে সমাজের মানুষ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায়, তাহলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক, সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সবাইকে আইন মেনে চলার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আজ ৮ মার্চ (রবিবার) দুপুরে পূর্ব রূপসা ঘাট বাসটার্মিনাল এলাকায় রূপসা থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আনিসুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মোঃ রাফিউর রহমান, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর।

রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় বক্তৃতা করেন-

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান,বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, জামায়াতে ইসলামী নেতা সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা হেকমত আলী, মো. নাজিমুদ্দিন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স, ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা সেলিম সরদার, শফিকুল ইসলাম, মুফতি হেলালউদ্দিন, ইকরামুল হক, মাওলানা আলামিন শেখ, মো. হাজী ইকরাম, থানা পুলিশের মধ্যে এসআই রজত কুমার মন্ডল, নাজমুল হাসান, আশরাফ হোসেন, লাইজু সহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনার রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান

//এম মুরশীদ আলী, খুলনা//

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার প্রতিপাদ্য সামনে রেখে

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা সম্মাননা প্রদান অনুষ্ঠান  মার্চ সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম।

 উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন–  মেডিকেল অফিসার ডা: আলামিন, উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস।

 আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের বিষাদ আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। তিনি বলেনআন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, সম্মান সমতার দাবি বিশ্বব্যাপী তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নারী কন্যাশিশুর নিরাপত্তা, ক্ষমতায়ন এবং বৈষম্য দূরীকরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমাজ গড়ে তুলতে নারীর সমান অধিকার, মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, কর্মসংস্থান সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি পেলেই দেশের সার্বিক উন্নয়ন হবে।

 বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহানউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম তরফাদার, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, সহকারী পরিবার পরিকল্পনা সুমন মল্লিক, ব্রাক এরিয়া ম্যানেজার অসীম কুমার দাস, ইসলামী রিলিফ বাংলাদেশ উপজেলা ইনচার্জ মো. জাকারিয়া, উদ্যোক্তা মিতালী পাল, খালেদা বেগম, রিক্তা বেগম, রশিদা বেগম, নাসিমা বেগম, খাদিজা বেগম, কর্মজীবী নারী সংস্থার প্রজেক্ট অফিসার রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর রাজিব সাহা এবং রুমানা খাতুন প্রমূখ।

অনুষ্ঠান শেষে উদ্যোক্তা মিতালি পালকে সম্মাননা প্রদান করা হয়।

বিএনপি সরকার দেশকে মাদক-সন্ত্রাস-দূর্নীতি মুক্ত করতে বদ্ধ পরিকর—- আজিজুল বারি হেলাল এমপি

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

খুলনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারি হেলাল বলেছেন মাদক, সন্ত্রাস দূর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার দৃড় পদক্ষেপ হাতে নিয়েছে। মব সন্ত্রাস করে পরের জমি দখল, চাঁদাবাজি করে যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করা হবে। এদেশের মানুষ যাতে সুখী, সমৃদ্ধ ও নিরাপদে বসবাস করতে পারে তার যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন নির্বাচন পর পরবর্তী সময়ে এক স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির লক্ষ্যে অশুভ পায়তারা করছে। তাদের এ অশুভ কর্মকান্ড দমনে নব গঠিত বিএনপি সরকার কঠোর হস্তে দমন করবে। মাদক সম্পর্কে তিনি বলেন খুলনা-৪ আসন এলাকায় মাদক ক্রয় বিক্রয় বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে প্রশাসন। মাদক ক্রয় বিক্রেতা বা সন্ত্রাসী ব্যক্তি কোনো দলের হতে পারে না। এ অশুভ কাজে যারাই সহযোগিতা বা আশ্রয় প্রদান করবে তাদের বিরুদ্ধেও বিএনপি সরকার পদক্ষেপ গ্রহন করবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন প্রজাতন্ত্রের কাজ সুষ্ঠু দূর্নীতিমুক্ত এবং জনবান্ধন করতে যত রকমের পদক্ষেপ গ্রহন করা দরকার তা সবই বর্তমান সরকার ধীরে ধীরে বাস্তবায়ন করবে। এ কারনে সকল কর্মকর্তাকে দল মতের উর্ধ্বে থেকে দূর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এরপূর্বে উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

 

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

এসময় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দস, নির্বাচন কর্মকর্তা আঃ সাত্তার, শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী বিদ্যুৎ এজিএম এম হালিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক  মোল্যা সাইফুর রহমান,রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিলুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ, ইলিয়াছুর রহমান, আজিজুল ইসলাম নন্দু, বীরমুক্তিযোদ্ধা হাসান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এছাড়া নেতাকর্মীদের মধ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান বিশ্বাস, আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার, হুমায়ূন কবীর, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আখি, খন্দকার শরিফুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, জিএম আসাদুজ্জামান, আসাদুজ্জামান বিপ্লব, মাসুম বিল্লাহ, মুন্না সরদার, খান আলিম হাসান, মাসুদ খান, সাইফুল ইসলাম পাইক, ফিরোজ মাহমুদ, জাহিদুল ইসলাম রবি, আরিফ মোল্যা,  মিশকাত মোল্যা, মোকাররম হোসেন, শাহ জামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, সরদার শিহাবুল ইসলাম, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, খায়রুল আলম খোকন, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, বিউটি পারভিন, মাঈনুল হাসান, ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, ফরহাদ হোসেন, জাহিদ হোসেন, আকতার শেখ, শাহাজাদা আলমগীর, ফারুক আহম্মেদ, সফর কাজী, ইব্রাহিম শেখ, গোলাম রসুল, জাহিদুর রহমান, মুস্তাহিন শেখ প্রমূখ।

খুলনার রূপসায় একাধিক অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

//এম মুরশীদ আলী, খুলনা//

অসাধু ব্যবসায়ীরা রূপসার বিভিন্ন গ্ৰামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে তুলেছে কাঠ পুঁড়িয়ে কয়লার অবৈধ রমরমা ব্যবসা। অবশেষে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে বিষাক্ত ধোঁয়া ও বায়ু দূষণে জর্জরিত স্থানীয় জনতা ধৈয্যের বাঁধ ভেঙে গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন নির্দেশে ফায়ার সার্ভিস টীম ও থানা পুলিশ উপস্থিতিতে সামন্তসেনা ও দেবীপুরে এলাকায় কাঠ পুঁড়িয়ে কয়লা উৎপাদনের ৯ টি অবৈধ চুল্লি ধ্বংস করে দেয়।

ক্ষতিগ্রস্ত বসতিরা জানান- এখানে অসংখ্য বসতিদের ফলজ ও বনজ গাছ এবং পানের বরোজের পাশে খামখেয়ালি ভাবে চুল্লি স্থাপন করাতে উচ্চ তাপদাহে ক্ষতির সম্মুখীন। তাছাড়া আঠারোবেকী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চুল্লি এলাকায় লোক সমাগম কম থাকায় মাদক সেবন ও বেচাকেনার নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে মাদক কারবারি রা। এ সকল ক্ষতি থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। তিনি জানান- কিছু অসাধু ব্যবসায়ী এ ধরণের ক্ষতিকর অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এতে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্রের ওপর চাপের সৃষ্টি হয়। চুল্লির আগুনের তাপ ও কালো ধোঁয়ায় বসতিদের স্বাস্থ্যের ক্ষতি। যে কারণে এ অবৈধ চুল্লি একেবারেই পানি মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রূপসার নৈহাটি, শ্রীফলতলা, টিএসবি ও ঘাটভোগ ইউনিয়ন এলাকায় অসংখ্য অবৈধ চুল্লির খবর পেয়েছি সেগুলিও অভিযান চালিয়ে নষ্ট করা হবে।

রূপসায় জাতীয়তাবাদী দলের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয়তাবাদী দল (ধানের শীষ) প্রতীক এর পক্ষে ভোট কেন্দ্রে নারী ও পুরুষ পোলিং এজেন্ট নিয়োগ প্রশিক্ষণ কর্মশালা গত ৭ ফেব্রুয়ারি সকালে রূপসা উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৈহাটি, টিএসবি ও ঘাটভোগ ইউনিয়নের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু।

প্রশিক্ষণ অনুষ্ঠানে খুলনা-৪ আসনের এজেন্ট প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, নাজমুস সাকিব পিন্টু, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান।

প্রশিক্ষণে বক্তারা বলেন- ভোটকেন্দ্রে জনগণের ভোটাধিকার রক্ষায় পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের সহযোগিতা করা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে পোলিং এজেন্টদের সজাগ থাকতে হবে। জনসাধারণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য এম এ সালাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, ফ.ম. মনিরুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মহিতোষ ভট্টাচার্য, আজিজুর রহমান, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আঁখি, মহিলা দল নেত্রী মনিরা বেগম, বিএনপি নেতা সাজ্জাত হোসেন, স.ম. হাসিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, সাবেক ছাত্রনেত জিএম হিরোক, আবুল কাশেম প্রমুখ।

স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে  … রূপসায় ধানের শীষের প্রার্থী

//এম মুরশীদ আলী //

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন- বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী সঠিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে, যাতে কোন মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। ওষুধ ব্যবসায়ীরা বিনা টোলে কার্টুন নিয়ে রূপসা ঘাট দিয়ে যাতায়াত করতে পারেন, সে বিষয়েও গুরুত্বসহকারে দেখা হবে। গত ৩১ জানুয়ারি দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার আয়োজনে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ এবং রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটী বিএনপির সার্চ কমিটির সদস্য এস এম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মো. বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আ. হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মো. লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, বিএনপি নেতা ইবাদুল ইসলাম প্রমুখ।

রূপসায় পোল্ট্রি খামারের দুর্গন্ধে পরিবেশ নোংরা; বসতিরা রক্ষা পেতে নির্বাহীর কাছে একাধিক স্বাক্ষরিত অভিযোগ দায়ের

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

রূপসায় ঘনবসতি এলাকায় মশিউর রহমানের পোল্ট্রি খামার, ক্ষতিকর দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ওই খামার বন্ধের দাবিতে একাধিক ভুক্তভোগী পরিবার গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও অভিযোগ পত্রে জানা যায়, রামনগর গ্রামের আফসার হাওলাদারের ছেলে মশিউর রহমান হাওলদার কয়েক মাস আগে নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে জয়পুর হাফিজ মাস্টার সড়ক ঘনবসতি এলাকায় বিশাল পোল্ট্রি খামার নির্মাণ করে শত শত মুরগি পালন করেছেন। উল্লেখ্য খামারের মুরগির পায়খানার বিষাক্ত দুর্গন্ধ সৃষ্টির ফলে ওই এলাকার বসতিদের বসবাস একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এ ক্ষতিকর দুর্গন্ধে পেটের পীঁড়াসহ নানান রোগের দেখা দিতে পারে বলে আশঙ্কায় পড়েছে ভূক্তভোগীরা। এলাকাবাসী মশিউর রহমানকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একাধিক বার বলেন। সে কারোর কথা মূল্যায়ন না করে বহাল তবিয়তে খামখেয়ালিভাবে খামার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে মহল্লাবাসী দীর্ঘদিন দুর্গন্ধ সহ্য করে কোন উপান্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিক স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন- পরিবেশ ও সমাজ নষ্ট করে মুরগির খামার স্থাপন করা যাবে না। এটি খুবই দুঃখজনক। সরেজমিন তদন্ত পূর্বক উভয় পক্ষের উপস্থিতিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ২০ নং ওয়ার্ড বিএনপির দোয়া সম্পান্ন

//এম মুরশীদ আলী//

খুলনা সোনাডাঙ্গা থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করেছেন এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দল ও দেশকে সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করেন।

দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের নানা দিক তুলে ধরেন এবং তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে মহানগর ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতি সহ দলের কল্যাণ কামনা করা হয়।