রূপসায় বৃষ্টির পানি না স্যালোর পানি, সন্দেহে কৃষকের মারামারি; থানায় অভিযোগ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসায় মৎস্য ঘেরে পানি দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের। গত ১৫ এপ্রিল সকালে ঘাটভোগ ইউনিয়ন নারকেলী চানপুর গ্রামের অশোক পাল ও পিঠাভোগ গ্রামের কৃষ্ণ পাল ও বিষ্ণু পাল দ্বয়ের সহিত হাতাহাতি-মারামারি সৃষ্ট হয় বলে জানা যায়।

অভিযোগ পত্র ও প্রতক্ষ্যদর্শী জানায়- চানপুর গ্রামের অশোক পালের মৎস্য ঘেরে চৌত্রের খরতাপে পানি কমে যাওয়ার ফলে, মাছের ক্ষতির সম্ভাবনা থেকে রক্ষা পেতে গত ১৪ এপ্রিল স্যালোমেশিন দ্বারা ঘেরে পানি দেয় এবং ঐদিন পহেলা বৈাশাখ দুপুরে বৃষ্টি হয়ে যায়। ঐ বৃষ্টির ফলে ধানের জমির অপেক্ষাকৃত নিচু অংশে পানি জমে। ওই ঘেরের মধ্যে এক পাশে অশোক পালের (বর্গাকৃত জমি) মৎস্য চাষ। আর এক পাশে কৃষ্ণ পাল ও বিষ্ণু পালের নিজ জমি। এ ধানের জমিতে পানি জমার ফলে, তারা ভাবে অশোক পাল ইচ্ছে করে পানি দিয়ে পাকা ধানের ক্ষতি করছে। এরপর তারা দুই ভাই ক্ষিপ্ত হয়ে- ওই বিলে অশোক পাল (৭২), ছেলে মিঠু পাল (৩৭) এবং স্ত্রী উষা রানী পালকে গালিগালাজের এক পর্যায়ে মারামারি লেগে যায় এবং মিঠু পালের গলা চেপে ধরলে, সে বাঁচার জন্য কৃষ্ণ পালের কানে কামড়িয়ে রক্ষা পেয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং থানায় অভিযোগ দায়ের করে।

উল্লেখিত বিষয়ে কৃষ্ণ পাল বলেন- অশোক পাল ইচ্ছে করে আমার পাকা ধানের জমিতে পানি দিয়ে ক্ষতি করতে চেয়েছিল। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার পাকা ধান ক্ষেতে স্যালোমেশিনের পানি ফেলে ফসলের ক্ষতি করছ কেন? এই বলার সাথে সাথে তারা আমাকে মারপিট শুরু করে এবং মুখের চোয়াল ও কানে কামড়িয়ে রক্তাক্ত করে। তাৎক্ষণিক আমার চিৎকারে আশপাশের লোক ছুটে আসাতে আমি রক্ষা পাই। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আশার পথে গতিরোধ করে হুমকি-ধামকি ও মারার উত্তাক্ত হয়। তারা আমার ফসলের ক্ষতি করেছে, আমাকে মেরেছে আবার থানায় অভিযোগও করেছে। আমার জমি তারা লিজ নিতে চেয়েছিল, আমি না দেওয়ার কারনে এবং ঐ বিলটি আমার বাড়ি থেকে একটু দুরে, এ সুযোগ নিয়ে তারা যা খুশি তাই করছে। আমিও সত্য ঘটনার আইনী সহয়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেছি।

এসএসসি রূপসায় ৮টি কেন্দ্রে  ২০৩২ জন পরীক্ষার্থী

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলায় ২১ টি মাধ্যমিক ও ১০টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। পরীক্ষার জন্য ৮টি কেন্দ্র করা হয়েছে। এসএসসি (সাধরণ) প্রথম দিন বাংলা ১ম পত্র পাঠ্য বইয়ের লিখিত পরীক্ষা, মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী’র জন্য ১টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবীদ লিখিত পরীক্ষা এবং ভোকেশনাল ১টি কেন্দ্রে বাংলা- ২ (১৯২১) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) শুরু সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের ভিতর প্রবেশ এবং দুপুর ১ টায় পরীক্ষা শেষ হবে।

পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (মূল কেন্দ্র) ৩৪০ জন পরীক্ষার্থী। নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ে (ভেনু কেন্দ্র) ১০১ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন। মোট-৪৪১ জন শিক্ষার্থী। ভোকেশনাল- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে- ১৭৬ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন। শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় (মূল কেন্দ্র) ২৮৪ জন পরীক্ষার্থী। এস,জি,সি টেকনিক্যাল এন্ড বিএম কলেজ (ভেন্যু কেন্দ্র) ১৬৭ জন পরীক্ষার্থী। মোট- ৪৫১ জন শিক্ষার্থী। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে (মূল কেন্দ্র) ৩৫৫জন পরীক্ষার্থী। জে, কে, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) ৩০৮ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন।  মোট- ৬৬৩ জন শিক্ষার্থী। সামন্তসেনা দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা ৩০১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

পরীক্ষা তদরকি বিষয়ে- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জাহিদুর রহমান সার্বিক তত্বাবধায়নে থাকবেন। তিনি বলেন- শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস/১০০ নম্বরের পরীক্ষা হচ্ছে। এসএসসি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শেষ হবে ১৩মে। তাছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু থেকে শেষ সময় পর্যন্ত পরীক্ষার কেন্দ্র নজরদারি ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রে একজন সরকারি ভিজিলেন্স কর্মকর্তা দায়িত্বে থাকবেন। প্রতি কেন্দ্র সমূহে প্রধান শিক্ষক, পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন।

পরীক্ষার কেন্দ্র নিরাপত্তার বিষয়ে- কেন্দ্র কমিটির সভাপতির দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন সহ সার্বিক খোঁজ-খবর রাখা হবে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে প্রবেশ করতে পারে। কেন্দ্র এলাকায় কোন প্রকার যানজট বা লোক জমায়েত না করতে পারে, সে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কেন্দ্রগুলোর ১০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষনিক খেয়াল রাখবেন।

কৃষকদল টিএসবি’র আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল

//এম মুরশীদ আলী, রূপসা//

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রূপসা উপজেলা সদর টিএসবি ইউনিয়ন আহবায়ক কমিটিতে ওলিয়ার রহমান খানকে আহ্বায়ক এবং সদস্য সচিব শেখ হাফিজুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেওয়া হয়। এ উপলক্ষে নেতৃবৃন্দ গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সদর এলাকায় এক শুভেচ্ছা মিছিল বেরিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

নেতৃবৃন্দ- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ খুলনা জেলা কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব শেখ আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহ আলম ভুইয়া এবং সদস্য সচিব সোহাগ শিকদার দ্বয়কে প্রানঢালা অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, ফ.ম মনিরুল ইসলাম, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদার, এইচ এম কামরুল ইসলাম কচি, জাহিদুর রহমান মিন্টু, আঃ ছত্তার মোড়ল, আজিজুল ইসলাম, এইচ এম আবুল কালাম, ইসরাইল বাবু, শফিক ঢালী, দানিশ, হিরোক, আবুল কাশেম, ফেরদাউস, সোহাগ সরদার, পলাশ, রমজান ওয়ালিদ, শাহিদুল, আবুল হোসেন সুমন রাজ, নয়ন, মোরশেদ আলম রানা, বিল্লাল, রায়হান, আরাফাত, বাবুল শেখ, ফুরাদ, আলম, সুমন, মসৌরভ সরকার, সৈয়দ হাফিজুর শেখ, আতাহার প্রমূখ।

দৈনিক ইবি নিউজ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এম মুরশীদ আলী|| 

“আমরা দেশ ও মানুষের কথা বলি” এ শ্লোগান নিয়ে দৈনিক ইবি নিউজ২৪ খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গত ২২ ফেব্রুয়ারি সকালে হোটেল গোল্ডেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

দৈনিক ইবি নিউজ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার।

প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন- দৈনিক ইবি নিউজ২৪ প্রকাশক মো. মাসুম সরদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন- কুয়েত প্রবাসী দৈনিক ইবি নিউজ২৪ উপদেষ্টা আব্দুল জব্বার শেখ।

আলোচনায় মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে ও মো. ফরহাদ হোসেনের পরিচালনায় উপস্থিত সাংবাদিকরা হলেন- নির্বাহী সম্পাদক এস এম মুমিন, নির্বাহী সম্পাদক রফিক ইকবাল, বার্তা সম্পাদক নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক শাহাদাৎ নোবেল হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক- মো. ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় প্রতিনিধি আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি নাজিম সরদার, বিশেষ প্রতিনিধি গাজী রাসেল একবার, স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম, মোড়েলগঞ্জ প্রতিনিধি কলি আক্তার, নড়াইল প্রতিনিধি উজ্জাল, জাহাঙ্গীর আলম মুকুল, রফিকুল ইসলাম, এম মুরশীদ আলী, যশোর প্রতিনিধি মো. সুমন শেখ প্রমূখ।

রূপসা উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভোজনে বিভিন্ন নেতৃবৃন্দ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের বাৎসরিক বনভোজন গত ৬ ফেব্রুয়ারী আঠারোবেকি মিনি ইকো পার্ক এলাকায় অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যয় এবারও প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ, প্রভাসি আব্দুল জব্বার শেখ দ্বয়ের সার্বিক ব্যবস্থাপনায় আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে।

বনভোজন অনুষ্ঠানে জি এম আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত পিকনিকে আমন্ত্রিত অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, সোনালী ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান, পিঠাভোগ (ডি. জি. সি.) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা সহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্লাবের সেক্রেটারী ইউসা মোল্লার পরিচালনায় আনন্দ ভোজনে সম্মানিত অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, বিএনপি নেতা তপন সরদার, মুন্না সরদার, ইউপি সদস্য মো. মাসুম শেখ, সাইফুল ইসলাম পাইক, ব্যবসায়ী জালাল সিকদার, সাজ্জাদ সরদার, কামরুজ্জামান জুয়েল রানা, আজিজুর হাওলাদার, জি এম মাসুদ, হাসিবুর রহমান, জান্নাত ইসলাম, হৃদয় সিকদার, আবুল কালাম শেখ, হাফিজ শেখ, জুয়েল আহমেদ বাদশা, মো. জাহাঙ্গীর, জিএম হিরোক, আবু দাউদ ডানিস প্রমূখ।

আনন্দ ভোজন শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী সাংবাদিকরা হলেন- সিনিয়র সহ সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মোশাররফ হোসেন, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খান আঃ জব্বার শিবলী, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, নাজিম সরদার, আজিজুর ইসলাম, অনলাইন ইবি নিউজ ৬৪ ডটকম এর প্রকাশক মোঃ মাসুম সরদার, আহমদ শেখ, মমিন সরদার সহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষী অনেকেই।

সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম 

//এম মুরশীদ আলী, রূপসা//

৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৪ ফেব্রুয়ারি বিকালে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম 

প্রতিযোগীতায়  ক্রিকেটে- চ্যাম্পিয়ান হয় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালক) চ্যাম্পিয়ান কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ বেলফুলিয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালক) একক চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) একক চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল। ব্যাডমিন্টন (বালক) দ্বৈত চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) দ্বৈত চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর-কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করা আছে। এ সকল মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করাতে নানারকমের রোগ ব্যাধি প্রতিরোধেও প্রয়োজনীয়তার বিকল্প হয়ে উঠে। তাদের খেলাধুলার মাধ্যমে মানব শরীরের দৈহিক শ্রমের ক্ষমতা বৃদ্ধি হয়। শরীরের সহনশীলতা বাড়ায় এবং মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। যেমন: সাঁতার শরীরের মেদ দূর করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীনের সভাপতিত্বে ও  একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন- নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, শিক্ষক আব্দুর রহমান খান, মো. মনিরুজ্জামান, কৃষ্ণপদ রায়, জাহাঙ্গীর আলম, প্রভাষক বাসির আহমেদ লালু, হায়দার আলী, ক্রীড়া শিক্ষক আঃ রহমান ঢালী, আঃ কাদের, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ আলাউদ্দিন মিলন, হাফিজুর রহমান, ব্রজেন দাশ, গোবিন্দ চন্দ্র রায়, নৃপেন্দ্র নাথ রায়, হাসিব শেখ, মনতেজ আলী, সোহাগ, শরিফুল ইসলাম, বিপ্লব সরকার, প্রকাশ চন্দ্র বালা, মোল্লা সাইফুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, মেজবাউল ইসলাম, শরিফুল ইসলাম, নুর ইসলাম বাবু, সুবর্ণ বিশ্বাস, শিমুল বিশ্বাস, স্বপন মন্ডল, হাসিবুর রহমান, ইসমত আর  প্রমূখ।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রযুক্তিতে চৌকস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (STEM & ICT Skills for the Girls of Coastal Area-SISGCA) শীর্ষক প্রকল্পের আওতায় রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কমরেড রতন সেন কলেজিয়েট স্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং, রোবটিক্স, বিজ্ঞান ও গণিতের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এ ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তি কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে ওঠার উৎসাহ দিতে গত ২৯ জানুয়ারী দিনব্যাপী শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক প্রোজেক্ট প্রদর্শনী, স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্ট, রোবটিক্স প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, মেয়ে শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা, জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ, সচেতনতা তৈরীতে বিভিন্ন কার্যক্রম কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক ডিসপ্লে পরিদর্শন অনুষ্ঠিত হয়।

উল্লেখিত প্রকল্পের নির্ধারিত দুটি স্কুল ছাড়াও রূপসা উপজেলার আরো ৬টি স্কুল এই ফেস্টে অংশগ্রহণ করে। যথাক্রমে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পিঠা ভোগ ডি.জি.সি হাইস্কুল, নৈহাটি গার্লস স্কুল ও কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। এ অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

স্টেম প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ দিপার সভাপতিত্বে ও মাহমুদ হাসান শোভনের পরিচালনায় এ সময়  বিশেষ অতিথির বক্তৃতা করেন- কমরেড রতন সেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লক্ষ্মন কুমার সাহা, বিদ্যানুরাগি সুখেন রায়, এক্সকিউটিভ ডিরেক্টর বিডিওএম প্রণ নাসির খান সৈকত, নৈহাটী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্ধিব সরকার প্রমূখ।

জাতীয় গোল্ডকাপে জেলায় চ্যাম্পিয়ান রূপসা দলকে সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন

//এম মুরশীদ আলী, রূপসা//

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যর উৎসব- ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭)” এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ায় রূপসা উপজেলা দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গত ২৭ জানুয়ারি সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন- খেলা কমিটির টীম ম্যানেজার ও শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ ইলিয়াছুর রহমান, টিএসবি ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আসাফুর রহমান, উপজেলা ফুটবল দলের ম্যানেজার সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক প্রভাষক বাশির আহমেদ লালু, মাঈনুল ইসলাম টুটুল, রূপসা থানা ক্রীড়া সংস্থার সদস্য প্রভাষক খান মেজবাহ উদ্দীন সেলিম, আঃ কাদের শেখ, ফুটবল কোচ এসএম শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বকুল, সাধন দে, ইমাম হোসেন, মো. সজীব হাওলাদার, মেহেদী হাসান প্রমুখ।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা //

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসবে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ শ্লোগন নিয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৪ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন আয়োজনে তারুণ্যের উৎসবে প্রথম দিন থেকে শুরু হয়- পিঠা উৎসব, “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা” বিষয়ক কর্মশালা এবং যুব সমাবেশ, আন্ত:স্কুল বিতর্ক এবং আন্ত:কলেজ বিতর্ক, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১) বিনামূল্যে  স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, ২) পুষ্টি বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রূপসায় ২দিন ব্যাপী তারুণ্যের উৎসব সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে প্রধান অতিথি বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে সক্ষম হবে। এর লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার মধ্যদিয়ে দেশের বৈচিত্র্য সৌন্দর্যকে উদযাপন করতে পারছে। তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরে ভবিষ্যৎ বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনায় তাদের সক্রিয় ভুমিকা নিশ্চিত করতে পারবে। তারুণ্যের উৎসবে তরুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। যেখানে তারা তাদের স্বপ্ন ও ভাবনা প্রকাশ করে আগামীর উন্নত বাংলাদেশের পথে নিজেদের অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, বিজ্ঞান অলিম্পিয়াড সদস্য সচিব হিসেবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ।

একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল এর পরিচালনায়- রূপসা উপজেলার কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে- প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র, ক্রেষ্ট ও গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এরপর বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়েও অংশ গ্রহণ করবে।

Daily World News

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধন

বন্ধু’র মায়ের আত্মার মাগফেরাতে দোয়া এবং ৮৯ ব্যাচ কমিটি ঘোষনা

//এম মুরশীদ আলী//

বন্ধু (সাংবাদিক) জিএম আসাদুজ্জামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজনে করে খুলনা সরকারি সুন্দরবন কলেজ-৮৯ ব্যাচের বন্ধুরা। গত ৯ জানুয়ারী মাগরিব বাদ হোটেল ওয়েস্টার্ন ইন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে- অধ্যাপক ডা: বঙ্গ কমল বসুকে সভাপতি এবং রবিউল ইসলামকে সেক্রেটারী করে ৮৯ ব্যাচ, খুলনা (সরকারি সুন্দরবন কলেজ) সংগঠন নাম ঘোষণা করা হয়।

এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- টিকু রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খন্দকার আবুল বাশার, দিলরুবা নিম্নী, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, মো. আবুল কালাম আজাদ, মো. সাজ্জাদ খান চপল, মো. মঈনুল হাসান শিমুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাভলি খান, শামছুন নাহার, হোসনে আরা খনম, রাশিদা আক্তার ময়না, তানজিদুর রহমান চৌধুরী (তাপস), মো. শরিফুল আলম বাবু, কুমার (সমির), রাজিবুল হাসান রিপন, মো. বাবর আলী শেখ, মীর আলমগীর হোসেন, বিভাষ কুমার দাম, ফয়সাল আমিন তপু, মীর রেজওয়ান রহমান, রফিকুল ইসলাম শাহীন, মো. জসিম উদ্দিন লাবু, মো. মনিরুল ইসলাম প্রমুখ।