বিএনপি নেতার মায়ের জানাযা নামাজ সম্পন্ন

//এম মুরশীদ আলী, রূপসা//

খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান টুকুর আম্মা (৯০) এর জানাজা নামাজ এশা বাদ মাদ্রাসা প্রাঙ্গণ, শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি রূপসার টিএসবি ইউনিয়ন খাজাডাঙ্গা গ্ৰামের সেকমত গোলদারের স্ত্রী। গত ৬ জানুয়ারি দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে স্বাভাবিক ভাবে মৃত্যু হয়ে যায়। তাঁর স্বামী সহ ৬ ছেলে ও ৩ মেয়ে সন্তান রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দলীয় নেতার মায়ের জানাযা নামাজে অংশগ্রহণ করেন- খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহবায়কে এ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা সাইফুর রহমান, জাবেদ মল্লিক। তাছাড়া উপজেলা  বিএনপির মহিউদ্দিন মিন্টু, দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সৈয়দ নিয়মিত আলী, আজিজুর রহমান, মো. কামরুল ইসলাম কচি, এ্যাড: তাফসিরুজ্জান, বাদশা জোমাদ্দার, মুন্না সরদার, সৈয়দ মাহমুদ, হালিম খান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামি টিএসবি ইউনিয়ন আমির প্রভাষক আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল, মাওলানা আব্দুল গফফার, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হিদায়েত উল্লাহ, হাফেজ হরুন আর রশিদ, মুন্সি মনিরুজ্জামান, মিজানুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহনে জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।

নবাগত থানা ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা থানায় সদ্য যোগদান অফিসার ইনচার্জ গত ৪ জানুয়ারী সন্ধ্যায় রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের টি-আপ্যায়ন ও মত বিনিময় সভা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান চা-চক্রের কথোপকথনে বলেন- আপনারা সাংবাদিক একটি মহৎ পেশায় নিয়োজিত আছেন। সারা দেশে সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিভিন্ন সংবাদ আমরা পত্র পত্রিকায় জানতে পাই। নিজস্ব পেশাগত নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রেখে তথ্য সংগ্রহ, সত্য অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সাংবাদিকরা জনগণের সামনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করে যাচ্ছেন। যা সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সরকারের নীতিমালা ও কর্মকান্ডের উপর সাংবাদিকরা নজর রাখে এবং অনিয়ম প্রকাশে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে কার্যকর ভূমিকা পালন করে। সঠিক তথ্যের প্রচার এবং জনগণের আস্থার ভিত্তিতে সাংবাদিকতাকে এগিয়ে নিতে পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন- রূপসা থানা (সেকেন্ড অফিসার) এস আই মো. ফজলুল হক জাহিদ।

টি-আপ্যায়ন অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, দপ্তর সম্পাদক বিএইচ বাকি, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, আব্দুল মান্নান, আহাম্মদ হোসেন প্রমূখ।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”। এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রূপসায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সভা শেষে ভাতা ভোগীদের মধ্যে চেক প্রদান করা হয়।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, রূপসা থানা তদন্ত ওসি মো. মনিরুল ইসলাম।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” রূপসায় দিবসটি পালিত

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী। তাছাড়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- তামিম লিওন, মো. ফাহাদ, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, নাঈম শেখ, সৌরভ, মো. হেদায়েত উল্লাহ প্রমূখ।

“এসো বই পড়ি”- নতুন ক্লাসের নতুন বই পেয়ে রূপসায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস

//এম মুরশীদ আলী, রূপসা//

আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রদিপাদ্য সঙ্গে নিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ গত ১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। এ দিনে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরে, নতুন ক্লাস, নতুন বই পেয়ে  আনন্দ উল্লাসে মেতে উঠে।

সারা দেশের ন্যায় সমগ্র রূপসায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক, কিন্ডারগার্ডেন, এক যোগে বই বিতরণী উদ্বোধন উপলক্ষ্যে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইনেসট্রাক্টর কাজী এহতেশামুল হক, এসএস আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, এসএমসির সদস্য শিক্ষক মো. আমিনুল ইসলাম, অভিভাবক সভাপতি শিক্ষক এসকে কুদরত আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ইউশা মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।

ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি শুরু

//এম মুরশীদ আলী, রূপসা//

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হয়। শিক্ষার্থীদের অপেক্ষায় থাকা পরীক্ষার ফলাফল প্রকাশ গত ৩০ ডিসেম্বরে এক অনন্য দৃষ্টি কেড়েছে কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় (খুলনা করডোন্ড স্কুল) শিক্ষার্থীরা। এ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি রূপসা উপজেলার সদর টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামে গড়ে উঠে ১৯৬৬ খ্রী: জমিদার অশ্বিনী রাহা ভবনে।

ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি শুরু

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নকিব উদ্দিন আজাদ বলেন- এখানে দুষ্ট ও পিতা-মাতার অবাধ্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করাতে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক দক্ষ এবং একান্ত প্রচেষ্টায় এ শিক্ষা ব্যবস্থা উন্নত করতে সক্ষম হচ্ছে। এ অবাধ্য সন্তানদের আবাসিকে রেখে তাদের কঠোর প্রহরে টাইম টু টাইম শরীর চর্চা, খেলা-ধূলা, গোসল, খাওয়া-দাওয়া, সুচিকিৎসা নজরধারী রেখে পড়াশোনায় মনোনিবেশ করাতে হয়। ক্লাসে পাঠদানের পাশাপাশি অনাবাসিক ছেলে-মেয়েরাও লেখাপড়া করাতে অবাধ্য শিক্ষার্থীদের মনোস্তাতিক স্বাভাবিক হতে অনেকটা সহয়তা হয়ে উঠে। এখানে ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয়ে থাকে।

এদের মধ্যে গত এসএসসিতে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রত্যেকে ভালো ফলাফল অর্জন শেষে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। এই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আবাসিক/অনাবাসিক সীমিত আসনে ভর্তি ফরম বিতরণ শুরু ১৫ ডিসেম্বর।

বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া

//এম মুরশীদ আলী, রূপসা //

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া করেছে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদর অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।

বিএনপি নেতা মো. কামরুল ইসলাম কচির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সৈয়দ নিয়ামত আলী, এ্যাড: তাফছিরুজ্জামান, ওয়াকিদুজ্জামান ডাবলু, যুবদল নেতা মুন্না সরদার, আবুল কালাম আজাদ, বাবুল শেখ, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল বাবু, শফিকুর রহমান ঢালী, রবিউল ইসলাম রবি, মুফতি মাওলানা রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন- শামীম আহমেদ, কবির শেখ, মিজান শেখ, আবু দাউদ ডানিশ, হীরোক গোলদার, আবুল কাশেম, টিপু খন্দকার, সুমন রাজ, জিয়াউর রহমান, জুয়েল আহম্মেদ বাদশা, আবুল হোসেন, নয়ন পাইক, জাহিদ শেখ, রাজু শেখ, সাইদুল শেখ, আলামিন শেখ আলা, রাকিবুল ইসলাম আহাদ, আরাফাত সানী, ওয়ালিদ শেখ প্রমুখ।

রূপসা উপজেলা প্রেসক্লাবকে আগত ২০২৫ সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে খুলনায় হার্ট ফাউন্ডেশন এন্ড ইনটেনসিভ কেয়ার সেন্টার

//এম মুরশীদ আলী, রূপাসা//

রূপসা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দদের আগত ২০২৫ সালের অগ্রিম লাল গোলাপের শুভেচ্ছা বিনিময় করে, খুলনায় হার্ট ফাউন্ডেশন এন্ড ইনটেনসিভ কেয়ার সেন্টারের এমডি ডাঃ এম.এম আব্দুস শামীম ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমেদ সুমন এর সার্বিক সহযোগিতায় প্রতিনিধি টীম। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ। প্রেসক্লাবের সভাপতি জিএম আছাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউশা মোল্লার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিনিধি টীমের মধ্যে স্বাস্থ্য সেবামূলক বক্তৃতা ও সাংবাদিকদের হাতে গোলাপ ফুল তুলেদেন- সিনিয়র এক্সিকিউটিভ ডেভেলপার মো. মনির হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মো. রুহুল আমিন, সিনিয়র এক্সিকিউটিভ মো. নাসির উদ্দিন শেখ, মেয়েদের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ রেশমা খাতুন, জুনিয়র এক্সিকিউটিভ কৌশিক মিত্র প্রমূখ। তাদের শুভেচ্ছার ফুল গ্রহণ করে ক্লাবের নতুন কমিটির বিভিন্ন পদের সাংবাদিকরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ মো. নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, দপ্তর সম্পাদক বিএইচ বাকি, প্রচার সম্পাদক নাজিম সরদার, আইসিটি সম্পাদক মুন্সি রায়হান, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা জাফরিনা মোড়ল, সদস্য- মারুফ হোসেন, মিলন সাহা, আব্দুল মান্নান, আনিসুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।

নবাগত নির্বাহী অফিসারকে সংবর্ধনা ও প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে সংবর্ধনা ও রূপসা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা গত ২৫ ডিসেম্বর বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বক্তৃতায় বলেন- সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা। আপনারা সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিভিন্ন সংবাদ আমরা পত্র পত্রিকায় জানতে পাই। নিজস্ব পেশাগত নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রেখে তথ্য সংগ্রহ, সত্য অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সাংবাদিকরা জনগণের সামনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করে যাচ্ছে। যা সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সরকারের নীতিমালা ও কর্মকান্ডের উপর সাংবাদিকরা নজর রাখে এবং অনিয়ম প্রকাশে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে কার্যকর ভূমিকা পালন করে। সঠিক তথ্যের প্রচার এবং জনগণের আস্থার ভিত্তিতে সাংবাদিকতাকে এগিয়ে নিতে পরামর্শ প্রদান করেন।

সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন- ক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ।

প্রেসক্লাবের সভাপতি জিএম আছাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউশা মোল্লার পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মেজবাহ উদ্দিন খান, পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়।

নতুন কমিটির বিভিন্ন পদের সাংবাদিকরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ মো. নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, দপ্তর সম্পাদক বিএইচ বাকি, প্রচার সম্পাদক নাজিম সরদার, আইসিটি সম্পাদক মুন্সি রায়হান, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা জাফরিনা মোড়ল, বাকি সদস্য- মারুফ হোসেন, মিলন সাহা, আব্দুল মান্নান, আনিসুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।

বিগত সরকার পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে….. রূপসায় আজিজুল বারী হেলাল

//এম মুরশীদ আলী, রূপসা//

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন- বিগত সরকারের পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। সারাদেশে এখন তৃনমুল পর্যায়ের জনসাধারণ শান্তিতে বসবাস করছে। একারনে মানুষ এখন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মন খুলে অংশগ্রহণ করছে। ক্রীড়াচর্চার মাধ্যমে এদেশের যুব সম্প্রদায় কে মাদকের করাল গ্রাস থেকে সরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের প্রতিটি মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি যাবতীয় ক্রীড়াচর্চা করাতে হবে যুবক-কিশোরদের। কেননা লেখাপড়ার পাশাপাশি  ক্রীড়াচর্চায় মগ্ন থাকলে তাদের মন মানসিকতা উন্নত স্তরে পরিনত হবে।

বিগত সরকার পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে….. রূপসায় আজিজুল বারী হেলাল

তিনি গত ২০ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে জে,কে,এস ক্রীড়া সংস্থা আয়োজিত ৪৭তম বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার দুপুর ২ টায় শুরু এবং বিকেল ৫ টা পর্যন্ত পুটিমারি বিলে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮ টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম এবং ২য় স্থান অধিকার করে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ আলী, ৩য় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মোহাম্মদ ইসমাইল এবং ৪র্থ স্থান অধিকার করে সাতক্ষীরা থেকে আসা বাবু ঢালী এবং ৫ম স্থান অধিকার করে একই জেলা থেকে আগত ইমরান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হল রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, সমাজসেবক মঈন আহম্মেদ জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক, সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া উদযাপন কমিটির সদস্য সচিব সরদার ফরিদ আনোয়ার।

রূপসা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক চৌধুরী শিহাবুল ইসলাম এবং যুবদল নেতা আরাফাত হোসেন ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু, জেলা শ্রমিকদল নেতা উজ্জল দাস, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, শিকদার মোশাররফ হোসেন, আইচগাতী ইউপি ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মাসুম বিল্লাহ, টিএসবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা শেখ আনিসুর রহমান, শেখ আরিফুর রহমান, শেখ আঃ বারী, আজিজুর রহমান, মনিরুল ইসলাম, মুন্না সরদার, শামীন হাসান, জাহিদ হাসান, আরাফাত ঢালী, রকি আহম্মেদ নিপু, অনিক অর রশিদ শাকিল, নজিবুল হাসান সাহেদ, নুর আলম মিন্টু, তারেকুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মিলন, ইমাম হোসেন, ছাত্রনেতা হৃদয় আহমেদ রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, মো. ইমন তালুকদর, নুরুল আমিন পাপ্পু প্রমূখ।

ঐতিহ্যেবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।

রূপসায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গত ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, টিএসবি ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আছাফুর রহমান, শ্রীফলতলা ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়রাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. রাসেল শেখ, সোনিয়া আক্তার, ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমূখ।