সাংবাদিক কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

দৈনিক কালের কন্ঠ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) বোয়ালখালীর সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আব্দুল হাকিম রানা। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সোহাগ আরেফিন। বিশেষ আলোচক ছিলেন বিএমএসএফ’র চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি ও চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক কাইছার ইকবাল চৌধুরী। বিএমএসএফ চন্দনাইশ উপজেলা আহবায়ক   ও চন্দনাইশ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাব সহসভাপতি আবিদুর রহমান বাবুল, মাওলানা মোজাহেরুল কাদের, আবু তালেব আনচারী, এসএম রহমান, বিএমএসএফ’র দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক এম.এ হামিদ, এসএম রাশেদ, তুষার আহমদ কায়ছার, সেলিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম মোস্তফা, ছাদেক হোসেন, মাঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এসএম জাকির, ফয়সাল চৌধুরী, মোকতার হোসেন, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আরফাত হোসেন, ইফতেখার নুর তিশান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ”কর্নফুলী নদীর দক্ষিণ পাড় থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় একমাত্র নারী সাংবাদিক কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নারী অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় একটি কুচক্রী মহল। রক্তচক্ষু উপেক্ষা করে সকল অন্যায়, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরায় ক্ষোভের বশবর্তী হয়ে অন্যায় অনিয়মের সাথে জড়িত অপশক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এই মিথ্যা মামলা করেছে। সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের নানা অসঙ্গতি, অন্যায়-অনিয়ম তুলে ধরাই হলো সাংবাদিকদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।
আমাদের (সাংবাদিকদের) মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মতবিরোধ থাকলেও সকল মতবিরোধ ভুলে আজ একপ্লাটফর্মে দাঁড়িয়েছি সাহসী সাংবাদিক কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সকল উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।
 মোকতার আহমদ, চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি

স্বাধীনতা দিবস উদযাপন করলো চাঁদপুর জেলার ষাটনলের যুব সমাজ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব উত্তরের ১নং ষাটনল ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে পালন করা হলো মহান স্বাধীনতা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেদ্রক্ষণে দিবসটি উপলক্ষে বড় ষাটনল যুব সমাজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু টিভি কাপ ডিগ বল টুর্নামেন্ট২০২১ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ষাটনল রঙ্গুখাঁর কান্দি পূর্ব লালপুর দক্ষিণ পাড়ার মধ্যে ১৯নং উত্তর ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত ২৬ মার্চ শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলা শুভ উদ্বোধনসহ চ্যাম্পিয়ন রানারআপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সমাজসেবক, তারুণ্যের উজ্জীবিত প্রাণ ষাটনলবাসীর প্রিয় মুখ আসন্ন ষাটনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী মো. ফেরদাউস আলম সরকার। প্রধান অতিথির বক্তব্যে যুব সমাজের উদ্দেশে ফেরদাউস আলম সরকার বলেন, স্বাধীনতার শক্তিতে উজ্জীবিত হয়ে ন্যায় সত্যের পথে অবিচল থেকে তোমাদের জীবন গড়ার সময় এখনই। সময় পরিবার, সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণকর মানুষ হয়ে উন্নত আধুনিক ষাটনল গড়তে যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি

উল্লেখ্য, মো. ফেরদাউস আলম সরকার ষাটনল ইউনিয়নের সিংহ পুরুষ খ্যাত অন্যায়ের সঙ্গে আপসহীন আওয়ামী লীগ নেতা মহরুম সোলায়মান আহম্মেদ (রেনু) সরকারের সুযোগ্য সন্তান। অন্যায় অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রয়োজনীয়তার উল্লেখ করে তিনি অনুষ্ঠানে আগত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ খেলার টিম ম্যানেজমেন্ট পরিচালনা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান

বিশিষ্ট সমাজ সেবক জর্জ মিয়া প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ষাটনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. গুলজার আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এনামুল হক (বাবুল) , মো. আশ্রাফুল ইসলাম (নান্নু), ইউপি সদস্য মো. শাহজাহান তাতী, সাবেক মেম্বার মো. মনির হোসেন, সাবেক মেম্বার মো. নাছির উদ্দিন, সাবেক মেম্বার মো. শহিদুল্লাহ মো. জহিরুল ইসলাম মুন্সি মো.শাহজালাল প্রধান ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মোতালেব হোসেন সম্রাট, মো মিজানুর রহমান (প্রফেসর কালীপুর স্কুল কলেজ) মো.জসিম দেওয়ান, মো.মনির হোসেন, মো. মালেক প্রধান, মো. শাহআলম, মো.আবুল খায়ের, মো.শুক্কুর আলী, মো.খবির হোসেন, মো. আলী আক্কাস, জাহাঙ্গীর আলম, সোলায়মান প্রধান আলআমিন প্রধান প্রমুখ

“ক্লান্ত মেঘের” মাষ্ক বিতরন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ

বঙ্গবন্ধর জন্ম শতবর্ষ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ শে মার্চ নড়াইল জেলার কালিয়াতে সেবা মূলক সংগঠনক্লান্ত মেঘএর উদ্যোগ্যে আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে মাষ্ক বিতরন করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্যামল কান্তি সরকার অন্যান্য শিক্ষকবৃন্দ, আরও উপস্থিত ছিলেন ক্লান্ত মেঘের সকল সদস্য। এসময় ক্লান্ত মেঘের প্রতিষ্ঠাতা আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ এর ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে ক্লান্ত মেঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেনঃ তিনি বলে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিবন্দকতার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তাদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের কাজ করা উচিৎ। সেই উদেশ্যকে সামনে রেখে এগিয়ে চলা

বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারাবাস

ডেস্ক রিপোর্ট ।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি গত ২৬ মার্চ-২০২১ রোজ শুক্রবার বাংলাদেশে আসেন ০২ দিনের সরকারি সফরে। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া ভাষনে বলেছেন, ” বাংলাদেশের স্বাধীনতা জন্য সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলেন। ”
তাঁর এই ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের মানুষ হতবাক হয়ে গিয়েছেন এবং তাঁর এই কথাকে মিথ্যায় রূপ দেওয়ার চেষ্টা দুই বাংলাতে সমানভাবে প্রত্যয়ীমান।

কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর এই কথা এবং সত্যাগ্রহ আন্দোলনের ঘটনা সম্পূর্ণ সত্য। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী।প্রথমাবস্থায় তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি।তাই ভারতের জনসংঘ ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের বিরোধীতায় দিল্লিতে ধর্ণায় বসেন। সেই ধর্ণায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি উপস্থিত ছিলেন এবং কিছু সময়ের জন্য জেলে যান।
পরবর্তীতে ইজরায়েল ও রাশিয়া ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বুঝাতে সক্ষম হয়।

বর্তমান প্রধানমন্ত্রীর কথার আলোকে কিছু তথ্য প্রমান সংযুক্ত।
তথ্য সংগ্রহেঃ সন্দ্বীপ রায়( কানু), দিল্লি।

খুলনা রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মজুরের আত্মহত্যা

স্টাফ রির্পোটার: আ: রাজ্জাক সেখ।।

রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মুজুরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন তালতলা গ্রামের মৃত সন্তোষ সিংহের ছেলে আনন্দ সিংহ (৫৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনন্দ বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়না। পরবর্তীতে গত ২৫ মার্চ দুপুরে পাঁচানী গ্রামের দবির কাজির বাগানের পরিত্যাক্ত ঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে রূপসা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে করে এবং ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে।
আনন্দ দিনমুজুরী কাজ করে জিবীকা নির্বাহ ও পরিবার নিয়ে বসবাস করে আসছিল। মৃতের স্ত্রী ও অনার্স পডুয়া ছেলে বাপ্পী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বোনের স্বামীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্যে বিচার করা হবে বলেও হুমকি দেয় কার্তিক সহ কয়েকজন। সে ক্ষোভে দুঃখে তার মুখ কাউকে দেখাবে না বলে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আসে। আমার স্বামীকে ষড়ন্ত্রণ করে কার্তিকরা মেরে ফেলেছে। আমি তার বিচার চাই। এ ব্যাপারে তার পুত্র বাপ্পি সিংহ বাদী হয়ে রূপসা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপার রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন তার মৃত্যুর রহস্য ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না।

 

নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ২, গ্রেফতার ৪

 

নড়াইল প্রতিনিধি, মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, চায়ের দোকান ও বৈদ্যুতিক মিটারসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে চারজনকে গ্রেফতারপূর্বক আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের করিম শেখের নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে জিয়াউর মোল্যার বাড়িঘরসহ চায়ের দোকান ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের রায়গ্রামে দীর্ঘদিন ধরে করিম শেখ ও সাবু শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন সাবু গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় জাহাঙ্গীর মোল্যা (৩২), জাহাঙ্গীরের দুই ভাবি সিমা খানম (২৮) ও ঝর্ণা বেগম (৩৫) আহত হন। এর মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে ধ্বস!

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল-যশোর-কালনা সড়কের তুলারামপুর ব্রীজের মাঝে
ধ্বস নেমে কয়েকফুট ভেঙ্গে গেছে। ফলে ভারী সহ সকল পরিবহন চলাচল বন্ধ
হয়ে গেছে। মঙ্গলবার(২৩মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেল লাইনের বালি সরবরাহকারী
কয়েকটি ভারী ট্রাক একসাথে ব্রীজের উপর উঠলে ব্রীজটি কাপতে থাকে।

এসময় মাঝের একটি স্লাবের ঢালাই খসে নদীতে পড়ে যায়। পরপরই সেতুটির
পূর্বপাশে ঢালু হয়ে যায়। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশের
খসে পড়েছে। রড বের হয়ে গেছে। অবস্থা খারাপ দেখে হাইওয়ে পুলিশ
ব্রীজটি আটকে দেয়। এরপর সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।
ঝুকিপূর্ন এই সেতু দিয়ে বর্তমানে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের দাবী পুরাতন এই সেতু দিয়ে গত এক বছরে বালুভর্তি ভারী ট্রাক
চলাচলে ব্রীজটি প্রতিনিয়তই ঝুকির মধ্যে চলে যাচ্ছিল।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো.
আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি
লাগানোর পর কিছুটা ঝঁুকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড়
পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকসা চলতে
দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি
ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না।

জেলার একমাত্র এই সড়ক দিয়ে বেনাপোল-যশোর-নড়াইল-কালনা হয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে।

সাতক্ষীরা বিজিবি কর্তৃক ১ কেজি ৭৪৯ গ্রামের ১৫ টি স্বর্ণের বারসহ আটক ০১

  নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য ১৫ মার্চ-২০২১ রোজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন কর্তৃক ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদ হোসেনের নের্তৃত্বে একটি টহলদল কর্তৃক সীমান্ত পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী উত্তর পাড়া বেড়ীবাঁধের উপর অভিযান পরিচালনা করে ০১ কোটি ২২ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের ০১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ ( পনের) টি স্বর্ণের বারসহ মোঃ হাফিজুল (৪৮) পিতা- মোঃ সামছুদ্দীন গাজী, গ্রাম- লক্ষীদাড়া, থানা- সাতক্ষীরা সদর জেলা- সাতক্ষীরাকে আটক করেন। উক্ত অভিযান পরিচালনা কালে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মোঃ খোকন গাজী (২৮) পিতা- সৈয়দ আলী বোস্তান গ্রাম- লক্ষীদাড়ী পোস্ট – ভোমরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা – সাতক্ষীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার শাখার নব নির্বা‌চিত ক‌মিটির অভিষেক অনুষ্ঠিত

 মোঃ হোসেন গাজী, চাঁদপুর //

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২১-২২ সা‌লের নব নির্বা‌চিত প‌রিষ‌দের অভিষেক অনুষ্ঠা‌ন উপলক্ষে ফ‌্যমিলি ডে, উ‌দ্বোধনী প‌র্বের অ‌া‌লোচনাসভা ও ক্রিড়া প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ ‌সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে তা অনুষ্ঠিত হয়। উদ্ধোধনি অনুষ্ঠানে উদ্ধোধকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ ওচমান গনি পাটোয়ারী। বক্তব্যে তিনি বলেন, মার্চ মাসবাঙ্গালি জাতির অহংকারের মাস। আপনারা জাতির বিবেক। আমাদের লালিত সোনার বাংলার স্বাধীনতা অর্জন। ৭ মার্চ জাতির পিকা অমভাষন দিয়ে বাঙ্গালি জাতিকে উদ্ধোর্ধ করে স্বাধীতনতা এনে দিয়েছে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ২০২১ সালের অভিষেক অনুষ্ঠান। যারা জাতির কথা তুলে ধরেন আপনারাই সাংবাদিক।

২৫ মার্চ কালো রাতের াথা আপনারা জীবনের ঝুকি নিয়ে সংবাদ পৌছে দিয়েছেন। আপনাদের অভিষেকে দাঁড়িয়ে বলবো কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকবেন না। তরেই সকল রাজনৈতিকতার উদ্ধে সম্মান পাবেন।শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে ২০ লাখ টাকা বরাদ্ধ দিয়ে চতুর্থ তলার কাজ করা হয়েছে। আরো ১২ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে জেলা পরিষদের মাধ্যমে। শেখ হানিনা করোনা পরিস্হিতিতে বাংলাদেশের উন্নত দেশে নিয়েছে। আমরা সম্মলিত ভাবে দেশকে এগিয়ে নেব।দু মাসের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে। কারা মাছ ধরে তা চিন্হিত করেন? অল্প বয়সের যুবকরা সে দিন মুক্তিযুদ্ধে হিয়েছিল।

কেন গড়গীন করতে। চাঁদপুর প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাথে আমার সম্পর্ক আছে থাকবে। ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুরের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান কালু, প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদি প্রমুখ। উদ্ধোধন শেষে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মধ‌্যাহ্ন ভোজ শেষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে কুমিল্লার জসীম ও শাহরাস্তির নন্দিতা দাস। সব শেষে রে‌ফেল ড্র এর মাধ‌্যদি‌য়ে দিনব‌্যাপী অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘ‌টে।

বরিশাল টপ টেন শো রুম লুটপাট আসামি সোহান- এর বদলে জেলে আল আমিন

 পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল টপ টেন শো রুমে হামলা মামলার ২১ নম্বর আসামি ছাত্রলীগ কর্মী সোহান তার ইন্টারনেট ব্যবসার কর্মচারী আল আমিনকে ১৫ হাজার টাকার চুক্তিতে ‘আল আমিন হোসেন সোহান’ পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করান। পরিবার জানে না এই তরুণ কারাগারে। সন্তানকে না পেয়ে থানায় গেছেন বাবা। বরিশাল টপ টেনের শোরুমে হামলা মামলায় ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম সোহান গ্রেপ্তার এড়াতে তার পরিচয়ে আরেক জনকে কারাগারে পাঠানোর খবর প্রকাশের পর এলাকা ছেড়ে পালিয়েছেন। প্রকাশ পেয়েছে ১৫ হাজার টাকার বিনিময়ে সোহানের পরিচয় কারাগারে গেছেন তারই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী আল আমিন।

তবে আল আমিন যে কারাগারে এটা জানে না তার পরিবার। সাত দিন ধরে নিখোঁজ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় আছে পরিবারটি। কুয়াকাটা ঘুরতে যাওয়ার কথা বলে ৮ মার্চের পর বাড়িতে ফেরেনি আল আমিন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রোববার থানায় যান তার বাবা ইউনুস আরিন্দা। নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে টপ টেন শো রুমে হামলার ঘটনায় ‘নকল’ আসামির আত্মসমর্পণ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বরিশালে। নিউজ নিয়ে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পুলিশের। অভিযোগ, মামলার ২১ নম্বর আসামি ছাত্রলীগ কর্মী সোহান তার ইন্টারনেট ব্যবসার কর্মচারী আল আমিনকে ১৫ হাজার টাকার চুক্তিতে ‘আল আমিন হোসেন সোহান’ পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করান। নগরীর লুৎফর রহমান সড়কের বাসিন্দা ইউনুস আরিন্দা ও ফুলবানু বেগম দম্পতির ছোট ছেলে আল আমিন। বড় দুই বোন এবং বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে একা থাকেন তিনি।

সোমবার আল আমিনদের বাসায় তার বড় বোন সালমা আক্তার বলেন, ‘আল আমিন বর্তমানে টিটিসিতে পড়াশুনা করে। এবারে সে এসএসসি পরীক্ষার্থী। সোহান নামে একটি ছেলের সাথে ওঠা বসা ছিল আমার ভাইয়ের। আল আমিন আলাদা আর সোহান আলাদা লোক। দুইজনে এক লোক না। ৮ তারিখ বাসা দিয়া খেলার কথা বইলা বের হয়। পরে কল কইরা জানায়, যে কুয়াকাটা যাইতেছে ঘুরতে। এরপর আর কোনো যোগাযোগ ছিল না। মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক জায়গায় খুঁজছি আমরা পাই নাই। আজকে আব্বায় থানায় গেছে খোঁজ নেতে, আর জিডি করতে।’ আল আমিনের জন্ম নিবন্ধনের কার্ড, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদ এবং অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, তার জন্ম ২০০৫ সালের ৫ ডিসেম্বর। সেই হিসাবে বয়স ১৬ বছর। তবে মামলার এজাহারে সোহানের বয়স ২১ বছর। লুৎফর রহমান সড়কের বাসিন্দা এবং আল আমিনের বন্ধু মোহাম্মদ নোমান বলেন, ‘আল আমিন ও আমি একসঙ্গেই বিভিন্ন এলাকার টুর্নামেন্টে খেলতে যেতাম। খেলাধুলার প্রতি বেশ আগ্রহ ছিল তার। ৬-৭ দিন হয়ে গেছে, দেখা হয় না।

আল আমিনের আম্মার কাছেও জিজ্ঞাস করছি, কিন্তু তারা কিছু জানেন না।’ আরেক বন্ধু সজল বলেন, ‘আল আমিনের নাম তো আল আমিনই। ওর আলাদা কোনো নাম নাই। সোহান তো আলাদা লোক। সোহান মাঝে মধ্যেই দলের প্রোগ্রামে আল আমিনকে (নিত) বিএম কলেজের সামনে। সোহানের সাথেই থাকতো বেশি সময়।’ নগরীর শের-ই বাংলা সড়কে ছাত্রলীগ কর্মী সোহানের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বাবা নুরুল ইসলাম জানান, ১০ তারিখ পর্যন্ত বাসায় ছিল সোহান। এরপর থেকে সোহানের খোঁজ তাদের কাছে নেই। স্থানীয় একাধিক ছাত্রলীগ নেতা জানিয়েছেন, টপ টেনে হামলা ও লুটের মামলায় নামধারী ১৪ আসামি ৯ মার্চ দুপুরে আত্মসমর্পণ করলেও সোহান তার অনুসারী আল আমিনকে নিজ পরিচয়ে আত্মসমর্পণ করান। ৯ মার্চ দুপুরে আদালতে আত্মসমর্পণ করলেও আসামি সোহানকে সেদিন সন্ধ্যায় সরকারি ব্রজমোহন কলেজে একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়।

অনুষ্ঠানের ভিডিওতেও দেখা গেছে তাকে। ছাত্রলীগের এক নেতা জানান, সংবাদ প্রকাশের পর শনিবারই সোহান নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল ছাড়েন। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতা জানিয়েছিলেন। টপ টেনে হামলা ও লুটপাটের সিসিটিভি ফুটেজে মাজহারুল ইসলাম সোহানকে স্পষ্টই দেখা যায়। তিনি মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মারুফ হাসান টিটুর পাশেই মাস্ক পরা অবস্থায় ছিলেন। মামলায় ২১ নম্বর আসামি হিসেবে সোহানের নামও রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক আশরাফুল আলম বলেন, ‘ওই ছেলেটি নিজেই তার নাম আল আমিন হোসেন সোহান বলেছেন আমার কাছে।

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান জানান, অভিযোগটি যাচাই-বাছাই এবং তদন্ত চলছে।