পটুয়াখালীতে মিতু  নামে এক কিশোরীর গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা

 

ঘটনাটি ঘটেছে অদ্য ০৭ ই এপ্রিল,২০২১ শুক্রবার সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় পটুয়াখালী সদর উপজেলাধীন ৮ নং মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুড়ালিয়া গ্রামে।

নিহত কিশোরী মিতু কুড়ালিয়া গ্রামের নুরজামাল গাজীর মেয়ে।

ঘটনাসূত্রে জানা যায়, আজ সকালবেলা মিতুর মা ডালতোলার জন্য ডাল ক্ষেতে যান এবং তার বাবা কাজে যান। এমতাবস্থায় ঘরের ভেতরে শুধুমাত্র মিতু ও তার আপন ছোট ভাই সাব্বির ( ৯) অবস্থান করে। সাব্বির ঘরের ওপাশ থেকে এসেই হঠাৎ মিতুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। সাব্বিরের ডাকচিৎকার শুনে তার মা ও প্রতিবেশীরা ছুটে আসলে মিতুকে ঘরের রুয়ায় (টিনের চালে ব্যবহৃত চারকোনা আকৃতির লম্বা কাঠ বিশেষ) ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বাবা নুরজামাল গাজী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি কাজে গিয়ে হঠাৎ শুনতে পাই আমার মেয়ে হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখি আমার মিতু আর বেঁচে নেই।

নিহতের মা আসমা বেগম বলেন, আমার মেয়ের মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছিনা। আমার জানামতে ওর কারো সাথে প্রেমের সম্পর্ক ছিলো না। এবং আমাদের তেমন কোনো শত্রু ও নেই যে মারবে। আমি বুঝতেই পারছিনা আমার মেয়ে কেন আত্নহত্যা করলো!

এ ঘটনায় পটুয়াখালী সদর থানা পুলিশের তৎপরতায় লাশ মর্গে পোস্টমর্টেম এর পরে মিতুর নিজ বাড়িতে দাফন কার্য সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় পুলিশ জানান, পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে অত্র ঘটনার সঠিক বিষয় জানা যাবে।

//মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

গড়ুন দৈনিক বিশ্ব…..

শিমুলিয়া ফেরিঘাট…

চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ভাবে করোনায় আক্রান্ত- হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দঁাড়ালো ৫৪৫ জনে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৫০ হাজার ৭৭৫ জন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ টি বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫৫ জনের দেহে করোনার সংক্রমণের সনাক্ত হয়েছে। তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২০০ টি নমুন পরীক্ষা করে ৪৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৯ টি নমুনা পরীক্সা করে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৬৭ টি নমুনা পরীক্সা করে ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারীর এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
তা ছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৩ টি নমুনা পরীক্সা করে ১৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭১ টি নমুনা পরীক্সা করে ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ টি নমুনা পরীক্ষা করে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল (আরটিআরএল) ল্যাবে ৩৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ দিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ টি নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরো করোনার অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫৫ জনের করোনা সনাক্ত হয়েছে। উক্ত সময়ে ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নতুন অঅক্রান্-দের মধ্যে নগরের ১২০ জন এবং উপজেলার ৩৫ জন।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

মাগুরা মহম্মদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

 

মাগুরার মহম্মদপুরে পারিবারিক কলহের জেরে মায়ের আত্মহত্যা চেষ্টা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে তামিম মোল্যা (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আজ রবিবার সকালে উপজেলার ঝামা মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে মৃত তামিমের মা রিনা আক্তার বিষ পানে আত্মহত্যা চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন।

মৃত তামিম ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র এবং ওই এলাকার সাহা মোল্যার ছেলে। তিনি পেশায় নৌকা চালক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতেন। কিন্তু পারিবারিক কলহের জেরে শনিবার সকালে তামিমের মা বিষ পান করে আত্মহত্যা চেষ্টা চালায়। মায়ের আত্মহত্যা চেষ্টা মানতে পারেনি তামিম। ঘটনার দিন সকালে রাজমিস্ত্রির কাজে যায় তামিম। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফাঁকা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

।।শ্যামল বিশ্বাস মহম্মদপুর মাগুরা প্রতিনিধি।।

 

চন্দনাইশে নিজ জায়গায় বাউন্ডরী ওয়াল নির্মাণে প্রতিপক্ষের বাধাঃ হামলায় ২ সাংবাদিকসহ  আহত ৩

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় সাতবাড়ীয়া ইউনিয়নের হাছনদন্ডী এলাকার মাওঃ মফজল আহমদের বাড়ীর সীমানায় বাউন্ডরী ওয়াল নির্মাণে প্রতিপক্ষ বাধা প্রদান করে। এ সময় হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছে।

জানা যায়, গত কাল (২৯ এপ্রিল) উপজেলার  হাছনদন্ডী এলাকার  মাওলানা মফজল আহমদের বাড়ির উঠানে সীমানা দেওয়াল নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ অতর্কিতভাবে দা, রড, লাঠিসোটা নিয়ে  হামলা করে। তাছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ মাওঃ মফজল আহমদের বসতবাড়ী ও তার সন্তানদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।

এ সময় প্রতিপক্ষ এফ এম জাকারিয়ার  ছাদের দ্বিতীয় তলায় পূর্ব পরিকল্পিতভাবে স্তূপ করে রাখা ইট এবং মফজল আহমদের উঠানে এসে নির্মান কাজের জন্য স্তূপকৃত ইট  নিক্ষেপ করে মফজল আহমদ ও তার পরিবারের সদস্যদের বাউন্ডারী ওয়াল নির্মাণে বাধা প্রদান করে।

খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে আসা দৈনিক বিশ্বর চন্দনাইশ প্রতিনিধি মোকতার আহমদ (৩৫) ও দৈনিক সমাচার পত্রিকার চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি মো. আমিনুর রহমান সাকিবকে আহত করে।

এ সময় সাংবাদিকদের রক্ষায় জায়গার মালিক মাওলানা মফজল আহমদ এগিয়ে এলে প্রতিপক্ষকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আহত করে ।

এদিকে মফজল আহমদের ১ বছর পূর্বে শালিষি সিন্ধান্তে নির্মাণকৃত বাড়ী  যাতায়াতের রাস্তায় প্রতিপক্ষের লোকজন গাছের গুড়ি ফেলে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও রাস্তা কেটে ভেঙ্গে বিনষ্ট করে। বাড়ির মালিক মফজল আহমদ জানান, তিনি প্রতিপক্ষের এরূপ তান্ডব কান্ডের প্রতিবাদ করলে, এফ এম জাকারিয়া, হাসান উল্লাহ, হাবিব, রকিব, আবদুল হক এবং আজিজুল হক, আমাদের উপর হাতাহাতিতে লিপ্ত হয়ে আমাকে  ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়  মারধর করে এবং আমি ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান কর।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় মাওঃ মফজল আহমদ অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে মফজল আহমদ এবং তার পরিবার প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ।

আবুল হাসেম,  চট্টগ্রাম ব্যুরো ।

 পড়ুন….

বাঁশখালীতে প্রিয় বার্তাদেশ’র এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কল্যাণ সহ ৫জন

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় বার্তাদেশ’র ইফতার সন্ধ্যা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান’২১ সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ (বুধবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারস্থ হানিফ ফুড কর্ণারে প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়াইব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি.এ। উদ্বোধক ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের মেডিকেল অফিসার ডা: আসিফুল হক।

বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার, সরকারি আলাওল কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: আজিজুর রহমান, দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা। অনুষ্ঠানে শহিদুল্লাহ বি.এ কে সমাজে উন্নয়ন ও শান্তিশৃঙ্খলায় রক্ষায় অবদানের জন্য, ডা: আসিফুল হককে মহামারী করোনার সময় বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখার জন্য, এডভোকেট আনিসুল ইসলাম তালুকদারকে আইনী পেশায় অবদানের জন্য, অধ্যাপক আজিজুর রহমানকে শিক্ষাখাত অবদান রাখার জন্য ও কল্যাণ বড়ুয়া মুক্তাকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য প্রিয় বার্তাদেশ পত্রিকার পক্ষ থেকে সম্মানসুচক এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়াইব হাসানকে আইটি বাজার ক্রিয়েশনসের মাধ্যমে ওয়েব ডেপলোম্যান্ডে অবদান রাখার জন্য, প্রিয় বার্তাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানকে দক্ষ পরিচালনা ও মনিটরিং করার জন্য ও সহযোগি সম্পাদক শামিম উল্লাহ আদিলকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও সংবাদ প্রচারের জন্য সম্মাননাসুচক প্রিয় বার্তাদেশ এ্যাওয়ার্ড’২১ প্রদান করা হয়।

আলোচনা সভা এ্যাওয়ার্ড’২১ প্রদান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় এতে প্রিয় বার্তাদেশ পত্রিকার বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ আবদুল জববার, বাঁশখালী, চট্রগ্রাম।।

পড়ুন…..

 

পটুয়াখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া বাধঁঘাট এলাকা থেকে মোসাঃ কুলসুম আক্তার (১৮) নামে এক কিশোরীর নিজ বাসা থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কুলসুম আক্তার পশ্চিম হেতালিয়া গ্রামের বাসিন্দা কবির গাজীর মেয়ে।

নিহতের মা ফরিদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া লাশ দেখতে পায়।

জানা গেছে, প্রায় ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় কুলসুমের। সামনের ঈদুল ফিতরের পর পারিবারিক ভাবে তুলে দেয়া হবে মেয়েকে। এরই মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন কুলসুম।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, আমরা একটি সুইসাইড নোট পেয়েছি যাতে লেখা ছিলো আমি (R) কে জীবনের চাইতে বেশি ভালবাসি। প্রেম ঘটিত সম্পর্কের কারনে হয়তো আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে জানান বলে জানান ।

মোঃ তুহিন শরীফ নিজস্ব প্রতিবেদক।

আরও পড়ুন……

নগরীতে চাদাঁ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেন

 

বরিশাল নগরীর ০৬ নং ওয়ার্ড আমানত গঞ্জ মাহ মুদিয়া মাদ্রাসার সামনে হোটেল এর মালিক মোঃ বাহার এর উপর মাদকাসক্ত তিন চারজন যুবক হামলা করার অভিযোগ পাওয়া যায়।

হামলার শিকার মোঃ বাহার (২৮) পিতা আবদুল বারেক , সোহেল(২২) পিতাঃ দুলাল, রবিন ( ১০) পিতা বাহার,জানান সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে আমানত গঞ্জ এলাকার মোশারফ ফকির এর ছেলে আল আমিন (৪০) শাহিন পিতা ঐ সেলিম ফকির সহ আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জন যুবক দোকানে আসে এবং ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করে,

আমি চাদাঁ দিতে রাজি না হওয়ায় তারা আমার উপর চড়াও হয়, এক পর্যায়ে হোটেলে ভাংচুর ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে আমাকে বেধরক মারধর করে এবং লোহার রড দিয়ে মারধর করে, যাওয়ার সময় হত্যার হুমকি দেয় ।

তিনি অরো জানান তারা বিভিন্ন সময়ে আমার দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার বাকিতে নিয়ে টাকা দিত না।

হাফেজ আয়রন ষ্টীল এর থাকা সিসি টিভির ফুটেজে দেখা যায় ইফতার বিক্রি করে সরকারী দীঘনির্দেষনা অনুযায়ী দোকার বন্ধ করার কিছু আগমুহূর্ত আল আমিনে সাথে থাকা বেশকয়েকজন কিশোর ধারালো অস্র রড লাঠি দিয়ে তার উপড়ে হামলা করেন এসময় তার ঢাক চিৎকার শুনে স্থানীয়রা আসলে ঘটনা স্থান ত্যাগ করেন।
এসময় গুরুতর আহত বাহার, সোহেল, রবিন কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন স্থানীয়রা। সোহেল ও রবিন কে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসেন।

এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত বিভিন্ন সময় এলাকায় মাদকাসক্ত হয়ে খারাপ কাজ করে চলছে গত ২২এপ্রিল আমানতগঞ্জ এলাকায় নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১শ’৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকৃতরা হলেন মোশারফ ফকিরের পুত্র আল আমিনের সহযোগী উজিরপুরের হারতা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন (৪২) এবং একই এলাকার লিটন হাওলাদারের ছেলে মো. শুভ হাওলাদার (১৬)। তারা উভয়ে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আমানগগঞ্জ মোকছেদ ফকির গলির জনৈক ইমরান খানের লীলা মঞ্জিলের ভাড়াটিয়া। তাদের কেউ কিছু বললে তার উপরও চড়াও হয় সেই ভয়ে কেউ কিছু বলে না।

এ বিষয়ে আহতর বড় ভাই বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

//নিজস্ব প্রতিবেদক//

বাগেরহাটের ফয়লা বাজার চিংড়ি পোনার জন্য বিখ্যাত: প্রতিনিয়ত সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

 

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে আহরণ নিষিদ্ধ চিংড়ি রেণু পোনা পরিবহন ও বিক্রির সহায়তার নামে কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে একটি প্রতারকচক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসনের নাকের ডগায় বসে দীর্ঘ দিন ধরে এমন চাঁদবাজি করে আসছে চাঁদবাজ চক্রের চার সদস্য।

এর মধ্যে রামপাল প্রেসক্লাবের এক সদস্য ও রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কক্সবাজার থেকে প্রতিদিন আহরন নিষিদ্ধ চিংড়ির রেনু ঢাকা- মাওয়া মহাসড়ক দিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট চিংড়ি পোনার আড়তে আনা হয়। পরে ওই রেনু আড়তের বিভিন্ন ঘরে রেখে বিক্রি করা হয়।

বিক্রি করা ওই রেনু ফয়লা বাজার থেকে পিকআপে করে খুলনা- মোংলা মহাসড়ক দিয়ে রুপসা সেতু পার হয়ে নিয়ে যাওয়া হয় খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায়। আহরন নিষিদ্ধ ওই রেনু মাঝে মধ্যে কোস্ট গার্ডের সদস্যরা রুপসা সেতুতে আটক করে তা নদীতে অবমুক্ত করে।

ফয়লা বাজারে বসে চার সদস্যের একটি প্রতারক চক্র পথে কোস্ট গার্ডের হয়রানী বন্ধের জন্য রেনু পরিবহন করা প্রতিটি পিকআপ থেকে ৬ থেকে ৭ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।

নাম প্রকাশ না করে একজন পোনা ব্যবসায়ী বলেন, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া এলাকার কথিত সাংবাদিক টিপু সুলতান, পার গোবিন্দপুর এলাকার আজাহার হোসেন টুকু , খুলনা জেলার পাইকগাছা এলাকার সঞ্জয় বর্মণ ও বিষ্ণু পাল মিলে কোস্ট গার্ড, বিভিন্ন এলাকার চেকপোস্ট ও থানা ম্যানেজ করার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন।

সর্বশেষ গত ১৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফয়লাহাট চিংড়ি পোনার আড়ত থেকে রেনু নিয়ে ঢাকা মেট্রো-ড-১১-৭১১৮ নং এর একটি পিকআপ পাইক গাছার উদেশ্যে ছেড়ে যায়। রুপসা সেতুতে কোস্ট গার্ড যাতে কোন হয়রানী না করে তার জন্য ওই পিকআপের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়।

এভাবে ওই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সূত্র জানায়, একটি অসাধু রেণু পোনা ব্যবসায়ী সিন্ডিকেট তাদের অবৈধ ব্যবসাকে নিরাপদ রাখার স্বার্থে পোনা পরিবহনে টাকা দিয়ে থাকেন।

এই টাকার ভাগবাটোয়ারার একটি অংশ কথিত সাংবাদিকরাও পেয়ে থাকে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত টিপু সুলতানের কাছে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমার আড়তে চিটাগং ও কক্সবাজার থেকে পোনা আসে আমি শুধু বাজারে বসে বেচাকেনা করি অন্য বিষয় জানিনা।

প্রতারক চক্রের প্রধান হোতা সঞ্জয় বর্মণের মুঠো ফোনে ব্যবসায়ী পরিচয়ে কথা হলে তিনি বলেন, ফোনে না বলে দেখা করুন। পরে ব্যবসায়ী সেজে শনিবার বেলা ১১ টায় ফয়লায় জনৈক ব্যবসায়ীর আড়তে গিয়ে সাংবাদিকরা তার সাথে দেখা করলে সে একটি কাগজে লিখে হিসাব দেন কোথায় কতটা টাকা দিতে হয় !  এতে দেখা যায়, কাটা খালী হাইওয়ে ৫ শ, রূপসা টোল প্লাজায় ৮ শ, অন্য এক জায়গাতে ২ হাজার ( নাম প্রকাশে অনিচ্ছুক) , ও পি ২ হাজার, ডুমুরিয়ায় ৫ শ, চুকনগর ৫ শ, জাতপুর ২ শ, তালায় ৩ শ, কপিলমুনি ২ শ, ও পাইকগাছায় ৫ শ করে প্রতি ঘাটে ঘাটে টাকা নিয়ে নিরাপদে পোনা পরিবহন করতে হয়।

এ ব্যপারে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোস্ট গার্ডের কোন সদস্য যদি টাকা নেওয়ার ঘটনায় জড়িত থাকে তাহলে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

যারা কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশের কাছে অভিযোগ দিয়ে তাদের আাটক করা হবে। ফয়লাহাট চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির একজন কর্মকর্তা পরিচয় গোপন রেখে বলেন যাদের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তা সঠিক।

তারা কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে পিকআপ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা নিচ্ছে। এটা বন্ধ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

|| এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি ||

যশোরেও ঝড়ের গতিতে বইছে করোনার দ্বিতীয় ঢেউ

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো বইতে শুরু করেছে বৃহত্তর যশোরে।
আজ ১০ এপ্রিল-২০২১ রোজ শনিবার যশোর জেলার বিভিন্ন উপজেলার লোকদের বিভিন্ন ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায় মোট আরটি. পিসিআর নমুনা পরীক্ষা করা হয় ২২৯ জনের। এর মধ্যে করোনা পজেটিভ আসছে ৫৯ জনের এবং নেগেটিভ আসছে ১৭০ জনের। আক্রান্তের হার ২৫.৭৬%।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসছে ৫৫ জন। এখানে নমুনায় আক্রান্তের হার ২৫.৬%। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসছে ০৪ জন এবং আক্রান্তের হার ২৬.৬%
করোনায় আক্রান্তের হার গাণিতিক হারে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে কঠোর লকডাউন ছাড়া করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলা সত্যিই কষ্টসাধ্য হয়ে যাবে।তাই এখন থেকে পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অতীব জরুরি।

 

।।স্বীকৃতি বিশ্বাস,   নিজস্ব প্রতিবেদক।।

কাউনিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ঘর নির্মাণের চেষ্টা

 

 

বরিশাল নগরীর কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা শামসুদ্দিন গাজী জোরপূর্বক ভাইয়ের জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। গত ১৬ ই ফেব্রুয়ারি কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় মৃত আয়নাল গাজীর ছেলে মোঃ জানে আলম গাজী বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দিন গাজীকে আসামি করে মামলা করে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালে এসিলেন্ট অফিসের সার্ভেয়ার কে তদন্ত করে আগামী ৩ মে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু আসামি ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি দলবল নিয়ে জানে আলম গাজীর জমি দখল নিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময়ে বাদী ও তার পরিবার বাধা দিলে তাদের খুন-জখমের হুমকি দেয় আসামি। গত ১৭ ই ফেব্রুয়ারি কাউনিয়া থানা পুলিশ আসামি ও বাদীপক্ষকে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে কোন ধরনের কাজ না করার নির্দেশ দেন। উভয়পক্ষকে স্ব-স্ব স্থানে থাকার কথা বলেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বর্তমানে রাতের আধারে আসামি শামসুদ্দিন গাজী নিজের ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল।।