উপসচিবের বাবা পেলেন টিসিবির কার্ড

//নিজস্ব প্রতিবেদক//

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপকারভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

টিসিবির উপকারভোগী কার্ডধারী তালিকায় এক উপসচিবের বাবাসহ বিত্তশালী ব্যক্তিদের নাম রয়েছে। এছাড়া ইউপি সদস্যদের বাবা, ছেলে, বোনসহ সচ্ছল আত্মীয়স্বজনের নামও তালিকায় আছে।

স্বল্প আয়ের জনগোষ্ঠীকে উপকারভোগী হিসেবে তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তির জন্য সরকারি নির্দেশনা থাকলেও সেটি মানা হয়নি।

সুবিধাবঞ্চিতরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ও মেম্বাররা রাজনৈতিক লেবাসধারী, ভোটার ও তাদের নিজেদের ইচ্ছামতো আত্মীয়স্বজন ও নিজস্ব লোকদের মাধ্যমে টিসিবির ফ্যামেলি কার্ড করেছেন। এতে বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাবঞ্চিতদের বাদ দিয়ে চেয়ারম্যান ও মেম্বাররা তাদের স্বজন ও আস্থাভাজন লোকজনকে তালিকাভুক্ত করেছেন। হতদরিদ্রদের নাম না দিয়ে সরকারের এক উপসচিবের বাবা, এলাকার বিত্তশালী, আওয়ামী লীগের নেতাকর্মী, দ্বিতল ভবনের মালিক ও ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদমপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের নামের তালিকায় রয়েছেন ৭নং ওয়ার্ডের উত্তর ভানুবিল গ্রামের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব প্রদীপ কুমার সিংহের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কৃষ্ণ কুমার সিংহ। তার পাকা বাড়ি ও গাড়ি রয়েছে। ইতোমধ্যে প্রথম কিস্তির পণ্য নিয়েছেন তিনি।

একই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুরের ছেলে ধান ব্যবসায়ী আবুল হোসেন, বাবা জহুর উল্যা ও ভাই এরফান আলীর নাম রয়েছে টিসিবির উপকারভোগী তালিকায়। ইউপি সদস্য গফুর মিয়ার দুই ছেলে ফ্রান্স ও দুবাই প্রবাসী।

আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী কীর্তিজিত সিংহ, উত্তর ভানুবিল গ্রামের বিত্তশালী মো. গনু মিয়া নামও রয়েছে তালিকা। গনু মিয়ার দ্বিতল বাড়ি রয়েছে। তার তিন ভাই প্রবাসে থাকেন।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিমের ছেলে ফাহাদ আলী, মেয়ের জামাই জুবের মিয়া ও বোন সাহেদা আক্তারের নামও রয়েছে টিসিবির তালিকায়।

স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর ফারুকের বিরুদ্ধে। সচ্ছল হয়েও ছেলে শামসুল আলম শুভর নাম দিয়েছেন তালিকায়।

টিসিবির তালিকায় সংরক্ষিত নারী সদস্য গুলনাহার বেগমের ভাই ও স্বজনদের নামও রয়েছে। একইভাবে ৩নং ওয়ার্ডের অধিবাসী আদমপুর বাজারের ওয়ালটন টিভি শোরুমের মালিক যুবলীগ নেতা মইনুল ইসলামের নামও তালিকায় স্থান পেয়েছে।

স্থানীয় সমাজকর্মী সাদেক হোসেন, তাজউদ্দিন আহমেদ তাজু ও জসিম উদ্দিন বাদশা বলেন, তালিকা তৈরিতে আরও যাচাই-বাছাই ও স্বচ্ছতার প্রয়োজন ছিল। দরিদ্ররা পেলে উপকার হতো।

৭নং ওয়াডের্র ইউপি সদস্য আব্দুল গফুর টিসিবির তালিকায় উপসচিবের বাবার নাম, নিজের ছেলে, বাবা ও ভাইয়ের নাম অন্তর্ভুক্তির বিষয়টি স্বীকার করে বলেন, আসলে আমি এতসব বুঝিনি। আমার ভুল হয়েছে।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ রকম আর হবে না। চেয়ারম্যানকে বলে তালিকা থেকে নাম কেটে দেব।

আরেক ইউপি সদস্য আজিম মিয়া বলেন, দরিদ্র অনেকে টাকা দিয়ে পণ্য কিনতে আগ্রহী না হওয়ায় সচ্ছলদের নাম দিতে হয়েছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন মেম্বারদের স্বজনপ্রীতির কথা স্বীকার করে বলেন, আমি অনিয়ম পছন্দ করি না। মেম্বারদের তালিকায় কিছুটা স্বজনপ্রীতি হয়েছে। আমি সচ্ছলদের নাম কেটে দেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, আমি জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুয়ায়ী কার্ডে স্বাক্ষর করেছি, কারা সচ্ছল তা জানি না। এ রকম হলে চেয়ারম্যানকে বলে দেব নাম কেটে দেওয়ার জন্য।

English Dainikbiswa

‘ভাবতেও পারবেন না কি হবে’- যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুশিয়ারি

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাখরপুর গ্রামের মান্নান ডাক্তারের ছেলে চাঁদাবাজ, সন্ত্রাসী ইসমাইল মিজি এলাকার মানুষকে জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা হামলার প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকার সর্বস্তরের জনগণ।

১৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ চান্দ্রা ১২ চান্দ্রা ইউনিয়ন পরিষদের সামনে থেকে হারুন খার ব্রিজে এসে এই বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর হোসেন  আয়শা বেগম, রাবেয়া বেগম, নূর মোঃ মোল্লা, ফারুক ভূঁইয়া, আলী হোসেন হাওলাদার, মিনার আলী মিজি,জসিম পাটওয়ারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় প্রায় শতাধিক স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

প্রতিবাদে বক্তারা বলেন, ইসমাইল মিজি চান্দ্রা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট। সে সাধারণ মানুষকে জায়গাজমিন সংক্রান্ত বিষয়ে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে থাকে এবং শহর থেকে সন্ত্রাসী এনে হামলা চালায় এবং আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ার

সময় পুলিশ মসজিদে ডুকে আসামী ধরতে যায় এ সময় মসজিদের মুসল্লীরা উত্তপ্ত হয়ে পড়ে তারা আরো বলেন   আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

প্রতিবাদ শেষে স্থানীয়রা ইসমাইলের বিরুদ্ধে গনস্বাক্ষর প্রদান করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন এই বিষয় স্থানীয়রা জানিয়েছে আমি ইসমাইল কে ডেকে দ্রুত  সমাধান করার চেষ্টা করবো ।

English Dainikbiswa

অভিনেতা অপূর্বর বাবা আর নেই

আ.লীগ নেতারাও রাস্তায় নেমেছে বিএনপি নেতার মুক্তির জন্য

খুলনার রূপসায় অপরাজিতা নারী মতবিনিময় সভা

//রূপসা প্রতিনিধি//

রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা। গত ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহদিবা শামস্, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল বশির খান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মোসলেম আলী, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, এ্যাডঃ সুশীল কুমার পাল, স্বাস্থ্য পরিদর্শক কাজি ওয়াহিদুজ্জামান, রূপান্তরের জেন্ডার ও ট্রেনিং অফিসার মোরশেদা খাতুন দিলারা।

রূপান্তর আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, অপরাজিতা নারীনেত্রী ইউপি সদস্য রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস, হোসনেয়ারা পারভিন হেনা, খন্দকার শরিফুল ইসলাম, মাধুরি রানী সরকার, রিক্তা আক্তার, রেশমা বেগম, নাজমা খাতুন, হীরা বেগম, ফাতেমা জাহান বেলী, মোসাঃ খায়রুন্নেসা, আসমানী বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা রশিদা খাতুন মেঘলা, রূপান্তরের উপজেলা কো-অর্ডিনেটর মো. আজিজুল হক প্রমূখ।

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের আনন্দ মিছিল

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চুড়ান্ত করে লাইসেন্স প্রদান করা সহ পার্কিং স্টান্ড নির্ধারন সহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যাতিত সর্বত্র চলাচলের জন্য উচ্চ আদালত হাইকোর্ট রায় প্রদান করায় আনন্দ ও বিজয় মিছিল উৎসব করেছে শত শত ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিক সদস্যরা।

বুধবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড থেকে আনন্দ ও মিছিল উৎসবের আয়োজন করে রিক্সা, ব্যাটারি, রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি। ব্যাটারি,রিক্সা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে আনন্দ ও বিজয় মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল নৌযান ফেডারেশনের সভাপতি মাস্টার অবুল হাসেম,বরিশাল জেলা মহিলা ফ্রন্ট নেত্রী জোহরা রেখা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারন সম্পাদক শোভন রহমান, নেতা বিজন সিকদার,শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার,শহিদুল ইসলাম,দুল্লা মল্লিক সহ বিভিন্ন শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ। এসময় বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী,বলেন, আমরা দীর্ঘ ১০ বছর আইনী লড়াই করার মাধ্যমে উচ্চআদালত থেকে রায় পেয়েছি। আজকের পর থেকে কথায় কথায় শ্রমিকদের বিরুদ্ধে অবৈধ যানবাহন বলে হয়রানিমূলক মামলা দিয়ে অসহায় শ্রমিকদের পকেট কেটে টাকা নেওয়া হলে সাধারন শ্রমিক সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে। অভিলম্বে দ্রুত নীতিমালা খসড়া তৈরী করে ইজিবাইকের লাইসেন্স দেওয়ার দাবী জানান।

পরে বিশাল এক আনন্দ ও বিজয় মিছিল বেড় করে নগরীর ফজলুল হক এ্যাভিনিয়, চকবাজার, কাটপট্রি,নাজিরের পোল হয়ে সদররোড়ে শেষ করে ।

English Dainikbiswa

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার- আয়োজনে ডুমুরিয়া ইসলামী ফাউনডেশন

ট্রেন চালকরা একদফা দাবিতে সারাদেশে ট্রেন বন্ধ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন চালকরা। পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। বেতনভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতেই সারাদেশে একযোগে ট্রেন চালকরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে সারাদেশের ট্রেনের সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের এক দফা দাবি নিয়ে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে ড্রাইভাররা । যার ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যা নিরসনের জন্য আলোচনা চলছে। সমাধান হলেই ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়ে কমলাপুর রেলওয়ের মাইকে বলা হয়, অনিবার্য কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে সেটিও বলা যাচ্ছে না। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারেন।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম স্টেশন থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় এই স্টেশনেও অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রাম থেকে সকালে ঢাকা আর সিলেট দুই রুটের দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও লোকোমাস্টার এবং গার্ড না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি স্টেশনে ইঞ্জিনও আনেনি আন্দোলনকারীরা। সকলেই নিজেদের দাবি পূরণে পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করছে।

কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্দের ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, রমজান মাসে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ধর্মঘট করতে চাইলে আগে থেকে ঘোষণা দিয়ে করতো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ট্রেন বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে রেলওয়ে।

English Dainikbiswa

ডুমুরিয়ায় থানার নবাগত অফির্সাস ইনচার্জ মো: কনি মিয়া যোগদান

হৃদয় মন্ডলের পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ

//অনলাইন নিউজ ডেস্ক//

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিনে মুক্ত হলেও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। হৃদয়ের গ্রেপ্তারের পর থেকে স্বজনেরা বারবার নিরাপত্তাহীনতার কথা বলে আসছিলেন। গতকাল রোববার জামিন পাওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

হৃদয় মণ্ডলের শাশুড়ি (৮০) রেনুকা হাওলাদার আজ সোমবার দুপুরে বলেন  গত ২০ দিন ভয়ে আমরা বাড়ির বাইরে যাইনি। আজ সকালে হাঁটতে বের হয়েছিলাম। কয়েকজন ছেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাসার ছাদে গিয়েছিলাম, তখন ইট হাতে কয়েকজন মারতে তেড়ে আসছিল। ভয়ে ঘরের ভেতর ঢুকে গেছি।’ তিনি পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ওই বাড়ির গৃহকর্মী অনিতা সাহা বলেন, ‘আমি এই বাড়িতে রান্নার কাজ করি। মানুষজন আমাকেও ভয় দেখায়। গতকাল দুপুরে হৃদয় স্যারের জামিন হওয়ার কথা সবাই জানত। ওই সময় বাসায় কেউ ছিল না। হঠাৎ বাসায় তিনজন ঢুকে বলেন, কিরে বাড়িতে আসছোস?’

গতকাল রোববার বিকেলে কারামুক্ত হওয়ার পর পরই হৃদয় মণ্ডল ঢাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে গেছেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। হৃদয় মণ্ডলের স্কুল বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে তাঁর ছেলে শ্রেষ্ঠ মণ্ডল। ২০ দিন পর আজ সে স্কুলে গিয়েছে। অনেক দিন পর স্কুলে যেতে পেরে শ্রেষ্ঠ বেশ খুশি।

শ্রেষ্ঠ বলে, বাবা জেল থেকে ছাড়া পাওয়ায় সে খুব খুশি। ২০ দিন পর স্কুলে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। সবাই খোঁজখবর নিয়েছে। কয়েকজন শিক্ষক ক্লাসে এসেও তাঁর খোঁজ নিয়েছেন বলে জানায় সে।

তবে গেল ২০ দিন বিভীষিকাময় সময় পার করেছে শ্রেষ্ঠ। তিরস্কার আর বিভিন্ন কটূক্তি থেকে শিশুটি বাদ পড়েনি। শ্রেষ্ঠ বলে, ‘বাবাকে জেলে নেওয়ার পর মানুষ আমাদের নানা কথা বলত।বাইরে দেখলেই আসামির ছেলে বলে ডাকত। কারা যেন বাড়ির সামনে এসে গেটের মধ্যে লাথি দিত, ধাক্কা দিত। ভয়ে বাড়ির বাইরে যেতাম না। বাবা যে কয় দিন জেলে ছিলেন, সেই কয় দিন স্কুলেও যেতে পারিনি।’

শ্রেষ্ঠ মণ্ডলের মামা বাদল হালদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষক শ্রেষ্ঠকে ক্লাসে নিয়ে যান। ক্লাস শেষে বেলা সাড়ে ১১টার দিকে শ্রেষ্ঠ বাসায় ফিরেছে।

বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, গত ২০ দিন শ্রেষ্ঠ মণ্ডল বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। তবে গতকাল হৃদয় মণ্ডল জামিন পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয়ের শিক্ষক সবুজ বাড়ৈ শ্রেষ্ঠ বিদ্যালয়ে নিয়ে আসবেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেবেন। এ ছাড়া ক্লাসের বাইরে তিনি শ্রেষ্ঠকে কাউন্সেলিং করবেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের ক্লাসে ফেরার বিষয়ে তিনি বলেন, যেহেতু আদালত তাঁকে জামিন দিয়েছেন। তিনি চাইলেই যেকোনো সময় ক্লাস শুরু করতে পারবেন।

প্রসঙ্গত ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সে দিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিস দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। পরে ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেন। এর আগে গত ২৩ ও ২৮ মার্চ আদালতে তাঁর জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরে গতকাল রোববার আদালতের আদেশে জামিন পেয়ে হৃদয় মণ্ডল কারামুক্ত হয়েছেন।

English Dainikbiswa

শেহবাজ শরিফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বরগুনার আমতলীতে বাস টার্মিনাল নাই। যাত্রীরা চরম ভোগান্তিতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা  প্রতিনিধি//

বরগুনা জেলার আমতলী পৌরসভা অন্যতম বৃহত্তম প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নেই কোন বাস টার্মিনাল।এখানে বাস টার্মিনাল না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস থামানোর কারণে যাত্রীদের প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমতলী থেকে প্রতিদিন রাজধানী,পায়রা বন্দর,চট্টগ্রাম বন্দর,মোংলা বন্দর,কুয়াকাটা, কক্সবাজার সহ সারাদেশে  টালভেস,সুপার সনি সহ শতাধিক বাস দিবা ও রাত্রীকালীন যাতায়াত করে থাকে। এছাড়া বরিশাল,বরগুনা ও পটুয়াখালীর উদেশ্যও দৈনিক  আরও শতাধিক বাস চলাচল করে।

আমতলী থেকে প্রতিদিন ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা,যোশর, বগুড়া, নওগা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা,বানিজ্যিক বন্দর,পর্যটন কেন্দ্র সহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করেন।

আমতলী চৌরাস্তাসহ পুরো বাজার এলাকার সড়করে দু’পাশে ইঞ্জিন চালিত সবুজ সিএনজি,নসিমন,করিমন,বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন যত্র তত্র ভাবে দাড়িয়ে থাকার কারণে যানজোটের সৃষ্টি হয়। ফলে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা।

ঢাকা থেকে রাত্রীকালীন বাসে আসা যাত্রীরা আমতলীতে নামলেও বসার কোন প্রকার জায়গা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। অনেক যাত্রী ছিনতাই কারীদের খপ্পড়ে পড়ে মালামাল সহ টাকা লুট হয়ে যায়। এসব থেকে যাত্রীদের রক্ষা করতে ও যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস দাঁড়িয়ে না রাখার জন্য আমতলীতপ একটি আধুনিক বাস টার্মিনাল জরুরী প্রয়োজন।

ঢাকা থেকে আসা পরিবহন যাত্রী স্বপন বলেন,সকাল পাঁচটার সময়ে আমতলীতে এসে পৌছলেও বেলা না ওঠায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানো দিতে পারি নাই। এখানে কোন বাস টার্মিনাল না থাকায় রাস্তার পাশেই দাড়িয়ে থাকতে হয়েছে।যাত্রীদের এ ধরনের দুর্ভোগ লাগবে আমতলীতে একটি বাস টার্মিনাল নির্মাণ করা দরকার।

আমতলী সেভেন ষ্টার ও সেভেন ডিলাক্স পরিবহনের কাউন্টার ম্যানেজার রিপন মিয়া বলেন,জন ভোগান্তি,যানজট ও দুর্ঘটনা কমাতে আমতলীতে অচিরেই বাস টার্মিনাল নির্মাণ করতে হবে।

আমতলীতে বাস টার্মিনাল না থাকায় জন ভোগান্তি প্রসঙ্গে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, আমতলী তে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা) আসনের মাননীয় সাংসদ,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ঢাকা-আমতলী-কুয়াকাটা মহা সড়কটি বর্তমানে আন্তর্জাতিক মানের সড়কে উন্নিত করা হয়েছে তাই আমতলী পৌর শহরে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ অতীব জরুরি। বাস টার্মিনাল নির্মাণ এর জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিক বার ডিও লেটার দিয়েছি।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এ ব্যাবস্হা গ্রহণ করা হবে।

English Dainikbiswa

বরিশালের সায়েম কে গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেকেছে

চাঁদপুরের হাইমচরে যৌতুক মামলায় হয়রানীর স্বীকার দিন মজুর ছলেমান মিয়া

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের শাহাজান মিয়ার ছেলে দিনমজুর ছলেমান মিয়া-২০০৯ সালে(১৫০০০০)একলাখ পঞ্চাশ হাজার টাকা দেন মোহরে বিবাহ করেন,পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মোঃ কালু মিয়া গাজীর মেয়ে আয়শা আক্তার’কে বিবাহ করেন,১৩ বছর দাম্পত্য জীবনে ১১ বছরের একজন পুত্র সন্তান রয়েছে।

এ ব্যাপারে ছলেমান মিয়া জানান আমার বিবাহের পূর্বে আমার স্ত্রী ঢাকা বোর্ড বাজারে বিবাহ হয়।সেই সংসার থাকাকালীন বাংলা বাজারের এক ছেলের সাথে তাহার প্রেমের সম্পর্ক হয়,সেই খবর জানতে পেরে সেখান থেকে অনেক টাকা দিয়ে বিদায় আদায় হয়ে থাকে।

দেশে ফিরে আসলে আয়শাকে মেনে নেয়নি ঐ ছেলে,উপায়ান্ত না পেয়ে,আয়শার বাবা মা আমার খালা খালুর সাথে কথাবার্তা বলে আমার সাথে বিবাহ দেন।তিনি আরো জানান,তার স্ত্রীর আগের প্রেমিকের আশা যাওয়া ছিলো,আমি বাধা দিলে সে আমার সাথে খারাপ আচরণ করতো,সেই থেকে আমার স্ত্রী বাপের বাড়িতে চলে যায় এবং গিয়ে একটি অফিসে চাকুরী করেন।

চাকরী করা কালীন অফিসের একটি ছেলের সাথে তাহার প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়,আমি আমার স্ত্রী’কে ফিরে পাওয়ার জন্য উকিল নোটিশ করি।আমার স্ত্রী আমার সংসার করবে বলে উকিলের কাছে সম্মতি প্রধান করে,আমার বাড়িতে আসে এবং রাতের বেলায় হটাৎ তাহার বাবকে ফোন করে চিৎকার করে।

আমি ও আমার মা জিগ্যেস করলে সে কিছুই না বলে চুপ করে থাকে,কিছুক্ষণ পর তাহার বাবা হোটেল কালু হাইমচর থানার পুলিশ নিয়ে আমার বাড়ি আশে এবং আমি তাহার মেয়েকে মেরে ফেলার জন্যে নাকে মুখে বালিশ ছাপা দেই বলে অভিযোগ করেন এবং তাহার বাবার সাথে আমার বাড়ি হইতেচলে যায়।

আমাদের প্রতিনিধিরা উপস্থিত নারী পুরুষদের জিজ্ঞেস করলে তারা বলেন, ছলেমান অত্যন্ত ভালো এবং নিরব প্রকৃতির ছেলে,ছলেমান ১৩’বছর সংসার জীবনে আয়েশার গায়ে একটি টোকা দিয়ে দেখেনি,আয়েশা ছলেমান এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে,এর কারণ আয়েশার অন্য ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে।

এরপর সে আমার সংসার করবে না বলে ৫’লক্ষ টাকা দাবী করে,আমি দিতে অস্বীকৃতি জানালে,আমার স্ত্রী আমার বিরুদ্ধে ১০লক্ষ টাকার হয়রানী মূলক যৌতুক মামলা দায়ের করেন।

এ’বিষয়ে আয়শা আমাদের জানান,,আমি শ্বশুর বাড়িতে গেলে রাতে আমাকে মারার জন্যে মুখে বালিশ চাপা দেয়,আমি আমার বাবা’কে ফোন দিলে আমার বাবা পুলিশ নিয়ে আমাকে উদ্ধার করেন এবং আমার বাবার কাছে ব্যবসা করার জন্যে ১০লক্ষ টাকা দাবী করেন।

বরিশালে বিশ্বরঙ উদ্বোধনে আসছে ৬ জন তারকা

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

আগামীকাল শুক্রবার ( ৮ এপ্রিল)  বরিশালে আসছে  দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা দেশের দক্ষিণাঞ্চলের প্রধান জেলা ও বিভাগীয় শহর বরিশালে শুক্রবার দুপুরে ফ্যাশন হাউজ বিশ্বরঙ বরিশাল শাখা’ উদ্বোধন করবেন শোবিজের এই তারকারা। বিমানে করে শুক্রবার সকালে বরিশালে আসবে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা। বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নতুন শাখা উদ্বোধন করতে শুক্রবার (৮ এপ্রিল) বরিশালে উপস্থিত হবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারা আগামী কাল শুক্রবার  দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্বরঙের ১৯তম আউটলেটটি শুভ উদ্বোধন করবেন।

বিপ্লব সাহা আরো বলেন, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ। সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় বিশ্বরঙ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালােবাসায় আমরা এবার এসেছি বরিশালে, ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।

উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় ছয় তারকা।

বাংলাদেশ রেলওয়ের সেবার নামে প্রহসন

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

বাংলাদেশ রেলওয়ের পারাবত ট্রেনে সেবার নামে চলছে প্রহসন। রেলওয়ের স্টাফ ও এটেন্ডেন্টস মিলে লুটে পুটে খাচ্ছে সরকারি রাজস্ব।

জানা যায়, ঢাকা ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ছাড়ার পর থেকেই শুরু হয় লুটপাট । স্টেশনে অবস্থান করা কর্মচারী নামধারী দালালের মাধ্যমে টিকেট বিহীন যাত্রী দের সাথে চুক্তি করে আসন বিক্রি করে তারা,

অনুসন্ধানী রিপোর্ট করার জন্য সিলেট থেকে ঢাকা অভিমুখি পারাবত ট্রেনে ঘুরে দেখা যায় স্টেশনে অবস্থান করা কর্মচারী নামধারী দালাল রা মোবাইলে কর্তব্যরত এটেন্ডেন্টস এর সাথে ভাড়া চুক্তি করে। যাত্রী উঠিয়ে দেয়, ১৫০ টাকার টিকেটের ভাড়া ২৫০/৩০০ টাকা করে। এতে করে দালালদের দিতে হয় ৫০/১০০ টাকা। টি,টি,ই কে দিতে হয় একটা অংশ আর বাকিটা এটেন্ডেন্টস রাখে। যার ফলে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করলেও শাস্তি পেতে হয় না। এটেন্ডেন্টস সব ম্যানেজ করে নেয়।

যাত্রী বেশে রিপন নামের একজন এটেন্ডেন্টস এর সাথে কথা হয় প্রতিবেদকের।

এটেন্ডেন্টস টিকেট চেক করার কে?  তাছাড়া অতিরিক্ত ভাড়া চাওয়ার কারন   ও টাকার বিপরীতে রশিদ দিবে কি জানতে চাইলে এটেন্ডেন্টস রিপন প্রতিবেদককে বলেন, “যা চাইছি তা দিতে না পারলে গাড়ি থেকে নেমে যাও। ” এক পর্যায়ে টাকা না দিলে ঘার ধাক্কা দিয়ে গাড়িথেকে ফেলে দিবে বলে উত্তেজিত হয়ে যায়। এবং বলে “আমি এ এলাকার পোলা আমার সাথে রংবাজি করার মজা দেখাইমু “।

সাংবাদিক পরিচয় পাওয়ার পর এটেন্ডেন্টস রিপন প্রতিবেদককে   তার কয়েকজন সহকর্মী সহ খুশি করতে চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টি,টি,ই বলেন, যারা করার তারাই করে সবাই এক না। আপনি এর প্রতিবাদ করেন না ক্যান?  জানতে চাইলে তিনি বলেন আমার একটা নির্দিষ্টএলাকা আছে। আমি ত আর সব জায়গায় যেতে পারি না।

এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তা গঞ্জ ও নোয়াপাড়া স্টেশনে স্টেশন মাষ্টার বলেন, টুকিটাকি একটু আধটু হয়। সব সময় না।

দালাল নির্মুলে আপনার ভুমিকা কি জানতে চাইলে নোয়াপাড়া স্টেশনে স্টেশন মাষ্টার বলেন আমি কর্তৃপক্ষের কাছে জানাব।

তবে একাধিক যাত্রী বলেন নোয়াপাড়া স্টেশনের স্টেশন মাষ্টার নিজেই কালোবাজারির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি সব টিকিট ব্লাকে বিক্রি করে দেয় অফিস স্টাফ দের মাধ্যমে। ফলে ইচ্ছে করেই সাধারণ যাত্রী দের অবৈধ ভাবে রেলওয়ে ভ্রমণ করতে হচ্ছে।

নোয়াপাড়া স্টেশন ঘুরে দেখা যায়, অফিসে কিছু কর্মচারী ও দোকানদার রা ট্রেনের এটেন্ডেন্টস এর সাথে কথা বলে যাত্রী উঠিয়ে দিচ্ছে। এ সময় সহকারী স্টেশন মাষ্টার কে ছুটাছুটি করে সব কিছু তদারকিতে ব্যাস্ত থাকতে দেখা যায়।

আরো জানা যায়, স্টেশন এলাকায় কতিপয় দোকানদার নামে মাত্র দোকানের সাইনবোর্ড এর আড়ালে চালিয়ে যাচ্ছে টিকেট কালোবাজারি।সমস্যা সমাধানের জন্য এলাকার কিছু ক্যাডার কে ব্যবহার করে আধিপত্য বিস্তার করে চলছে।  এতে মদদ দিচ্ছেন স্বয়ং সহকারী স্টেশন মাষ্টার নিজে। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সকলেই ছিটকে পড়ে। তাছাড়া দালালের মাধ্যমে নিউজ না করে সমঝোতার প্রস্তাব দেয়।

English Dainikbiswa

বরিশাল উজিরপুর আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে বালু ভরাট

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ