বাস-মাইক্রোবাসের দুর্ধর্ষ সংঘর্ষে নরসিংদীতে নিহত ৩ জন

//নিজস্ব প্রতিবেদক//

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেট গামী একটি পত্রিকা বাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়।

পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয় বলে তিনি জানান।

বরিশালে মটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশাল নগরীর বিএম কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (২৩) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার বিকাল ৫ ঘটিকার দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনে  ঘটেছে। নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর আর এফ সংলগ্ন সিমেন্টের র্পোল এলাকার মনিরুল ইসলাম আশ্রাস এর ছেলে।

নিহতর বন্ধু মাসুম বিল্লাহ জানান, আমি আর নাদিম এক ডিপাটমেন্টের পড়ি। পরীক্ষা শেষে নাদিম তার মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার এসে নাদিমের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাদিম ছিটকে নামায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

পরে তাকে আমরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

তবে ঘটনাস্থ থেকে পুলিশ মটরসাইকেলটি আটক করলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম। এদিকে নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা।

পড়ুণ দৈনিক বিশ্ব

কুকিং রেসিপি

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী

গবাদি পশু ছাগলসহ মালামাল লুট।। হাইমচরের ঈশানবালায় নীরিহ পরিবারের ঘর বাড়ি উচ্ছেদ।।

//বিশেষ প্রতিনিধি//

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ঈশানবালায় ইউপি চেয়ারম্যান এর নেতৃত্বে নীরিহ পরিবারের ঘর- বাড়ি উচ্ছেদ, গবাদি পশু, মালামাল লুটপাট এর অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ।
ঘটনার বিচার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি ও উপজেলা চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

ইউপি চেয়ারম্যান কর্তৃক উচ্ছেদ হওয়া আফজাল হোসেন ও জোসনা বেগম ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে হাইমচর প্রেসক্লাবে কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করেন যেখানে শেখ হাসিনা সরকার ভুমিহীন পরিবার কে পূর্নবাসনে ঘর ও জমি দেয় সেখানে ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের এর নেতৃত্বে হাবিব সরদার, মিজান সরদার, দেলোয়ার ফকির সহ এক থেকে দেড় শতাদিক লোক দিনের বেলা প্রকাশ্য হামলা চালিয়ে আমাদের ঘর বাড়ী উচ্ছেদ করেছে, ঘরের মালামাল সহ গরু ছাগল লুট করে নিয়ে গেল, এখন আমরা স্বামী- স্ত্রী সন্তানদের নিয়ে এক কাপড়ে খোলা আকাশের নিছে আছি, থানা পুলিশসহ এলাকার সবার কাছে গিয়ে কোন প্রতিকার পাইনি, চেয়ারম্যান এর ভয়ে কেউ এগিয়ে আসেনি। সবাই বলে চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ করে কিছু হবে না। আমরা বর্তমানে নিরাপত্তা হীনতায় আছি, সাংবাদিকদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বসতভিটায় পুনর্বাসিত হতে শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি মহোদয় এর সহায়তা চাই।
জোসনা বেগম জানান গত ৪ মার্চ শুক্রবার বিকেলে ঈশানবালা টি- ব্লকে আমার বাড়িতে ৪ নং নীল কমল ইউপি চেয়ারম্যান আমার ঘরবাড়ি উচ্ছেদ করে, এবং গরু ছাগল সহ ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ঘরবাড়ী উচ্ছেদ, গবাদিপশুর ও মালামাল লুটপাট বিষয়ে ৪ নং নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের বলেন শরীয়তপুরের লোকজন জোরপূর্বক আমাদের নীলকমলের জমি দখল করে থাকায় আমাদের এলাকাবাসী দখল মুক্ত করেছে। গবাদি পশু ও মালামাল লুটপাট অভিযোগ সঠিক নয়।

কিয়েভে বহুতল আবাসিক ভবনে রাশিয়ার বোমা হামলা, নিহত ২

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

এ হামলার পর ওই আবাসিক ভবন থেকে অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

কিয়েভের নগর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, (সোমবার দিবাগত) রাতভর রুশ গোলা ও বোমা হামলায় শহরটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সোভিয়াতোশিঙ্কি জেলায় নয়তলা ও ১৬ তলা বিশিষ্ট দুটি ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় পোদিলস্কি জেলায় ১০তলা একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া মেট্রোরেলের একটি স্টেশনও রুশ হামলায় ক্ষতির মুখে পড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেউই জিততে পারবেনা, শুধু ক্ষয় ক্ষতিই হবে

১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর প্রস্তুতি সভা

ঢাকা যাওয়া হলোনা রাজনের, ডুমুরিয়ায় ট্রাক-বাইক সংঘর্ষে মৃত্যু

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা।।

ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা মহাসড়কে মঙ্গলবার ১৫ মার্চ ভোররাতে  চাকুন্দিয়া মাদ্রাসা নামকস্থানে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে  রাজন (২০) নামের এক যুবক নিহত ও অপর আরোহী গুরুত্ব আহত হযেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা  মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে

ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে  ডুমুরিয়ার চাকুন্দিয়া মাদ্রাসা সংল্গন্ন এলাকায় পৌছালে  বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা স্থলে মারা যায়। আহত মেহেদী হাসান  (২০) গুরতর আহত অবস্থায়  সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদি  হাসান বলেন ক্ষতিগ্রস্থ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

গেছে।

চিরকুট লিখে আমতলীতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে ইউসুফ পাহলান (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার সজালে উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইউসুফ পালোয়ান ওই গ্রামের মৃত সোনা পাহলান এর ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় আমতলী থানা পুলিশ।

জানা গেছে, ঘর থেকে ৫০ হাত দূরে প্লাস্টিক রশি দিয়ে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস পাওয়া যায়। সাথে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং দাফন-কাফনের টাকা রেখে গেছেন তিনি।

আমতলী থানার এসআই দাদন মিয়া বলেন, ইউসুফ পাহলান নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। রবিবার ভোর রাতের খাবার খেয়ে ঘুমাতে যান ইউসুফ পাহলান। সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি করে ঘরের পাশে আম গাছের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য, জোসেফ তালুকদার বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি, তবে মৃত্যুর আগে নিজে একটি কাগজে লিখে গেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাগজটি পুলিশের কাছে রয়েছেন বলে তিনি জানান।

আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম মিজানুর রহমান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরগুনার আমতলীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, চার যৌন কর্মী আটক

বরগুনার আমতলীতে জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকালে সড়ক দুর্ঘটনা বিকেলে মৃত্যু

//মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (১৩ মার্চ রবিবার)  আনুমানিক সকাল ৯ টায় সমিরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনার শিকার হন। এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সমিরউদ্দিন উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের মৃত আমিরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের ফায়ার সার্ভিস গেটের সামনে মোটর সাইকেল ও বাই সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সমিরউদ্দিন । সাথে সাথে তাকে আহত অবস্থায় দিনাজপুর এম এ আঃ রহিম মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) আঃ লতিফ সেখ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বরিশালে গ্রীনলাইনের ঢেউয়ে কীর্তনখোলায় অর্ধশতযাত্রী নিয়ে ট্রলার ডুবি

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি গ্রীনলাইন-৩ এর ঢেউয়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর যাত্রীবাহী ট্রলারটি বরিশাল থেকে অর্ধশতযাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো।

রবিবার দুপুর ২টায় নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর মাঝখানে এই নৌ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটে যাত্রী নিয়ে আসছিলো এমভি গ্রীনলাইন-৩ নামে ওয়াটার বাসটি। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে বরিশাল থেকে ছেড়ে যাওয়া হিজলাগামী যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

ঘটনাস্থলের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে এবং অনেকে সাঁতরে নদীর তীরে ওঠে। এতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান। খবর শুনে ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিষয়টি সম্পর্কে খোজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।

 নিউইয়র্ক টাইমসের সাংবাদিক নিহত হলেন রুশ বাহিনীর গুলিতে

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান ওই সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ইরপিনের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলি ওই দুই সাংবাদিকের ওপর আঘাত হানে।

আহত সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির  দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

রোববার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পর স্বামীর মৃত্যু

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

পিকআপের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও পুত্র মোঃ রাকির (১৬) নিহত হয়। স্ত্রী-সন্তান হারানোর শোক সইতে না পেরে তাদের নিহতের ৭ দিন পরে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একই পরিবারের তিন জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকায় আজ রবিবার ভোরে।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্যে গত সোমবার বাড়ী থেকে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের বাড়ীতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৯০৬৩) চাপায় পিষ্ঠ হয়ে স্ত্রী নুরুন্নাহার বেগম ও পুত্র রাকিব নিহত হয়। তাদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে আজ রবিবার ভোর রাতে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। একই পরিবারের তিনজনের মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদর রেখে যাওয়া একমাত্র কন্যা পারভীন (১৮) বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন।

প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেয়ে স্বামী কালামের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরো বলেন,৭ দিনের মাথায় একই পরিবারে তিন জনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনার আমতলীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ