দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বামজোটের হরতাল চলছে

//নিজস্ব প্রতিবেদক//

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন।

এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে সকালে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

হরতালে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে খেয়াল করলেই চোখে পড়বে।

টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলবে।

পরীক্ষায় পাশ করতে ৩৩% মার্কস-ই কেন লাগবে জানেন…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্কুল কলেজের পরীক্ষায় কখনও ফেল করেছেন? অর্থাৎ কোনো বিষয়ে পরীক্ষায় ১০০তে ৩৩ এর কম পেয়েছেন?

ফেল করেন বা না করেন এই প্রশ্নটি কি আপনার মনে কখনও এসেছে যে পরীক্ষায় পাশ করতে আপনাকে কেন ৩৩% মার্কস পেতে হয়? কেন ৩৩% এর বেশি বা কম নম্বর নয়?

মজার ব্যাপার হলো ৩৩% নম্বর পাসমার্ক হিসেবে স্বীকৃত শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাশ করতে ৩৩% নম্বর পেতে হয়।

এতক্ষণে কেউ কেউ হয়তো অনুমান করতে পারছেন যে, উপমহাদেশে পাশের মার্কস ৩৩% হওয়া মূলত উপনিবেশিক উত্তরাধিকার, মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরাজ। ব্রিটিশরাজের অধীনে উপমহাদেশের প্রথমবারের মতো মেট্রিক পরীক্ষা হয় ১৮৫৮ সালে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে অফিসিয়ালরা পাশ করার ক্রাইটেরিয়া কী হবে এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না: পাশের মার্ক কী ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেয়ে কম হবে?

সিদ্ধান্তে পৌছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান। তখন ব্রিটেনে পাশ মার্ক ছিলো ৬৫ অর্থাৎ ১০০তে ৬৫ পেলে পরীক্ষায় কৃতকার্য বিবেচনা করা হতো৷

তো, ব্রিটিশ লর্ডরা মনে করতেন, উপমহাদেশের লোকের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে, বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে। ফলে পাসমার্ক হবে ৬৫ এর অর্ধেক ৩২.৫।

জ্বি ব্রিটিশরা আমাদেরকে, উপমহাদেশের লোকদেরকে এইভাবেই দেখতো।

পরবর্তীতে ১৮৬১ সালে, ৩২.৫ কে বদলে, হিসাবের সুবিধার্থে ৩৩ করা হয়েছে৷ তারপর প্রায় ১৬০ বছর পার হয়ে গেলেও কেউ কোনো প্রশ্ন তোলেননি, বা উপনিবেশক এই নিয়ম বদলের চেষ্টাও করেননি।

ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই ক্রাইটেরিয়ন ব্রিটিশদের কাছে থেকে পুরোপুরি কপি করেছে৷ ১৬০ বছর পরেও উপনিবেশিক প্রভুদের নিয়মেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হয়ে চলেছে।

৩৩% পাস মার্ক হওয়াটা ইতিহাসের এক কাকতাল বলা যেতে পারে। কিন্তু ঔপনিবেশিক শাসনের অবসানের এত বছর পরেও এই নিয়ম চলতে থাকা কী বোঝায়?

অনেক কিছুই বোঝায়। অনেক কিছুর অন্তত একটি হলো আমাদের মগজে এখনও উপনিবেশ। সংগৃহীত।

English Dainikbiswa

ডলার কিভাবে সারা বিশ্বের বিনিময় মুদ্রা যা যুক্তরাষ্ট্র ইচ্ছামত ছাপাতে পারে…?

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল  নিহত

 

শেখ হেলাল উদ্দীন এমপি এর মামা জামাল হাসান বিশ্বাস মন্টু এর মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মামা জামাল হাসান বিশ্বাস মন্টু আজ রবিবার (২৭ মার্চ) ইন্তেকাল করেন (ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাইহির রাজেউন)।

জনাব জামাল হাসান বিশ্বাস মন্টুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

জুতা পায়ে দিয়েই মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হয় শহীদ মিনারে

//অনলাইন ডেস্ক//

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মঞ্চ করা হয়েছিল শহিদ মিনারে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ছিলেন জুতা পরেই। মুক্তিযোদ্ধাদের পায়েও ছিল জুতা। এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে।

সংবর্ধনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, শহিদ মিনারের বেদিতে তৈরি মঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কমান্ডারসহ বাসাইল উপজেলার বিশেষ ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর মিয়া বীরপ্রতীকের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দিচ্ছেন। এ সময় পায়ে জুতা নিয়েই অতিথিরা মঞ্চে উঠে ক্রেস্ট দিচ্ছেন এবং সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবদুল গফুর বীরপ্রতীক নিজের পায়ে জুতা নিয়েই বেদিতে উঠেছেন এবং অতিথিদের হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন।

এ সংক্রান্ত ছবি বাসাইলের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে আব্দুল গফুর বীরপ্রতীক বলেন, সংবর্ধনা মঞ্চে সব অতিথিরাই জুতা পায়ে ছিলেন। আমার নাম ডাকায় আমিও তাদের সঙ্গে মঞ্চে উঠে যাই। ঘটনাটি অতি দুঃখজনক।

এ বিষয়ে বাসাইল জোবেদা রোবেয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল বলেন, শহিদ মিনার একটি সম্মানের জায়গা। এ জায়গার সম্মান রক্ষা করাটা প্রত্যেকের বিবেক ও শিক্ষা। যদি কেউ সেটি না করে তাকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরুল হক ডিপটি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, কষ্টদায়ক ও অপ্রত্যাশিত। দিকনির্দেশক প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছ থেকে এটি অপ্রত্যাশিত। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যুগান্তর

English Dainikbiswa

কুকিং রেসিপি

শুধুমাত্র নারীরাই ওমরা হজে যেতে পারবেন নতুন নিয়মে

টিপু-প্রীতি হত্যার শুটার গোয়েন্দার জালে আটকে গেছে

//নিজস্ব প্রতিবেদক//

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হয়েছেন যার গুলিতে সে এখন গোয়েন্দাদের জালে। ঢাকা মহানগর পুলিশের একটি টিম তার নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। সোর্স ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শাহজাহানপুরে জোড়া খুনে জড়িত ওই শুটারকে শনাক্ত করা হয়। এর পরই তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে নামে। চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিল তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল সমকালকে এই তথ্য জানান। তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে শুটারের নাম-পরিচয় ও হত্যার মোটিভ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা। যদিও দীর্ঘদিন ঢাকায় ফিল্মি কায়দায় এমন হত্যাকাণ্ডের পর নানামুখী তথ্য সামনে আসছে।

তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সমকালকে বলেন, শুধু এটুকু বলব, দু-এক দিনের মধ্যে হত্যার ব্যাপারে সবকিছু জানাতে পারব। আমাদের টিম কাজও করছে। তদন্তে বেশ অগ্রগতিও আছে।

আওয়ামী লীগ নেতা টিপুর স্ত্রী ১, ১১, ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি সমকালকে বলেন, স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারও প্রতি আমার সুনির্দিষ্ট সন্দেহ নেই। আওয়ামী লীগ বড় সংগঠন। টুকটাক গ্রুপিং তো থাকেই। হয়তো টিপুর জনপ্রিয়তা তার জন্য কাল হয়েছে। দলের প্রতি সে নিবেদিত ছিল। হুমকি পাওয়ার পর সে ভাবতে পারেনি, কেউ তাকে সত্যি সত্যি হত্যা করতে পারে। হুমকির বিষয়টিকে সেভাবে গুরুত্বও দেয়নি। আমাকেও হুমকির কথা বলেছিল। স্বামীকে হারিয়েছি, বিধবা হয়েছি। মাথার ওপর আর কেউ রইল না।

ডলি আরও বলেন, ক্রীড়া পরিষদ বা অন্য দপ্তরের কাজ নিয়ে টিপুর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল, এটা আমার জানা নেই।

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল বলেন, মতিঝিলে আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের কোনো কোন্দল নেই। এক সময় মিল্ক্কী ও তারেকের আলাদা গ্রুপ ছিল। এলাকায় কাঁচা টাকা আছে। এসবের পেছনে তো অনেকে দৌড়ায়। আবার অনেকে ফিরেও তাকায় না। মিল্ক্কী হত্যার পর থেকে সংগঠনে টিপুর পদ নেই। তবে দল থেকে তাকে বহিস্কার করা হয়নি। টিপু তার লোকজন নিয়ে ক্রীড়া পরিষদের ঠিকাদারি করত। তার লোকজন নিয়ে আইডিয়াল স্কুল নিয়ন্ত্রণে রেখেছিল। ওই স্কুলে ভর্তি, শিক্ষক নিয়োগসহ কত ধরনের বাণিজ্য হয়।

আগে সুধী সমাজের লোকজন পরিচালনা কমিটিতে আসত। এখন সেই রেওয়াজ নেই। মুক্তিযোদ্ধাদের নামে এজিবি কলোনিতে একটি মার্কেট তৈরি করা হয়েছে। প্রতিটি দোকান থেকে কয়েক লাখ টাকা তোলা হয়। এই কাজে টিপু ও তার লোকজন জড়িত। ওই মার্কেট নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। কালো আর কাঁচা টাকা যেখানে, রক্তপাত সেখানে হতেই পারে। কারও সঙ্গে হয়তো স্বার্থের কোনো সূক্ষ্ণ দ্বন্দ্বও থাকতেও পারে। তবে রাজনৈতিক বিরোধে এই খুনের ঘটনা, এটা মনে হয় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের করুক আসলে কী কারণে খুন হলো। হত্যার ধরন বলছে, এটা নরমাল মাস্তানদের কাজ নয়।

বশিরুল আলম আরও বলেন, এলাকায় শান্তি চাই। মাদকমুক্ত হোক, এটাও চাওয়া। আর আমরা একা চাইলেই তো হবে না। পুলিশকেও ভূমিকা রাখতে হবে। তবে এটা ঠিক, এলাকার পরিবেশ অনেক খারাপ হয়ে যাচ্ছে।

মতিঝিল ও শাহজাহানপুরের আরও একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, টিপু হত্যার পর এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালের ২৯ জুলাই যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্ক্কীকে হত্যা করা হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে মিল্ক্কীর ঘনিষ্ঠ যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু ওরফে বোছা বাবুও হত্যার শিকার হন। এবার খুন হলেন টিপু। অনেকের প্রশ্ন এরপর কে? অনেক দিন পরপর হলেও রাজনীতির সঙ্গে জড়িতদের হত্যার এই ধারা নিয়ে এলাকার অনেকে শঙ্কিত।

তদন্ত সংশ্নিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, জোড়া খুনের ঘটনার রহস্য উন্মোচনে তদন্তকে কয়েকটি ধাপে ভাগ করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। মোটরসাইকেলে এসে যে ব্যক্তি গুলি করেছিল, প্রথমে তাকে শনাক্ত করতে নানামুখী তৎপরতা চলতে থাকে। এরপর তার সহযোগীকে খোঁজা হয়। মোটরসাইকেলে আসা শুটার ও তার সহযোগী ছাড়াও কে বা কারা তাদের ভাড়া করেছিল, তাদের নাম-পরিচয় জানার কাজ শুরু হয়। মূল শুটারের পরিচয় নিশ্চিত হওয়ার পর কোথায় সে গা-ঢাকা দিয়েছে সেই তথ্য জানার চেষ্টা করেন গোয়েন্দারা। এরপর চলছে ধারাবাহিক অভিযান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে তদন্ত সংশ্নিষ্টদের অনেকে বাসায় যাননি। বাইরে তদন্ত শেষে আবার অফিসেই তারা অবস্থান করছেন। খুনি শনাক্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। চার-পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

বৃহস্পতিবার রাতে বাসার অদূরে উত্তর শাহজাহানপুর রেললাইন সংলগ্ন সড়কে গাড়িতে বসা টিপুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে মর্মন্তুদ মৃত্যু হয় নিরীহ রিকশাযাত্রী কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির। গুলিতে আহত হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না। সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল থেকে নেমে এক ব্যক্তি টিপুর গাড়ির পাশে এসে বেশ কয়েক রাউন্ড গুলি করে। শুটারের আরেক সহযোগী রাস্তার উল্টো পাশে অপেক্ষা করছিল। পুলিশ বলছে, ওই মোটরসাইকেলের কিছু তথ্য তাদের হাতে এসেছে।

জানা গেছে, হত্যার পর টিপুর গাড়িতে যে দু’জন ছিলেন তাদের একজন যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু ওরফে বোছা বাবুর বাবা মো. কালাম হাসান ওরফে কালা। বাবু ২০১৬ সালে খুন হন। গাড়িতে থাকা আরেকজন হলেন মিজানুর রহমান মিরাজ। দুবাইয়ে থাকা সন্ত্রাসী জিসানের মামাশ্বশুর মিরাজ। তবে এলাকাবাসী বলছেন, কালাম ও মিরাজ এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত নন।

এজিবি কলোনি ঘুরে দেখা যায়, সব জায়গায় টিপুর নামে অনেক পোস্টার। এলাকাবাসীও বলছেন, কমিটিতে না থাকলেও এলাকায় তার প্রভাব ছিল। হত্যার পর পুলিশ ওই এলাকা থেকে চারজনকে ধরে নিয়ে গেছে, এমনও বলেছেন কেউ কেউ। বৃহস্পতিবার রাতে এজিবি কলোনির রেস্টুরেন্ট থেকে টিপু বের হওয়ার আগেই ওই এলাকায় দুটি রহস্যজনক মোটরসাইকেল চক্কর দিতে দেখেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ কয়েকটি দোকান ও বাসা থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে ওই দুই মোটরসাইকেলের ব্যাপারে তদন্ত শুরু করে। তবে ঘটনার পর থেকেই এজিবি কলোনি ও আশপাশের এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।

‘নাটের গুরুদে’র বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টিপু হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন করা হবে। তদন্ত চলছে, হত্যাকাে র পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা সবকিছুই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসা হবে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটি রাজনৈতিক হত্যাকা কিনা- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কিলিং পলিটিক্যাল কিনা, সেই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। খুব শিগগির এ হত্যাকাে র রহস্য উদ্ঘাটন করতে পারব। সমকাল

English Dainikbiswa

ইউক্রেনে কত হাজার ভবন ধ্বংস করেছে রাশিয়া, জেনে নিন

স্টাইলিস্ট কিম জং ক্ষেপনাস্ত্র পরীক্ষাও চালালেন ফিল্মি স্টাইলে

দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোরে (২৩ মার্চ বুধবার) বিকালে কেন্দ্র কমিটির নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলার জাতীয় পার্টির আয়োজনে দ্রব্যমূল্য লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্র কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী,সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ সহ জাতীয় পার্টির বিভিন্ন পদে থাকা নেতা কর্মী বৃন্দ জাতীয় মহিলা পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,চাল,ডাল তৈল,চিনি,গ্যাস,বিদ্যুৎ ঔষধ ইত্যাদি সহ দ্রব্যমূল্য লাগামহীন এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।নইলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।

মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হোসাইন মিয়া ( ভুট্টা) দেশে আগমনে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা

মোঃ হোসেন গাজী।।

একতা        সততা        সেবা        সমৃদ্ধি

এই শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর-হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনা মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক স্পেন প্রবাসী হোসাইন মিয়া (ভুট্টো) দেশে আগমন উপলক্ষে তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান (ফাহিম), মোঃ বোরহান উদ্দিন গাজী, মোঃ জাহাঙ্গীর গাজী, মোঃ মাকসুদ আলম খান, মোহাম্মদ ফারুকুল ইসলাম (রানা), হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফাহিমুল ইসলাম (শশী), মোঃ সোবাহান গাজী, মোঃ রাজু হাওলাদার, মোঃ শরীফ হোসেন, মোঃ সুমন মাহমুদ, মোঃ মাহাফুজুর রহমান স্বপন, মোঃ আবুল বাশার (বাবু), মোঃ হুমায়ুন কবির, মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, মোঃ নজরুল মিয়া এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন (হৃদয়), আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- জি এম রুবেল হোসেন, আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস‍্য- মোহাম্মদ মহিউদ্দিন পাটওয়ারী(সাদ্দাম), মোঃ লিমন কবিরাজ, দাতা সদস‍্য- আখন মোঃ রিয়াদ, মোঃ সুমন খান, মোঃ আব্দুল মালেক খান, মোঃ সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সবার সুপরামর্শে মেঘনা_একতা_যুব_সমাজ_কল্যাণ_সংস্থা প্রধান কার্যালয় বাংলাজাজার, প্রধান শাখার সভাপতি-মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক- মোঃ বাচ্চু মিয়া খান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক স্পেন প্রবাসী, হোসাইন মিয়া (ভুট্টো)

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক উপদেষ্টা মজিবুর রহমান কবিরাজ,গাজীর বাজার শাখার সভাপতি- মোঃ সৈয়দ আহমেদ গাজী, প্রতিষ্ঠাতা সদস‍্য- মোঃ মমিন কবিরাজ, দাতা সদস‍্য, মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান শাখার সহ-সভাপতি- মোঃ খোরশেদ আলম পাটওয়ারী, এম এ কাশেম, পরিচালনা কমিটির সম্মানিত সদস‍্য- মোঃ হাবিবুর রহমান, প্রধান শাখার সাবেক, সহ-সভাপতি- মোঃ মহন কবিরাজ সহ অন‍্যরা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক জুয়েল পাটওয়ারী, মোঃ কামরুল ইসলাম (রিপন), মোঃ মনির কবিরাজ, মোঃ মহন পাটওয়ারী, মোঃ সফিক মিজি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুজন খান, মোঃ জুয়েল কবিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- মোঃ নয়ন কবিরাজ, সাংগঠনিক সম্পাদক- মোঃ সাদ্দাম কবিরাজ, মোঃ হসান মিজি, মোঃ সিয়াম হোসেন (সাগর), সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ ফারহান আহমেদ সজিব, গাজীর বাজার শাখার সাংগঠনিক সম্পাদক- মোঃ মেহেদী হাসান, প্রধান শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক- মোঃ রাজিব কবিরাজ, নির্বাহী সদস্য- মোঃ আশিক কবিরাজ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শাহিন কবিরাজ সহ উভয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

কুকিং রেসিপি

ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন রণতরি ভূমধ্যসাগরে

 

বালাগঞ্জের জাপা নেতা আব্দুর রহিমের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির শোক

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

সিলেটের বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।

এক বার্তায় তিনি জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির পক্ষে ফেইসবুকে লিখতে গিয়ে বলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ।

তিনির চিন্তা-চেতনা ছিল জাতীয় পার্টিকে ঘীরে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ধাবিয়ে বেড়িয়েছেন জাতীয় পার্টি ও  প্রিয় প্রতীক লাঙ্গলের প্রচারণায়।

ফেইসবুকে সরব থেকে প্রচার করেছেন জাতীয় পার্টি ও পল্লীবন্ধু  এরশাদ আমলের উন্নয়নের সকল গুনগান নিয়ে । একজন সরল ও সাদামনের মানুষ রহিম ভাই জাতীয় পার্টিকে এগিয়ে নিতে কাজ করেছেন দূর্বার গতিতে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি ছিলেন ন্যায়ের প্রত্যাশী ও অন্যায়ের প্রতিবাদী। তাঁর মত একজন এরশাদ প্রেমী ও নিঃস্বার্থ সমাজ সেবকের দল ও সমাজে বড়ই অভাব রয়েছে।

তিনি জাতীয় পার্টিকে যা দিয়ে গেছেন তা পার্টির নেতা-কর্মীরা আজীবন তাকে স্বরণ রাখবে।

জাতীয় পার্টির সাবেক সভাপতি ও  পার্টির নিবেদিত প্রাণ আব্দুর রহিমের আদর্শকে বুকে লালন করে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে সকল নেতা-কর্মীদের  প্রতিও তিনি অনুরোধ জানান ।

English Dainikbiswa

সকল ষড়যন্ত্র থেকে আদালতের জামিন পাওয়ায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের মিলাদ ও দোয়া

চট্টগ্রামে রফতানি চালানের মাধ্যমে ২২ লাখ টাকা পাচারের অপচেষ্টা

খুলনার ডুমুরিয়ায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও ভূমি মালিকদের সেবা বৃদ্ধির লক্ষ‍্যে মঙ্গলবার ২২ মার্চ সকালে ডুমুরিয়া  উপজেলা সাব – রেজিস্ট্রার অফিসের উদ‍্যেগে স্থানীয়  অফিসার্স ক্লাবে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে কর্মশালা বক্তব‍্য দেন জেলা সাব রেজিস্ট্রার দিপক কুমার সরকার, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ, উপজেলা সাব রেজিস্ট্রার শহিদুর রহমান প্রমুখ।

 

সাউথ লাইনের ১২টি বাসে আগুনের রহস্য উদ্ঘাটন – পুলিশ

//অনলাইন নিউজ//

আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন সাউথ লাইনের ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করে পুলিশ। বাসগুলো পুড়িয়ে নষ্ট করে ইনস্যুরেন্সের ক্ষতিপূরণ এবং ব্যাংক লোনের দায় থেকে মুক্তি পেতে আসামিরা দুর্বৃত্তদের দিয়ে এমন কাজ করিয়েছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, অর্থপাচার মামলায় সিআইডির জব্দকৃত ১২টি বাসে গত ১২ মার্চ রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পুলিশের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

২১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানা পুলিশ শহরের গোয়ালচামটের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- শহরের পশ্চিম গোয়ালচামট ২নং সড়কের রফিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম জনি (২৪), পশ্চিম গোয়ালচামট এলাকার মৃত সোরাপ মৃধার পুত্র পারভেজ মৃধা (২১) ও নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের শেখ আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ আলী (৪১)। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে বাস পোড়ানোর কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অর্থ পাচার মামলায় জব্দকৃত বাসগুলোর ইনস্যুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পেতে কারাগারে আটক থাকা দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল আটককৃতদের দিয়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটায়। আটককৃত আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি শেডে জব্দকৃত ১২টি বাস রাখা ছিল। এ বাসগুলোর মালিক দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।