চট্টগ্রামের দোহাজারীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

মোকতার আহমদ,  চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ১০ হাজার ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৩) ও মো. ইউসুফ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছ

শুক্রবার (২৬ মার্চ) ভোরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি (পরিদর্শক) মো. আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. আরাফাত হোসেন কক্সবাজার জেলার রামু থানার জোয়ারিয়ানালা এলাকার মৃত নুর আহম্মদের ছেলে। মো. ইউসুফ একই থানার কোনিয়াপালং এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।

দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মো. আব্দুল হালিম জানান, কক্সবাজার থেকে মাইক্রোবাস যোগে ইয়াবা পাচার হচ্ছে, গোপন সূত্রে এমন তথ্য পেয়ে পৌরসভায় সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়। এসময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি (চট্ট মেট্টো. চ-১১-১৯৫৫) থামিয়ে তল্লাশিকালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দুই জনকে আটক করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

বাগেরহাটের রামপালে গাঁজা ব্যবসায়ী আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি||

রামপাল থানা পুলিশের এসআই সঞ্জয় পাল বুধবার রাতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নজু নামের পেশাদারী এক গাঁজা ব্যবসায়ী কে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের হয়েছে। পুলিশ জানায়, পেশাদারী মাদক ব্যবসায়ী নজু গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে কালেখারবেড় গ্রামে অভিযান চালান।

এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন মামলা দায়ের ও আসামী আটক করে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকার লালবাগে ভেজাল বিরোধী অভিযানে ৪০ লক্ষ টাকার বিষ সমতুল্য শিশু খাদ্য উদ্ধার

।। ডেস্ক নিউজ ।।

ঢাকার লালবাগে ভেজাল বিরোধী অভিযানে ৪০ লক্ষ টাকার বিষ সমতুল্য শিশু খাদ্য উদ্ধার । গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে পাওয়ার পর এ অভিযানটি পরিচালনা করা হয় । কারখানা মালিককে আটক করেছে এবং তিনি তার অবৈধ কার্যক্রম স্বীকার করেছেন । বাড়ির মালিক সবকিছু জানতেন তাই তাকেও পুলিশ খুজছে, তিনি পলাতক ।

৪০লক্ষ টাকার ভেজাল শিশু খাদ্য উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে শিশু রাইসা কে আছাড় দিয়ে মেরে ফেল্লো বাবা

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের মোল্লাহাটে রাইসা আক্তার নামের আড়াই বছর বয়সী শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার সেনা সদস্য বাবা।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা সেনা সদস্য হুমায়ুন সরদার।

এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্বপ্ন পুঁড়ে ছাই !

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়ায় মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় দুবৃত্তদের দেওয়া আগুনে অমিত বিশ্বাস বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

২১ মার্চ (রোববার) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অমিত দাশ ওই গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ মার্চ (রবিবার) ভোর রাতে অমিত বিশ্বাসের প্রতিবেশী নিমাই বিশ্বাসের ছেলের জন্মদিন পালন শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। অনুমান রাত তিন টার দিকে অমিত প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

আগুনের লেলিহান শিখা ও কালো ধোয়ায় আচ্ছন্ন হলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে অমিতের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী অমিত বিশ্বাস বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ৪/৫ জন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আমাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অমিত বিশ্বাস আরো বলেন, আমি কারো এমন কোন ক্ষতি করিনি যে আমার এমন ক্ষতি করবে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় দাড়াবো?

প্রতিবেশী মদন বিশ্বাস, বিপ্লব বিশ্বাসসহ অনেকে বলেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা এগিয়ে এসে দেখি আগুন দাওদাও করে জ্বলছে। পরে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। অমিতের স্ত্রী মল্লিকা বিশ্বাস বলেন, আমি ১০ দিন আগে বাপের বাড়ী বেড়াতে গিয়েছি। আজ ফোন পেয়ে বাড়ীতে এসে দেখি আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এ বিষয়ে মাউলী ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার বৈদ্ধ বলেন, আমাদের মহাজন গ্রামে এমন অনাকাংখিত ঘটনা ইতিপূর্বে ঘটেনি।

তবে যে দুবৃত্তরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম বলেন, এই ঘটনা যে বা যাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সাথে সরকারি ভাবে তাদের সাহায্যর জন্য ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা খাতুন বলেন ,আগুন দেয়ার খবর শুনে আমি ঘটনা স্থলে ওসি তদন্তকে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটের রামপালে মাদ্রাসা শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধর: শিক্ষক ওসমান গনি গ্রেফতার

 এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি||
রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে রামপাল থানা পুলিশ।
এর আগে সন্ধ্যায় মারধরের শিকার শিক্ষার্থী মো. শুকুর শেখের বাবা মো. মনি শেখ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আহত শিক্ষার্থী মো. শুকুর শেখ (১১) শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নজরানা বিভাগের শিক্ষার্থী এবং রামপাল উপজেলা গাববুনিয়া গ্রামের মনি শেখের ছেলে।
আর গ্রেফতার সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি শ্রীফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে। জানা যায়, ভালো পড়াশোনা না করার অপরাধে রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসার ফ্যানের রডের সঙ্গে ঝুলিয়ে শিক্ষার্থী মো. শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি। বিষয়টি জানাজানি হলে রাতে ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় মামলা করেন। ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালো নয়, সে বাড়িতেই রয়েছে।
ওই শিক্ষার্থী জানায়, শনিবার সকালে বাড়িতে এসে শরীর অসুস্থ থাকায় বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার সকালে মাদ্রসায় গেলে ওই শিক্ষক তাকে গামছা দিয়ে ফ্যানের রডের সাথে বেঁধে রেখে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটান। এতে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তার পারও তার মুক্তি মেলেনি। সন্ধ্যা পর্যন্ত শিকল তালা দিয়ে বেধে রাখেন ওই শিক্ষক। সন্ধায় তার মা নাসিমা বেগম মাদ্রসায় গেলে ওই শিক্ষক দূর্ব্যবহার করেন।
এক পর্যায়ে ছাত্রের মামা ইসতাজুল মোল্লা তাকে উদ্ধার করে রবিবার রাতে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিক্ষক ছাড়া পেতে দৌড় ঝাপ শুরু করেছেন। নির্যাতনকারী ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখসহ নেতৃবৃন্দ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় আমরা মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

হোয়াইট হাউজের ৫ কর্মী চাকরিচ্যুত : অভিযোগ গাঁজা সেবন

অনলাইন ডেস্ক : 

মাদক নেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন হোয়াইট হাউজের পাঁচ কর্মী। তাদের বিরুদ্ধে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করার অভিযোগ রয়েছে।

শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ তথ্য জানিয়েছেন। খবর ফোর্বস নিউজের।

বাইডেনের প্রশাসনের জন্য গাঁজা ইস্যুটি নাজুক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজধানী ওয়াশিংটন ডিসি ও ১৫টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজা ব্যবহারের অনুমোদন আছে। তবে কেন্দ্রীয়ভাবে গাঁজা সেবন আইনিভাবে নিষিদ্ধ।

এক বিবৃতিতে পিসাকি বলেছেন, প্রশাসন আরও নমনীয় নীতি বিকাশের মাধ্যমে সমাজে সম্ভাব্য কর্মীদের আইনি আচরণের জন্য স্বয়ংক্রিয়ভাবে শাস্তি না দেওয়ার চেষ্টা করছে।

পিকে হালদারের অর্থ লোপাট// সুদ আসলে ৫,৫০০ কোটি টাকা// নেপথ্যে ঘনিষ্ঠ দুই প্রেমিকা

অনলাইন ডেস্ক : 

চারটি আর্থিক প্রতিষ্ঠানে অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লোপাটের ঘটনার নেপথ্যে পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) একাধিক বান্ধবীর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, দুদকের একজন উপ-পরিচালকের নেতৃত্বে গঠিত অনুসন্ধান টিম সম্প্রতি কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়েছে, পিকে হালদারের উচ্চাভিলাষী এবং লিজিং কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুটের পেছনে কাজ করেছে তার ত্রিভুজ প্রেম। দুই প্রেমিকার কাছে নিজের বীরত্ব প্রকাশ করতে এবং নিজেকে শিল্পপতি হিসাবে প্রতিষ্ঠিত করার অসীম প্রতিযোগিতার লালসা থেকে লিজিংয়ে গ্রাহকের আমানত লুট করেন পিকে হালদার। এজন্য নিজের আত্মীয়স্বজন ও বন্ধু ছাড়াও ঘনিষ্ঠ একাধিক বান্ধবীকে ব্যবহার করেন।

২০১৫ সালে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ লাভ করার পর বান্ধবী রুনাইকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে ইন্টারন্যাশনাল লিজিংয়ে পাঠান পিকে। পরোক্ষভাবে তাকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের নির্বাহী ক্ষমতাই দেন। দুদকের কাছে অনেকেই বক্তব্য দিয়ে বলেছেন, পিকে হালদার রুনাইকে ইন্টারন্যাশনাল লিজিং উপহার দেন। এছাড়া অপর বান্ধবী অবন্তিকাকে খুশি করতে পিপলস লিজিংয়ের শেয়ার ক্রয় করে সেখানে তাকে বসান।

দুদকের প্রতিবেদন উদ্ধৃত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ে নাহিদা রুনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হেড অব বিজনেস হিসাবে যোগদান করেন। এমডি হিসাবে যোগ দেন রাশেদুল হক। মূলত পিকে হালদারের নির্দেশেই লিজিংয়ের সব কাজ পরিচালিত হতো। সবার উপর ছড়ি ঘোরাতেন রুনাই। সোহাগ ও রাফসান রিয়াদ নামের দুই কর্মকর্তা পিকে হালদারের কাছ থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র নিয়ে রুনাইকে দিতেন। পরে রুনাইয়ের নির্দেশ মতো ঋণের ক্রেডিট মেমো প্রস্তুত করা হতো। এমনকি পর্ষদেও অনুমোদন হতো। সব ঋণ বিতরণই পিকে হালদারের নির্দেশ মতো হতো। সব বিষয় মনিটরিং করতেন প্রেমিকা নাহিদা রুনাই। তাকে কেন্দ্র করে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং থেকে সরানো হয় ২৪০০ কোটি টাকা। নাহিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে রিলায়েন্স ফাইন্যান্সে ট্রেনিং অফিসার হিসাবে যোগদান করার পরই প্রতিষ্ঠানটির এমডি পিকে হালদারের নজরে পড়েন। গড়ে ওঠে ঘনিষ্ঠতা।

অপরদিকে অবন্তিকা পিকে হালদারের ঘনিষ্ঠ হওয়ার সুবাধে তাকে প্রথমে আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্সে টেলিফোন অপারেটর চাকরি নেন। অভ্যর্থনা কক্ষের চাকরি হলেও তিনি সরাসরি পিকে হালদারের সঙ্গে যোগাযোগ রাখতেন। এভাবেই গড়ে ওঠে সখ্য। দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩-১৪ সালের দিকে গোপনে ঢাকার বিভিন্ন ক্লাবে দুই বান্ধবীকে নিয়ে যাতায়াত শুরু করলেও একপর্যায়ে নাহিদা রুনাইকে নিয়ে গোপনে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভ্রমণ শুরু করেন পিকে হালদার। একইভাবে অবন্তিকাকে নিয়েও গোপনে থাইল্যান্ড, সিঙ্গাপুর যাতায়াত শুরু করেন। এক সপ্তাহে রুনাইকে নিয়ে গেলে পরের সপ্তাহে অবন্তিকাকে বিদেশে নিয়ে যেতেন। একজনের বিষয় অপরজন জানত না। হঠাৎ এক ক্লাবের মিটিংয়ে দুজনই জানতে পারেন পিকে হালদার দুজনের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলেছেন। এটি জানার পর বান্ধবীদের মধ্যে পিকে হালদারকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। গ্রেফতার হওয়া উজ্জ্বল কুমার নন্দীর বক্তব্য থেকেও এর সত্যতা মিলেছে। তিনিও বলেছেন, বান্ধবী- নাহিদা রুনাই ও অবন্তিকাকে নিয়ে তিনি লিজিং সভার নামে পৃথকভাবে ২২-২৫ বার মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন।

দুদকের এ সংক্রান্ত অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক গুলশান আনোয়ার বলেন, পিকের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে অনেক অজানা তথ্য বেরিয়ে আসছে। তিনি নিজের আধিপত্য ধরে রাখার জন্য একদিকে যেমন নারীদের ব্যবহার করেছেন। তাদের নামে বিপুল সম্পদ গড়ে দিয়েছেন। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের এসকে সুর ও শাহ আলমসহ একটি সিন্ডিকেট তিনি ‘মেনটেইন’ করতেন। তাদের হাতেও মোটা অঙ্কের অর্থ তুলে দেন। এসব বিষয়ে চুলচেরা অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত কাগজপত্র পর্যালোচনা এবং নিজস্ব অনুসন্ধানে দুদক দেখতে পায়, পিকে হালদার ঋণের নামে সাড়ে ৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করলেও এখন সুদে-আসলে দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি। বেশিরভাগই ঋণের ক্ষেত্রে মর্টগেজ ছিল না, থাকলেও তার পরিমাণ খুবই নগণ্য, কোনো কোনো ক্ষেত্রে মর্টগেজ নেয়ার কথা থাকলেও পরে তা নেয়া হয়নি। অথচ ঋণ হিসাব থেকে সব টাকা সরিয়ে নেয়া হয়েছে। ফলে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ- এমন আশঙ্কা প্রকাশ করা হয় দুদকের প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাগুজে প্রতিষ্ঠানের নামে শুধু একটি কম্পিউটার ব্যবহার করে কিভাবে রাতারাতি আর্থিক প্রতিষ্ঠান লুট করা যায় তা পিকে হালদার দেখিয়েছেন। আর্থিক খাতে সবচেয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করে অন্তত ১৪০০ কোটি টাকা বিভিন্ন দেশে পাচারের পর নিজে কানাডায় পাড়ি জমান।

এদিকে, পিকের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এরই মধ্যে পাঁচটি মামলা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি রাশেদুল হক, হেড অব বিজনেস নাহিদা রুনাই, সিনিয়র ম্যানেজার রাফসার রিয়াদ চৌধুরী, ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে গ্রেফতার করে দুদক। রোববার (আজ) ৪৫০ কোটি টাকা আত্মসাতের দায়ে আরও ৩৭ জনকে আসামি করে পৃথক পাঁচটি মামলা হচ্ছে বলে জানান অনুসন্ধান কর্মকর্তা।

বিশেষ কায়দায় আনা ১৩ টি স্বর্ণের বার সহ ০২ জন পাচারকারী আটক করেছে বিজিবি

  নিজস্ব প্রতিনিধিঃ

২০ মার্চ-২০২১ রোজ শনিবার ১২ঃ১৫ ঘটিকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) – এর যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টীম চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা থেকে বেনাপোলগামী ফেম পরিবহনে যশোর – মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজার নামক স্থানে তল্লাশি করে সন্দেহভাজন ০২ জন ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশী চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪.৫৪০ কেজি ওজনের ১৩ ( তের) টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার টাকা। আটকৃত আসামীদ্বয়ের নাম ১. মোঃ আক্তার হোসেন মন্ডল (৩০),পিতা- মোঃ বাহাদুর মন্ডল, গ্রাম- খালখোলা,ডাকঘর- বহরপুর, থানা- বালিয়াকান্দি জেলা- রাজবাড়ী এবং ২. মোঃ হোসেন মিজি ( ৩৭), পিতা- মৃত আব্দুল গনি মিজি, গ্রাম- হোগলাডাংগা,ডাকঘর- হন্দমপুর,থানা ও জেলা- রাজবাড়ী। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাণীশংকৈলে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

 মাহাবুব আলম রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৬ মার্চ মঙ্গলবার পুলিশের বিশেষ অভিযানে নেকমরদের ভকরগাঁও গ্রামের বিলপাড় স্কুল কাঁচা রাস্তা হতে ৯৫০ গ্রাম শুকনো গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃতরা হলেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার চাপাসার (কাঁঠালডাঙ্গী) গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে রাজু (২৪) ও কান্ধাল গ্রামের মোকসেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৭) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয় । অভিযান চলাকালে উপস্থিত ছিলেন এস আই হাফিজুর রহমান,এ এস আই শাহাদাত জামান,এ এস আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।

এ বিষয়ে থানায় ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামী কাল জেল হাজতে প্রেরণ করা হবে ।