যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- জো বাইডেন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন। তিনি বলেছেন, যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাঁর এ ধারণা হয়েছে। তবে বরাবরের মতো এখনো ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। খবর বিবিসির

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে অভিযান চালানোর অজুহাত তৈরিতে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের প্রভাবাধীন পূর্বাঞ্চলে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের আশপাশে প্রায় দুই লাখ রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। এর মধ্যে পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক ও লুশাঙ্কসের রুশ-সমর্থিত যোদ্ধারাও রয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভাষ্য।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসছে যেকোনো দিন বা সপ্তাহে ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা করছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘এই মুহূর্তে আমি বুঝে গেছি যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে রাশিয়া এখনো কূটনীতির পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে রাশিয়ার আলোচনার টেবিলে ফেরার জন্য খুব বেশি দেরি হয়নি।

এর আগে গতকাল শুক্রবার পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত দোনেৎস্ক ও লুশাঙ্কসের বিচ্ছিন্নতাবাদী নেতারা এই অঞ্চল থেকে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তাঁদের দাবি, ইউক্রেন বাহিনী গোলা ছোড়া বাড়িয়েছে এবং আক্রমণের পরিকল্পনা করছে।

তবে ইউক্রেন সরকার বারবার বলে আসছে, তারা কোনো হামলার পরিকল্পনা করছে না। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা একে রুশ অপপ্রচার আখ্যায়িত করেছেন।

রাশিয়াপন্থী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিএনআর) প্রধান দেনিশ পুশিলিন গতকাল প্রকাশ্যে আসা একটি ভিডিও বার্তায় নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মেটাডেটা নিয়ে বিবিসির একটি বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি দুই দিন আগেই রেকর্ড করা হয়েছিল, বৈরিতা চরমে ওঠার আগেই।

এদিকে ক্রেমলিন বলেছে, ইউক্রেনের এই দুই অঞ্চল থেকে আসা ব্যক্তিদের জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শরণার্থীশিবির স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘাতের আশঙ্কায় ওই দুই অঞ্চল থেকে একাধিক বাসে করে স্থানীয় লোকজনকে রাশিয়ার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, লোকজন সরিয়ে নেওয়ার এই ঘোষণা ইউক্রেনে রুশ বাহিনীর সম্ভাব্য হামলার প্রস্তুতি থেকে বিশ্বের নজর সরানোর জন্য। হোয়াইট হাউস আরও বলেছে, এটি যুদ্ধের অজুহাত তৈরিতে অপপ্রচারের অন্যতম উদাহরণ।

গতকাল রাতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দোনেৎস্কের বিভিন্ন স্থাপনায় বিস্ফোরক বসানো হয়েছে বলে তথ্য পেয়েছে তারা।

এদিকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, পূর্ব ইউরোপে পরিস্থিতির অবনতি ঘটছে। সেখানে ব্যাপক মানবাধিকার ও আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ছাড়া ইউক্রেনে বসবাসরত রুশভাষী জনগণ বৈষম্যের শিকার হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ এখনো সংকট সমাধানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু পশ্চিমারা রাশিয়ার নিরাপত্তার হুমকিকে গুরুত্ব দিচ্ছে না।

এর মধ্যেই আজ শনিবার রাশিয়ার সামরিক মহড়া পর্যবেক্ষণ করবেন ভ্লাদিমির পুতিন। এই সামরিক মহড়ায় অংশ নেবে পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম রুশ বাহিনী। মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে।

অপর দিকে চলমান সংকট সমাধানে আজ জার্মানিতে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ডুমুরিয়ায় নদী দখল করায় ৫ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানা

 

ডেল্টাক্রন নামে দেখা দিয়েছে ইংল্যান্ডে, কতটা ভয়াবহ এটা…!

//আন্তর্জাতিক ডেস্ক//

ইংল্যান্ডে এবার করোনা ভাইরাসের হাইব্রিড ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ এর দেখা মিলল। নতুন এ ভ্যারিয়েন্টে ফের চিন্তায় বিশেষজ্ঞেরা।

অর্থাৎ ওমিক্রন ও ডেল্টা দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি নতুন এ ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। খবর ব্লুমবার্গের।

করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন স্ট্রেইন— দুয়েরই চরিত্র রয়েছে এতে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়ে গেছে।

ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ।

অর্থাৎ এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাইবা কেমন, তা নিয়ে মুখ খোলেনি তারা। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে ডেল্টা স্ট্রেইন।

এর প্রভাবে আমেরিকা ও ভারতে ব্যাপক মৃত্যু হয়। উল্টো দিকে ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেইন। এটির সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও মৃত্যু সংখ্যা কম ছিল।

এদের দুয়ের মিশ্রণে তৈরি হওয়া ভ্যারিয়েন্ট, তাই কপালে ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের।

ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট প্রথম আবিষ্কার হয় সাইপ্রাসে, গত বছরের শেষের দিকে। ‘ইউনিভার্সিটি অব সাইপ্রাস’-এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস দাবি করেছিলেন, তার দল ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করেছে।

এ বছর ৭ জানুয়ারি আন্তর্জাতিক তথ্যভাণ্ডার ‘জিআইএসএআইডি’-র কাছে সেই ২৫টি সংক্রমণের জেনেটিক সিকোয়েন্স পাঠান কসট্রিকিস।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বার্কলে ল্যাবরেটরির গবেষক টমাস পিকক বলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে, এটি কোনোভাবে মিশে গেছে।

কিন্ত কসট্রিকিসের দাবি, ডেল্টা ও ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী ডেল্টাক্রন। ব্রিটেনের এইচএসএ অবশ্য এখনও ডেল্টাক্রন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চিরচেনা লুঙ্গি-শার্ট নয় , ফটোশুটে মাম্মিক্কার স্মার্ট লুক (ভিডিও)

পৃথিবীর কক্ষপথে তিয়াংগং নামে আর একটি স্টেশন চালু করবে চীন

//আন্তর্জাতিক ডেস্ক//

মহাকাশ স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘T’ বর্ণের মতো।

আরও একটি মহাকাশ স্টেশন। এ বছরেই। পৃথিবীর কক্ষপথে।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো তা বহু দেশের সহযোগিতায় বানানো নয় অবশ্য। নতুন মহাকাশ স্টেশনটি বানাচ্ছে চিন। নাম— তিয়াংগং মহাকাশ স্টেশন।

চিনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার এই খবর দিয়েছে। জানিয়েছে, চিনা মহাকাশ স্টেশনে থাকবে তিনটি মডিউল বা অংশ। যা এ বছরেই ধাপে ধাপে ছ’টি অভিযানে পাঠানো হবে কক্ষপথে, মহাকাশ স্টেশনটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে। তিনটি মডিউলের মধ্যে একটিতে হবে গবেষণা, নানা ধরনের পরীক্ষানিরীক্ষা। এই মডিউলের নাম— ‘ওয়েনতিয়ান’।

সবক’টি মডিউলই পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে অত্যন্ত শক্তিশালী ‘লং মার্চ-৫বি’ রকেটে চাপিয়ে। মহাকাশ স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ বর্ণের মতো। চিনা মহাকাশ স্টেশনের তিনটি মডিউলের মধ্যে দু’টির ওজন ২০ হাজার কিলোগ্রাম বা ৪৪ হাজার ১০০ পাউন্ড করে হবে। এই মহাকাশ স্টেশনেও অন্য দেশের বিজ্ঞানী, গবেষকরা কাজ করতে পারবেন। এর পর চাঁদের কক্ষপথে একটি ‘লুনার স্টেশন’ও বানাতে চলেছে চিন।

এ ছাড়াও এ বছরে ১৪০টি মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলেও জানিয়েছে বেজিং।

সূত্র: আনন্দবাজার

তিনটি মিথ্যার কারণে রাশিয়া ইউক্রেনে হামলা করবে: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া  ইউক্রেনে হামলা করার জন্য বাহানা খুঁজছে বলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার  হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি করেছে রাশিয়া।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিই বলেছিলেন, ডনবাসে গণহত্যা চলছে।

আর এই দাবিগুলোর ওপর ভিত্তি করে রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে  হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কর্মকর্তা ও গণমাধ্যমগুলো গল্প বানাচ্ছে। এগুলোর একটিকে ভিত্তি বানিয়ে ইউক্রেনে হামলা করবে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ডনবাসে গণহত্যা, গণকবর ও ডনবাসের নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

নেড প্রাইস জানিয়েছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তাছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও দাবি করেছেন রাশিয়ার এসব অভিযোগ নিছকই অজুহাত।

জেন সাকি এ ব্যাপারে বলেন, আমরা এমন পরিস্থিতিতে আছি রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে।  আর তারা এটি করবে ভিত্তিহীন অজুহাতের মাধ্যমে।

সূত্র: রয়টার্স, ফ্রান্স ২৪

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচরে সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে চরাঞ্চলে ৬৭০টি ঘর হস্তান্ত‌র

হাজার হাজার এটিএমে সাইবার হানায় ইউক্রেনে বিপর্যয়

//আন্তর্জাতিক ডেস্ক//

Cyber Attack: মুহূর্তে অচল দেশের হাজার হাজার এটিএম! বৃহত্তম সাইবার হানায় ইউক্রেনে বিপর্যয়

  • এই ধরনের সাইবার হানাকে পরিভাষায় বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ (ডিডিওএস)’ ।
  • এর আগেও একাধিকবার ইউক্রেনে সাইবার হানা চালিয়েছে রাশিয়া বলে জানা যাচ্ছে।
  • কিন্তু এ বারে সাইবার হানার ব্যাপ্তি আরও ব্যাপক।
  • কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে এত ব্যাপক সাইবার হামলায় বিপর্যস্ত কিয়েভ।

ব্যাঙ্কের সঙ্গে মূল সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন। অচল এটিএম। দেশের ইন্টারনেট পরিষেবাও থমকে। বন্ধ সরকারি কাজকর্ম। বৃহত্তম সাইবার হানার কবলে পড়ল ইউক্রেন। সন্দেহের তির রাশিয়ার দিকে।

শিয়রে দাঁড়িয়ে রাশিয়া। যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। আপৎকালীন তৎপরতায় জনজীবন যতটুকু পারা যায় গুছিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা ইউক্রেনে। এটিএমের সামনে লম্বা লাইন। কিন্তু আচমকাই অচল সবকিছু। মোবাইলে ইন্টারনেট আছে কিন্তু তা দিয়ে কোনও কাজ করা যাচ্ছে না। এমনকি, স্তব্ধ দেশের প্রতিরক্ষা দফতরের সরকারি ওয়েবসাইটও। একাধিক ব্যাঙ্কে মূল সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। এ যাবৎকালের বৃহত্তম সাইবার হানার মুখে পড়ল ইউক্রেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হ্যাকের পিছনে রয়েছে পুতিনের দেশ।

ইউক্রেনের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও হানা হয়েছে। ফলে কোনও ভাবেই তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেনা না কেউ। এই ধরনের সাইবার হানাকে পরিভাষায় বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস)’। এর আগেও একাধিকবার ইউক্রেনে সাইবার হানা চালিয়েছে রাশিয়া বলে জানা যাচ্ছে। কিন্তু এ বারে সাইবার হানার ব্যাপ্তি আরও ব্যাপক।

এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, তাদের বাহিনী ইউক্রেন সীমান্ত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক বাহিনীর কত অংশ সরছে তার হিসেব দেয়নি পুতিন সরকার। এই ঘটনায় যুদ্ধের উত্তেজনা খানিকটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউক্রেনে এমন সাইবার হানা ফের একবার উত্তেজনার পারদ চড়াতে পারে। সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কফিহাউজ গানের জন্মকাহিনী আদ্যপান্ত

 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো কয়েকদিন ধরে অব্যাহতভাবে সতর্কতা দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইউক্রেনে  আক্রমণ করবে রাশিয়ার সেনারা।

তারা দাবি করছে যুদ্ধ করার যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবই সম্পন্ন করেছে রাশিয়া। এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংকেতের অপেক্ষায় আছে তারা।

মঙ্গলবার ক্রিমলিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন পুতিন। সেখানে যুদ্ধ করার বিষয়ে সরাসরি উত্তর দেন তিনি।

যুদ্ধ করার বিষয়ে পুতিন বলেন, আমরা কি যুদ্ধ চাই না কি চাই না? অবশ্যই না। আর শুধুমাত্র এ কারণেই আমরা আলোচনার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার  সিদ্ধান্তও নেওয়া হয়েছে আলোচনার পথ বড় করার জন্য।

তবে পুতিন যুদ্ধ করতে চান না জানালেও আবার যুদ্ধ করার বিষয়ে আকার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তিনি দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়টিই দাবি করা হচ্ছে,  ডনবাস বা লুহানস্ককে গণহত্যা হচ্ছে এরকম দাবি করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করবে।

সূত্র: আল জাজিরা

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ডুমুরিয়ায় বিএনপির সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে  ১৫ ফেব্রুয়ারি  মঙ্গলবার বিকেলে  ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক  প্রস্তুতি সভা   দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয।

উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ এর সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, বিএম হাবিবুর রহমান, জি এম আমানউল্লাহ, শেখ মাহাবুর রহমান, মোল্লা মশিউর রহমান দেলোয়ার হোসেন, শাহানুল ইসলাম শাহিন,সরদার মোজাফ্ফার হোসেন,শাহাদাত হোসেন ,  ইকরামুল হোসেন,  মাষ্টার আইয়ুব আহমেদ, মাষ্টার সেলিম হালদার, সরদার বিল্লাল হোসেন, খান শফিকুল ইসলাম , গাজী মোনায়েম হোসেন, শেখ আঃগফ্ফার,আঃ সালাম সরদার, অংশ পতি বৈরাগী, খোকন তালুকদার, আবুল হোসেন সরদার,মাওলানা মতিয়ার রহমান, শহিন আলম,দেলোয়ার হোসেন, মোল্ল‍্যা আবরার হোসেন সৈকত, রিপন সরদার, শাহেদ, ইমন সরদার, রকিবুল ইসলাম, রাকিব হাসান, আফছানুর  প্রমুখ।

 

কানাডায় জরুরি অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে কানাডায় চলছে আন্দোলন। আর তাই গত ১৮ দিন ধরে টানা রাস্তায় ট্রাক নামিয়ে কানাডাকে একপ্রকার স্তব্ধ করে দিয়েছে সেদেশের ট্রাক চালকদের একাংশ। এই অবস্থায় বাধ্য হয়েই আগামী ৩০ দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এই বিষয়ে সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘আমরা অবৈধ এবং বিপজ্জনক কার্যকলাপ চলতে দিতে পারি না এবং দেব না।’

এর ফলে দেশটিতে গত ৫০ বছরের মধ্যে দেশজুড়ে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হলো। ট্রুডোর কথায়, এই ট্রাক অবরোধের জেরে সারা বিশ্বে কানাডার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা ট্রাক চালকদের বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ করল কানাডা সরকার।

উল্লেখ্য, ট্রাক চালকদের বিক্ষোভের মুখে প্রায় এক সপ্তাহ আগেই রাজধানী অটোয়াতে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ট্রাক চালকদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করতেই ‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারী ট্রাক চালকরা রাজধানীর রাস্তা অচল করে দিনরাত হর্ন এবং সাইরেন বাজিয়ে চলেছেন। টিকা এবং লকডাউন বিরোধী আরও কয়েক হাজার বিক্ষোভকারী ট্রাক চালকদের সঙ্গে রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যেতে হয়েছিল। এই আবহে জরুরি অবস্থা জারি করে এই বিক্ষোভ বন্ধের জন্য কঠোর পদক্ষেপ করবে সরকার। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সাহায্য করতে যদি কেউ আসে, তাকে এবার থেকে গ্রেপ্তার করা হবে।

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার সেই প্রতারক মনির সহ দুই সহযোগি কারাগারে

ইউক্রেন// পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা সবাই খাদের কিনারায়- বরিস জনসন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে সেটি হবে একটি বিধ্বংসী ভুল। তাই সমস্যা যাই হোক- কূটনৈতিক সংলাপ ও প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হতে পারে এবং আমরা সবাই এই সংলাপে যুক্ত হতে চাই। খবর বিবিসির।

সোমবার স্কটল্যান্ডে সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে খুবই, খুবই বিপজ্জনক ও গুরুতর। আমরা সবাই একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি, এই ইস্যুতে এখনও পুতিনের পিছু হটার সময় আছে।’

১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া পাশ্চাত্য আধিপিত্যবাদের বিরোধী।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সীমান্তের পাশাপাশি ২০১৫ সালে ইউক্রেনের কাছে থেকে দখল নেওয়া দ্বীপ ক্রিমিয়াতেও সম্প্রতি বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি; এছাড়া গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে জানিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করবে না— রাশিয়া কেবল এই নিশ্চয়তা চায়। কিন্তু ৩০ দেশের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে জোট একেবারেই প্রস্তুত নয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

এ যুগেও জিন রাস্তা বানায় -স্থানীয় ও প্রশাসন কি বলছে….!!!

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রাশিয়া হামলা করলে হাজার হাজার মানুষ দেশটি থেকে পালাবে। আর তাই পূর্ব ইউরোপের দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার।

রাশিয়া তিন দিক দিয়ে ইউক্রেন সীমান্ত ঘিরে রেখেছে।  ভারী অস্ত্রসহ প্রায় ১ লাখ ৪০ হাজার সৈন্য মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে কোনো সময় ইউক্রেনে হামলার ঘটনা ঘটবে।

পোল্যান্ড ইতোমধ্যেই কিছু শহরের তালিকা করেছে যেখানে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের জায়গা দেওয়া যাবে। অন্যদিকে রোমানিয়া শরনার্থী শিবির স্থাপনের কথা ভাবছে।

১৯৯০ সালে পূর্ব ইউরোপের ঘটনাগুলো মনে রেখে আগে থেকেই অন্য দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারকিন প্রায়ডাক গণমাধ্যম রেডিও প্লাসকে জানিয়েছেন, তারা বড়সড় প্রস্তুতি নিচ্ছেন। কারণ এতে সমস্যা সমাধানে সুবিধা হবে।

পূর্ব পোলিশ শহর শিচানোর মেয়র জানিয়েছেন, তারা শহরের একটি শহরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৮০ জন শরনার্থীকে আশ্রয় দিতে পারবেন। প্রতিদিনের খাওয়াসহ হোটেলগুলোতে খরচ পড়বে ১৪০ পোলিশ জলোটি।

তবে তিনি জানিয়েছেন, এই পুরো খরচটি পোল্যান্ডের সরকারই বহন করবে।

রোববার পোল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এলবাগ শহরে শরনার্থীদের জায়গা দেওয়ার জন্য ৪২০টি, পোল্যান্ডের কেন্দ্রীয় শহর তরুনে ৯৬টি ও দক্ষিনের শহর চেসতোখোয়াতে ১ হাজার ১০০টি জায়গা খালি আছে।

সূত্র: আল জাজিরা