তালেবানরা আফগানি মেয়েদের তুলে নিচ্ছে বিয়ের জন্য

 

৫দিনে আফগানিস্তানে উত্তরাঞ্চলে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান। তালেবানের দখলকৃত শহরগুলো থেকে রাজধানী কাবুলে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার আফগান নাগরিক।

তালেবানরা প্রকাশ্যে আফগানদের শিরোচ্ছেদ করেছে। মেয়েদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তালেবান যোদ্ধাদের সাথে বিয়ে দেওয়ার জন্য। দখলকৃত এলাকাগুলোতে তালেবানের নির্মমতার ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা আফগানরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তালেবানের দখলকৃত কুন্দুজ থেকে নিজের ছয় বছর বয়সী সন্তান নিয়ে পালিয়ে এসেছেন ৩৬ বছর বয়সী আফগান নারী ফ্রিবা। তালেবানের ভয়ে নিজের আসল নাম জানাননি তিনি।

তিনি জানান, তার মতো আরও অনেকেই কুন্দুজ ছেড়ে পালিয়ে এসেছেন। আসার সময় তারা কারাগারের কাছে প্রকাশ্য রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

কুন্দুজ থেকে পালিয়েছিলেন মীরওয়াইস খান আমিরি নামে ২২ বছর এক বয়সী যুবক। এএফপিকে তিনি জানান, পালিয়ে আসার দিন তিনি তালেবানদের হাতে আফগান গুপ্তচর সন্দেহে এক নাপিতকে খুন হতে দেখেছেন। পালানোর সময় আমিরির গাড়ি লক্ষ্য করেও গুলি চলেছিল তালেবান।

কুন্দুজ থেকে পালিয়ে আসা আব্দুল মান্নান নামে এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তালেবান তার সামনেই তার ছেলের শিরোচ্ছেদ করেছে।

তালকান শহর থেকে পালিয়ে এসেছিলেন ২৫ বছর বয়সী বিধবা তরুণী মারওয়া জানান, তালেবান তার ১৬ বছর বয়সী বোনকে তুলে নিয়ে গিয়ে তাদের এক সদস্যের সাথে বিয়ে দিয়েছে তালেবান।

আফগানিস্তানে তালেবান যুদ্ধাপরাধ করছে বলে দাবি করে আসছে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তালেবান যুদ্ধাপরাধের তদন্তও দাবি করছে তারা।

এদিকে, চলতি বছরের আফগানিস্তানের সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। চলতি বছরের মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সেখানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান। তালেবান যে গতিতে এগুচ্ছে তাতে রাজধানী কাবুলের যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

হিন্দু সম্প্রদা‌য়ের ওপর হামলার প্রতিবা‌দে বরিশালে মানববন্ধন

 

 

 

অলিম্পিক গেমসে যে স্বর্ণ পদক পাচ্ছে তার মূল্য কত জেনে নিন

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমস হলো অলিম্পিক । অলিম্পিক গেমসের মতো বিশ্ব আসরে পারফরম্যান্সের যোগ্যতা অর্জন করাই একজন অ্যাথলেটের জন্য বড় সাফল্য। তার চেয়েও বড় সাফল্য হলো বিশ্বের সবচেয় বৃহৎ এবং জনপ্রিয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতা। অলিম্পিক গেমসে যে স্বর্ণ তার পরিমান কত…?

জাপানের রাজধানী টোকিওতে চলমান অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম হওয়া তারকারা যে পদক পাচ্ছেন সেই স্বর্ণপদকের বর্তমান বাজার মূল্য কত?

টোকিও অলিম্পিকে পুরাতন ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে পদক তৈরি করা হয়েছে। যে ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে অলিম্পিক পদক বানানো হয়েছে তা জাপানের লোকজন দান করেছেন। জানা গেছে, পদক তৈরির জন্য ৬২ লাখ পুরাতন মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। পদক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩২ কেজি স্বর্ণ।

টোকিও অলিম্পিকের প্রত্যেকটি স্বর্ণপদকের ওজন ৫৫৬ গ্রাম। রৌপ্য এবং ব্রোঞ্জপদকের ওজন ৫৫০ ও ৪৫০ গ্রাম।

৫৫৬ গ্রাম স্বর্ণপদকে সর্বসাকুল্যে স্বর্ণ আছে মাত্র ৬ গ্রাম। বাকি ৫৫০ গ্রাম রুপা।

সেই হিসাবে এক ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হলে ৬ গ্রাম স্বর্ণের দাম আসে প্রায় ৩৬ হাজার টাকা। আর এক ভরি রুপার বর্তমান মূল্য ১৫১৬ টাকা ধরা হলে ৫৫০ গ্রাম রুপার দাম আসে ৭১ হাজার ৫০০ টাকা।

সেই হিসাবে একজন অ্যাথলেট টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা পেতে পারেন।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও খাদ্য সামগ্রী বিতরণ

 

 

ভারতের ভিআইপিদের ফোন হ্যাক করছে ইসরায়েলি সংস্থা

 

ভারতের বহু মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিকের ফোন হ্যাক করেছে ইসরায়েলি সংস্থার স্পাইওয়্যার পেগাসাস। দ্য ওয়্যার-এর রিপোর্ট তেমনই দাবি করছে।

রিপোর্টে বলা হয়েছে, দ্য হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, নেটওয়ার্ক ১৮, দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বেশ কিছু বড় সাংবাদমাধ্যমের শীর্ষ স্তরের সাংবাদিকদের ফোন হ্যাক করা হয়েছে। ফোন হ্যাকিংয়ের তালিকায় মন্ত্রী এবং সাংবাদিক ছাড়াও রয়েছেন বহু ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী এবং সমাজকর্মী।

দ্য ওয়্যার-এর তথ্য বলছে, বেশির ভাগ হ্যাক করা হয়েছে ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে।

দ্য ওয়্যার-এর রিপোর্টে আরও দাবি করা হয়েছে, হ্যাকিংয়ের তালিকায় রয়েছে ৪০ জনেরও বেশি সাংবাদিক। ৩ জন বিরোধী নেতা। মোদি মন্ত্রিসভার দুই মন্ত্রী। দেশের নিরাপত্তা সংস্থাগুলোর বর্তমান ও প্রাক্তন প্রধান এবং বহু ব্যবসায়ী। যদিও নরেন্দ্র মোদি সরকার হ্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছে। পাল্টা দাবি করেছে, ফোনে আড়ি পাতা নিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনও ভিত্তি নেই।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভারত একটি মজবুত গণতান্ত্রিক দেশ। এখানে সব নাগরিকের গোপনীয় রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হয়। এই প্রতিশ্রুতি বজায় রাখতে ২০১৯-এ পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আনা হয়েছে। ২০২১-এ আনা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন, যাতে প্রত্যেকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

২০১৯ সালের পর ফের খবরের শিরোনামে উঠে আসে ইসরায়েলের সফটওয়্যার পেগাসাস। রবিবার সকালেই বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ তোলেন, পেগাসাস আড়ি পাতছে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফোনে। পাশাপাশি, আড়ি পাতা হচ্ছে মোদির মন্ত্রিসভার সদস্যদের ফোনে এবং আরএসএস নেতাদের ফোনেও। তিনি লেখেন, এই বিষয়ে একটি রিপোর্টও নাকি শিগগিরিই প্রকাশ পাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যদিও গোটা বিষয়টিকেই একটি ‘শক্তিশালী গুজব’ বলে উল্লেখ করেন স্বামী।

বিস্ফোরক এই দাবি করে রবিবার সকালে টুইটে স্বামী লেখেন, কাদের ফোনে আড়ি পাতা হচ্ছে, সেই তালিকা বিস্তারিত পেলেই তিনি প্রকাশ করবেন। সেই টুইটের পাল্টা উত্তর দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি ওই আড়িপাতার তালিকায় শুধু যুক্ত করে দেন, ‘‘…অনেক বিরোধী দলের সদস্যও”। অর্থাৎ, বিরোধী দলের সদস্যদের ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে তার অভিযোগ।

টুইট করেন পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমও। তিনিও পেগসাসের কথা উল্লেখ করেন। তবে স্বামীর মতো স্পষ্ট করে নয়। তিনি টুইটারে লেখেন, “…পেগাসাস বিস্ফোরণ ঘটাতে চলেছে।”

২০১৯ সালের অক্টোবর মাসে খবরের শিরোনামে আসে পেগাসাস। সেখানে বলা হয়, সারা পৃথিবীর প্রায় ১ হাজার ৪০০ জনের ফোনে আড়ি পাতা হয়েছিল। সেই তালিকায় ছিলেন কূটনীতিক, নেতা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা।

ভারতের ব্যবহারকারীরাও ফাঁদে পা দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন গবেষক, দলিত আন্দোলনকারী, সাংবাদিক। সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, কেন্দ্রীয় সরকার পেগাসাসের কোনও অনৈতিক ব্যবহার করেনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

উত্তর কোরিয়ায় তীব্র খাদ্য সংকট: পার্টি করছেন কিম জং উন

 

উত্তর কোরিয়ায় তীব্র খাদ্য সংকট: পার্টি করছেন কিম জং উন

 

সারা বিশ্বের মত উত্তর কোরিয়ায়ও আছে করোনা ভঅইরাসের প্রকোপ, তার উপর চলছে তীব্র খাদ্য সংকট, ঠিক তখনই দেশটির শীর্ষ নেতা কিম জং উন পরিবার ও বন্ধুবান্ধবের সাথে পুননির্মিত ‘ভাসমান বিনোদন পার্কে’ পার্টি করেছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৯ সালের পর প্রথমবারের পর কিমের ওনসান ম্যানশনের ব্যক্তিগত বিচে ওই ‘ভাসমান বিনোদন পার্ক’টি নোঙর করা হয়। ২৬০ ফুট দৈর্ঘ্যের ওই নৌযানে আছে দুইটি টুইস্টিং ওয়াটারস্লাইড, বিশাল আকারের পুল আর বহুতল লাউঞ্জ।

কিমের বয়স ৩৭ বছর, তিনি চলতি বছরের মে মাসে জনসম্মুখে আসেননি। ওই সময় তিনি অসুস্থ ছিলেন বলে গুজব উঠেছিল। এই পার্টির ঘটনা সেই সময়কার বলে দাবি করছে এনকে নিউজ।

মে মাসের ২৪ তারিখে নৌযানটিকে কিমের ব্যক্তিগত বিচে দেখা গিয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যই কিম এই পার্টির আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

 

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিক পলাশ এর মেয়ের জম্মদিন পালিত

 

 

সুয়েজখালে আটকে যাওয়া এভারগ্রীন কত টাকায় মুক্ত হলো…?

সুয়েজখালে আটকে যাওয়া এভারগ্রীন দীর্ঘ্যদিন পর  মুক্তি মিলল, সুয়েজ খাল বন্ধ করে দেওয়া সেই দানবীয় কনটেইনার জাহাজ এভারগ্রিনের। ক্ষতিপূরণের চুক্তির পর মিলল জাহাজটির। এরই মধ্যে সেটি মিসর ছেড়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নোঙর তুলে টাগের সাহায্যে এভারগ্রিন ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে। জাহাজটি ঈসমাইলিয়া শহরের নিকটবর্তী খালে তিন মাস ধরে অবস্থান করছিল।

তবে ঠিক কত ক্ষতিপূরণের চুক্তি হয়েছে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়। ক্ষতিপূরণের সঠিক অংক প্রকাশ করা না হলেও এর আগে মিসর ৫৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৬৭৫ কোটি টাকার বেশি চেয়েছিল।

গত মার্চে সুয়েজ খালে আটক যায় জাহাজটি। এতে ব্যাপকভাবে ব্যাহত হয় বিশ্ব বাণিজ্য। এ নিয়েই কায়রোর সঙ্গে চুক্তিতে আসে জাহাজটির মালিক পক্ষ ও বিমা কোম্পানি।

মিসরীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন ও অন্য ক্রুদের ফুল ও স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

১২০ মাইল দৈর্ঘ্যের সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, যা এশিয়া ও ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

মার্চে ঝড়ো বাতাসের সময় ৪০০ মিটার লম্বা এভারগ্রিন সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পুরো বাণিজ্যপথ বন্ধ করে দেয়। প্রায় এক সপ্তাহ খাল বন্ধ থাকায় শত শত জাহাজ ট্রাফিক জ্যামে পড়ে। প্রতিদিন ক্ষতি হয় বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্যের। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত এক ব্যক্তি নিহত হন।

ওই সময় থেকেই ক্ষতিপূরণ দাবি করে আসছিল সুয়েজ খাল কর্তৃপক্ষ এসসিএ। ক্ষতিপূরণের মধ্যে রয়েছে উদ্ধার অভিযানের খরচ, খালের তীর ও অন্যান্য ক্ষয়-ক্ষতি।

// অনলাইন নিউজ //

পড়ুন দৈনিক বিশ্ব …

Evalyতে গ্রাহকের ৩৩৮ কোটি টাকারহদিস নেই: আইনি ব্যবস্থা

 

“উন্নয়ন সমন্বয়” ও “কেয়ার বাংলাদেশ”-এর নারী-পুরুষ কর্মক্ষেত্রে শীর্ষক সংলাপ

গবেষণা সংগঠন “উন্নয়ন সমন্বয়” এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কেয়ার বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে আজ (৩১-৫-২১) মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে কর্মক্ষেত্রে নারী-পুরুষদের প্রতি হয়রানি-বৈষম্য বিমোচন ও মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আইএলও কনভেশন ১৯০: বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়।

ভার্চুয়াল সংলাপের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসময় ভার্চুয়াল সংলাপে অংশগ্রহণ করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম মূর্শেদী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও ড. আতিউর রহমান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

 

 আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ ২৯ মে ২০২১ উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের নেতৃত্বে সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বরিশালে, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে, কেন্দ্রীয় শহীদমিনার থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

 

্যালীতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ। উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম।

 

উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ বরিশাল মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার নৌ পুলিশ বরিশাল মোঃ কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ, নির্বাহী পরিচালক আভাস বরিশাল রহিমা সুলতানা কাজল, ডিডি(এলজি) উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম, বরিশাল বিভাগের সর্বস্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ।

// পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে

মধুপুরের উৎপাদিত রপ্তানী যোগ্য সবজি বিদেশে রপ্তানী হয়েছে

 

 টাঙ্গাইলের মধুপুরে রপ্তানী যোগ্য শাক সবজীর উৎপাদন বৃদ্ধির পাশা পাশি রপ্তানীর পরিমান দিন দিন বৃদ্দি পাচ্ছে। মধুপুর হতে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে শাক সবজি রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুরের তত্ত্বাবধানে উৎপাদিত চাল কুমড়া,চিচিঙ্গা, ধুন্দল, বেগুন, পটল,পাট শাক,লাল শাক,পেপে সহ বিভিন্ন প্রকার শাক সবজি মধ্য প্রাচ্য সহ ইউরোপের যুক্তরাজ্য, ইটালি,জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে রপ্তানী দিন দিন বৃদ্দি পাচ্ছে।

 

এ ক্ষেত্রে রপ্তানীযোগ্য সবজি সটিং,গ্রেডিং,প্যাকেজিংসহ সাক সবজি মোড়কজাত করনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশনের মাধ্যমে স্হাপিত সিসিএমসি সেন্টার। সিসিএমসি সেন্টার স্হাপনের ফলে স্হানীয় সবজি চাষীগণ তাদের উৎপাদিত সবজি এ সিসিএমসি সেন্টারে নিয়ে আসছেন। শাক সবজি গ্রেডিং করে প্রক্রিয়া জাত করনের মাধ্যমে বিদেশে রপ্তানী করা হচ্ছে। ফলে এক দিকে যেমন স্হানীয় চাষীরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন অপরদিকে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্দি পাওয়ায় সবজি চাষে বালাই নাশকের ব্যাবহার কমে যাচ্ছে।

 

ফলে বৈদেশিক মূদ্রা অর্জন এবং এলাকার সামাজিক অবস্হার উন্নয়নের গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে। বর্তমানে এস আর এন্ট্রারপ্রাইজ, তাসফিক ইন্টার ন্যশনাল এবং এস আর এন্টারপ্রাইজ মধুপুর হতে বিদেশে সবজি রপ্তানী করছেন। মধুপুর হতে ইতিমধ্যে প্রায় ৫ মেট্রিক টন বিভিন্ন প্রকার সবজি যুক্তরাজ্য,  ফ্রান্স, ইটালী সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী হয়েছে।

 

মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান,উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে বালাইনাশক বিহীন এসব শাক সবজি বিদেশে রপ্তানী সহ দেশে এর চাহিদা দিন দিন বৃদ্দি পাওয়ায় মধুপুরের সবজী চাষীগণ বালাইনাশক বিহীন এসব সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন। যার ফলে মধুপুরে সবজি চাষে বালাই নাশক ব্যাবহার কমে যাচ্ছে। আর এসব সবজি চাষ করার ফলে বৈদেশিক মূদ্রা অর্জন সহ এলাকার অার্থ সামাজিক অবস্হার উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলার কুড়াগাছা এলাকার সবজি চাষী হাবিবুর রহমান তারা, হাজী ছবর আলী জানান,বালাইনাশক বিহীন আমাদের উৎপাদিত সবজি বিদেশের বাজারে রপ্তানি হওয়ায় এবং দেশেও এর চাহিদা বৃদ্দি পাওয়ায় আমরা নিজেরা যেমন গর্বিত তেমন লাভবান হচ্ছি।

 

এদিকে সবজি রফতানি কারক প্রতিষ্ঠান এস আর এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী শাহাব উদ্দিন জানান, বালাই নাশক বিহীন এসব সবজির চাহিদা বিশ্বের বাজারে দিন দিন বৃদ্দি পাওয়ায় আমরাও আশাবাদি আগামী দিন গুলোতেও বিশ্বের বাজারে মধুপুরের বালাইনাশক বিহীন উৎপাদিত মান সম্মত এসব সবজী রপ্তানী করতে পারব বলেও তিনি আশা ব্যক্ত করেন।

//আঃ হামিদ, মধুপুর, প্রতিনিধি টাঙ্গাইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার: সালাম মূশের্দী

 

অতি প্রবল তান্ডবে উড়িষ্যা উপড় বইছে ঘুর্নিঝড় ইয়াস (ভিডিও)

 

অতি প্রবল তান্ডবে ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে।

রাজ্যের বালেশ্বরের কাছে ধামরায় ঘণ্টায় ১৫৫ কি.মি বেগে আছড়ে পড়তে শুরু করেছে এটি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।

এই মুহূর্তে ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস-এর চোখ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার বালেশ্বরের কাছে ধামরায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।

পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি।

তবে কলকাতায় ঝড়ের দাপট তুলনায় কম হবে। কলকাতায় আমপানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

 ।। আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বললেন এমপি সালাম মূর্শেদী

চীন থেকে পাঠানো কিমচিতে প্লেগের ব্যাকটিরিয়া পেলো কোরিয়ার খাদ্য নিয়ন্ত্রক

 

চীন থেকে পাঠানো কিমচিতে প্লেগ সৃষ্টিকারী ব্যাকটিরিয়ার সন্ধান পেয়েছে দক্ষিণ কোরিয়ার খাদ্য নিয়ন্ত্রক সংস্থা । ২৮৯টি নমুনার ১৫টি কিমচিতেই এ জীবাণু পাওয়া গেছে।

দক্ষিণ চীন মর্নিং পোস্ট (এসসিএমপি) কোরিয়ার খাদ্য ও মাদক নিরাপত্তা মন্ত্রণালয়ের জানিয়েছে, ইয়ার্সিনিয়া এন্টেরোকোলিটিকা, যা ইয়েরিসিনিওসিস নামে পরিচিত খাদ্যবিষক্রিয়ার একটি বিরল রূপ। এছাড়াও কোরিয়ার মন্ত্রণালয় আমদানিকারকদের পণ্য বাতিল করার ও ভবিষ্যতে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলোর তৈরি পণ্য আমদানি করা হলে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। 

এদিকে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, ইয়ারসিনিওসিস প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ জনকে হত্যা করে। ইয়ারসিনিয়া পেস্টিস, যা ‘প্লেগ’ সৃষ্টি করে।  

কিমচিকে প্রায়শই একটি জনপ্রিয় ও আইকনিক কোরিয়ান খাদ্য হিসেবে বিবেচনা করা হলেও, দক্ষিণ কোরিয়া তার চাহিদার প্রায় ৩৫ শতাংশ পূরণের জন্য আমদানিকৃত কিমচির ওপর নির্ভর করে এবং এ বছরের প্রথম তিন মাসে চীন থেকে প্রায় ৬৮,০০০ টন কিমচি আমদানি করেছে।  

এসসিএমপি জানিয়েছে, চীনে একটি বাঁধাকপি প্রক্রিয়াকরণ কারখানার ফুটেজ দক্ষিণ কোরিয়ায় ভাইরাল হওয়ার পর নিয়ন্ত্রকরা ১২ মার্চ থেকে ৭ মে পর্যন্ত আমদানিকৃত কিমচি এবং কিমচি সম্পর্কিত উপাদান পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।

// অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

ফার্মের মরা মুরগি দোকানে ড্রেসিং করে বিক্রি- মানুষের মূল্য কোথায়…!!!