করোনা সংক্রমণ প্রতিরোধে মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ

করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা তার নিজস্ব তহবিল থেকে নড়াইল ও লোহাগড়া শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলেন।

এই বুথ থেকে যেকোনো মানুষ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাত স্যানিটাইজ এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন। বুধবার (৩০ জুন) বেলা ১১টায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল শহরে ৬টি বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এবংএমপি মাশরাফির বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইচ-চেয়ারম্যান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, হায়দার আপন প্রমুখ। শহরে করোনা প্রতিরোধক বুথগুলি হলো রূপগঞ্জ বাসষ্টান্ড, নড়াইল প্রেসক্লাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর।

এছাড়া আগামিকাল বৃহস্পতিবার লোহাগড়া শহরে ৪টি স্থানে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হবে। বৈশ্বিক করোনা মহামারি শুরু হবার পর থেকেই এমপি মাশরাফি ব্যক্তিগত তহবিল থেকে করোনায় আক্রান্ত রোগিদের সেবা প্রদানের জন্য নড়াইলে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ, করোনাযোদ্ধাসহ ৩হাজারের বেশী করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছেন।

৭ হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন। গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। করোনা প্রতিরোধে জীবাণুনাশক কক্ষ এবং ডক্টরস চেম্বার নির্মান করেছেন। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেছেন।

তার ঐকান্তিক প্রচেষ্টায় সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে এবং সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ পাশ হয়েছে। জেলার করোনায় আক্রান্ত স্বাস কষ্টের রোগীদের জন্য এখনও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবার ব্যবস্থা চালু আছে।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলের কালিয়ায় করোনায় ২ জনের মৃত্যু

 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানলা স্থাপন

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে অপ্রতিরোধ্য গতিতে প্রবাহিত হচ্ছে। ফলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা, বাড়ছে অক্সিজেনের চাহিদা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত হাই- ফ্লো ন্যাজাল ক্যানুলা না থাকায় চাহিদা অনুযায়ী অতিমাত্রায় ফুসফুস সংক্রমিত রোগীদের উচ্আ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছিল না।ফলে অতি সংক্রমিত রোগীদের ঢাকায় রেফার করতে হচ্ছিল।

আর তাই পরিস্থিতি উত্তরণে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার উদ্যোগে মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা -২ জনাব মোঃ আলী আজগর টগর, মোল্লা মটরস এর স্বত্বাধিকারী জনাব মোঃ শহীদুল হক মোল্লা এবং জেলা প্রশাসক চুয়াডাঙ্গার সহযোগিতায় আজ ২৯ জুন-২০২১ রোজ মঙ্গলবার ৫টি হাই- ফ্লো ন্যাজাল ক্যানুলা সদর হাসপাতালে স্থাপনের জন্য চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

 

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা মহানগরীতে ৪৩ জনকে ২৯ হাজার ৯ শত টাকা জরিমানা

 

অভিনব কায়দায় বিকাশ প্রতারনায় টাকা উধাও: অভিযোগ

 

অভিনব কায়দায় বিকাশ প্রতারনার শিকার খাদিজা (২৩) শশুর বাড়ী গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামে। প্রবাসী স্বামী রবি হোসেন থাকেন ব্রুনাই। গত ২৭ জুন তারিখে তার বিকাশ নাম্বারে দুই বারে মোট একত্রিশ হাজার পাঁচশত টাকা পাঠান। করোনা কালের এমন দূর্রদিনে প্রত্যন্ত গ্রামের গৃহিণী খাদিজা পল্লী ষোল আনী গ্রামে প্রায় দুই কি.মি. পথ হেটে ফাইজা টেলিকম নামক একটি বিকাশ এজেন্টের দোকানে টাকা উত্তোলন করতে আসেন।

তিনি (খাদিজা) বলেন দোকানদার কে আমার মোবাইল দিয়ে বিকাশ থেকে পুরো টাকাটা উত্তোলন করার জন্য পিন নাম্বার দিলে দোকান মালিক আমাকে বলে একত্রিশ হাজার পাঁচশত টাকা আমার (খাদিজা) একাউন্টে রয়েছে। একটু পর বাহানা দিয়ে দোকান মালিক মাহাদী হাসান (৩৮) আমাকে বলেন ডেবিট (উত্তোলন করা অর্থ) করার মত পর্যাপ্ত টাকা তার ক্যাশে নেই।

আটাশ হাজার এখন আর বাকী টাকা কিছুক্ষণ পর পরিশোধের শর্তে রাজী হলে আমার বিকাশ থেকে পঁচিশ হাজার টাকা (সর্বোচ্চ) ক্যাশ আউট করলে দোকান মালিক আমাকে জানায় আমার বিকাশ একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। খাদিজ আরোও বলেন তখন আবার পুনরায় একাউন্ট চেক করে তিনি (হাসান) আমাকে দেখায় আমার মোবাইল একাউন্টে ছয় হাজার পাঁচশত টাকা আছে বাকী টাকা নেই।

এ বিষয়ে দোকান মালিক মাহাদী হাসান বলেন আমি আমার যেই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছি সেখানে টাকা এড হয়নি বরং তার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই বলেই বার্তা আসে। টাকা কোথায় গেছে সরেজমিনে এমন প্রশ্ন করলে প্রতিউত্তরে তিনি বলেন টাকা টি একটি এয়ারটেল নাম্বারে সেন্ড মানি হয়ে চলে গেছে। নাম্বারটি আমার নয়। একাউন্ট টি সম্ভবত কোন হ্যাকার গ্রুপের কবলে পড়েছে। নাম্বারটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে খাদিজার শাশুড়ি চাঁন বাহার বাদী হয়ে দোকান মালিক হাসানের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিনব কায়দায় এমন ঘটনা গজারিয়া উপজেলার আঁনাচে কাঁনাচে অহরহ প্রতিনিয়তই ঘটছে।

খোঁজ নিয়ে জানা যায় করোনা কালে সমাজের নানা শ্রেনীর নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের প্রদত্ত সহায়তা ও প্রনোদনা প্যাকেজ অর্থ বিকাশ একাউন্ট নাম্বারে প্রেরিত হচ্ছে। এতে উপকারের পাশাপাশি বিপাকে পড়েছেন গজারিয়া উপজেলার অসচেতন নাগরিকরা। কৌশলে প্রতারক চক্রের পাঁতানো নানা প্রতারনার ফাঁদে সহজেই পা বাড়াচ্ছে তারা।

এতে কাঙ্খিত সুবিধা কতটুকু বাস্তবতায়িত হচ্ছে সেটা পুনরায় ভাবার বিষয় হয়ে উঠেছে বলে জানিয়ে সচেতন মহল। এ বিষয়ে প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন আহমদ বলেন সমাজে এমন ঘটনা উদ্বেগ জনক।

কারোনা কালের এমন কষ্টকর দিনে ডিজিটাল প্রতারনা জনসাধারনের জন্য মরার উপর খড়ার ঘাঁ। সচেতন নাগরিকরা বলছেন ঘটনাগুলো বিছিন্ন কোন ঘটনা নয়, এগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট। ডিজিটাল প্রতারনার বিরুদ্ধে অচিরেই আমাদের সমাজে সচেতনতা বাড়াতে হবে।

বাড়াতে হবে অভিযোগ গুলোর প্রেক্ষিতে আইনগত তদারকিও।

//সৈয়দ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় চায়ের দোকান ও ভ্যান চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

 

খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে ২০টি হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা হস্তান্তর

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা বিভাগীয় কমিশনার উদ্যোগে এবং এস আলম গ্রুপের সৌজন্যে জাতীয় দুর্যোগ করোনা মহামারী মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যথাক্রমে ১৫টি ও পাঁচটি মোট ২০টি হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা হস্তান্তর শনিবার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে এই হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০১

 

 

বিলুপ্তির ২৪০০০ বছর পর হঠাৎই জীবন্ত হয়ে উঠল রোটিফার‌

 

বিলুপ্তির ২৪০০০ বছর পর জেগে উঠল রোটিফার‌, সাইবেরিয়ায় বরফের নিচে চাপা পড়ে যাওয়া ওই অনুবীক্ষণিক জীব হঠাৎই জীবন্ত হয়ে উঠল। চিরতরে বরফ হয়ে যাওয়া স্তর বা পার্মাফ্রস্ট নিয়ে গবেষণা করতে গিয়ে এই জীবের খোঁজ পাওয়া গেছে।

রাশিয়ার ইনস্টিটিউট অফ ফিজিওকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেমস ইন সয়েল সায়েন্সের বিজ্ঞানী স্টাস মালাভিন এই প্রাণীর খোঁজ পেয়েছেন। সম্প্রতি রোটিফার নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ পেয়েছে সেল প্রেস নামক একটি জার্নালে।

জানা গেছে, রোটিফার একটি বহুকোষী জীব। সাইবেরিয়ায় বরফের প্রায় সাড়ে তিন মিটার নিচ থেকে এর সন্ধান মিলেছে। এরা মাইনাস ২০ ডিগ্রি সেন্ট্রিগেডেও বেঁচে থাকতে পারে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে জানা গেছে সন্ধান পাওয়া রোটিফার‌টি প্রায় ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছরের পুরানো। কিন্তু কী ভাবে এই জীব ২৪০০০ বছর ধরে শীতঘুমে ছিল, এতটা দীর্ঘস্থায়ী শীতঘুম কীভাবে হয় সেই রহস্য ভেদ করার জন্য রোটিফার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।  সূত্র: সায়েন্স ডেইলি

Dainik Biswa

আজ  বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস

 

 

 

পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে

 

পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

আলোচনায় ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।  এটি সত্য যে ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।  কিন্তু হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে।

বন্ধ করলেও তরুণরা ভিপিএন দিয়ে গেমটি খেলবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হ্যা, যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। আমরা সেসবও বন্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি গেম দুটিতে মাত্রাতিরিক্ত আসক্তি বেড়েছে  শিক্ষার্থীদের।

এমন মন্তব্য জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেম দুটির ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

গত বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অনলাইনভিত্তিক ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানদের হাতে ল্যাপটপ, মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগে তরুণ প্রজন্ম এ গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে।

ফ্রি ফায়ার ও পাবজি আসক্তির ভয়াবহতা তুলে ধরতে উদাহরণ দেন মহিউদ্দিন আহমেদ, গত ২১ মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডেটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে।

তিনি বলেন, আমরা যখন আগামীর তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে, যা আমাদের ভাবিয়ে তুলেছে। টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক কমিশনকে দ্রুত এবং দ্রুততার সহিত এ গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং প্রযুক্তির ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে আহ্বান জানাচ্ছি।

এছাড়াও আরো কিছু কারণ দেখানো হয়েছে গেম দুটি বন্ধের বিষয়ে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চ্যুয়ালে অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার।

সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল।  বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।

প্রসঙ্গত, চীনা প্রতিষ্ঠানের ২০১৯ সালে তৈরি করা যুদ্ধ গেম ফ্রি ফায়ার ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েলের অনলাইন ভিডিও গেমটির মতোই। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম ।

গেমটি অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে।

বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ চলছে যা ফ্রি ফায়ার ম্যাক্স নামে পরিচিত।

অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন।

এসব গেম কোমলমতিদের ওপর মনস্তাত্বিক প্রভাব ফেলছে এবং তরুণদের আগ্রাসী করে তুলছে বলে মত দিয়েছেন মন বিজ্ঞানীরা।

।। অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

মধুপুরের উৎপাদিত রপ্তানী যোগ্য সবজি বিদেশে রপ্তানী হয়েছে

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা জানলে আপনি অবাক হয়ে যাবেন…!

 

চুল পরা রোধে রসুনের গুরুত্ব অনেকেই জানেননা কারণ ঘন, লম্বা ও রেশমি চুল কার না পছন্দ। বিশেষ করে চুলের যত্নের পেছনে অনেক সময় ব্যয় করে থাকেন নারীরা। তবে এ বিষয়ে পিছিয়ে নেই পুরুষরাও। চুলের যত্নে কত কিছুই না করে থাকি আমরা। নারিকেলের তেল, আমলকী, লেবু, টকদই, নিমপাতাসহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি।

রুক্ষ চুলের সমস্যায় ভুগছেন? গোছা গোছা চুল উঠছে? সেই সঙ্গে অকালপক্বতা? এখনকার ব্যস্ত জীবনে চুলের কোনো না কোনো সমস্যা রয়েছে প্রায় প্রত্যেকেরই। একদিকে দূষণের আধিক্য, অন্যদিকে জেল, স্ট্রেটনার ও কেমিক্যালের কারিগরিতে চুলের হাল দফারফা।

তবে কখনও কি শুনেছেন রসুন ব্যবহারে পেতে পারেন নজরকাড়া চুল। শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না। তবে ঘটনা কিন্তু সত্যি। চুলে রসুন ব্যবহার থেকে আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। 

জানেন তো, ঘন ও লম্বা চুল করতে রসুনের জুড়ি মেলা ভার। অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণসমৃদ্ধ রসুন চুলের গোড়া মজবুত করে। রসুনের মধ্যে রয়েছে ভিটামিন ‘সি’, যা চুলের স্বাস্থ্য ভালো রাখে, রুক্ষতা দূর করে। খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

আসুন ছবিতে দেখে নিই কীভাবে রসুন ব্যবহার করলে পাবেন নজরকাড়া চুল-

প্রথমে রসুনের পেস্ট বানিয়ে নিন। এবার তার সঙ্গে মধু মিশিয়ে চুলের গোড়া থেকে লাগান। ৩০ মিনিট ওই মিশ্রণ লাগিয়ে রেখে ঠাণ্ডা জলে ভালো করে চুল ধুয়ে নিন।

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা

রসুন ভালো করে বেটে নিয়ে তার সঙ্গে উষ্ণ গরম নারিকেল তেল মিশিয়ে হেয়ারপ্যাক বানিয়ে ফেলুন। ভালো করে চুল ও স্ক্যাল্পে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন।

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা

চুল ভালো রাখতে বাড়িতেই বানিয়ে নিন রসুনের তেল। ওলিভ ও নারিকেলের তেলের সঙ্গে রসুন মিশিয়ে সারা রাত রেখে দিন। পর দিন চুলে ভালো করে ওই মিশ্রণ লাগিয়ে ঘণ্টাখানেক রেখে চুল ধুয়ে নিন।

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা

রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। এবার ওই মিশ্রণ যে কোনো ভালো ওলিভ তেলে মিশিয়ে গরম করুন। মিশ্রণ বাদামি হয়ে এলে সেটি চুলে ১৫ মিনিট ধরে ম্যাসাজ করুন। এর পর আধাঘণ্টা রেখে ভালো করে চুল ধুয়ে নিন।

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা
রসুনের তেল

 

চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা

 

পেঁয়াজের রস চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রসুনও যাদুবিদ্যার মতো কাজ করে। এটি কেবল চুল পড়া রোধ করে না, মাথার ত্বকের সংক্রমণ এবং খুশকি দূর করতে সহায়তা করে। শুধু এটিই নয়, রসুনের সাহায্যে নতুন চুল বাড়ানো সম্ভব।

 

 

বিশেষজ্ঞদের মত, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়। রসুনের রসে রয়েছে প্রচুর পরিমাণ এলিসিন যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়া রসুনে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলকে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল করে তোলে।

 

রসুনের রস ব্যবহার পদ্ধতি

প্রথম ধাপ: প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিতে হবে। এরপর একটি এয়ার টাইট বোতলে তা সংরক্ষণ করতে হবে। যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করা যায়।

 

দ্বিতীয় ধাপ: চুল শুষ্ক হলে গোলাপজলের পানিতে তা আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই আধঘণ্টা পর ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগাতে হবে।

 

তৃতীয় ধাপ: চুলে রসুনের রস লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর চিরুনি দিয়ে তা আঁচড়াতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এবার চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

কতদিন বা কয় দিন পরপর ব্যবহার করবেন?

১. অতিরিক্ত হারে চুল পড়লে সপ্তাহে অন্তত দু’দিন রসুনের রস ব্যবহার করতে পারেন। এতে এক মাসের মধ্যে মাথায় নতুন চুল গজাতে পারে।

২. মাথার তালুতে ক্ষত থাকলে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরও বেড়ে যেতে পারে।

৩. মাথার ত্বক তৈলাক্ত হলে চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু রসুনের রস লাগাতে হবে।

।। অনলাইন ডেস্ক ।।

হায়রে আমাদের বেঁচে থাকাটাই যে দেশে আশ্চর্য !!!

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউএনও’র মোবাইল ক্লোন: মেয়রের কাছে টাকা দাবি

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভের মোবাইল ফোন ক্লোন করে পৌর মেয়রের কাছে টাকা দাবি করে একটি প্রতারক চক্র।

তবে এ ঘটনায় মেয়র প্রতারণার শিকার হয়নি। গত মঙ্গলবার ২৫ মে আনুমানিক ১২ টার সময় ইউএনও’র মোবাইল নাম্বার (০১৭০৮৩৬৮৬৬৬) থেকে পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের মোবাইলে (০১৭১৬৬২৮৩৯৭) ফোন করে টাকা দাবি করে।

বিষয়টি নিশ্চিত করেন ইউএনও স্টিভ কবির নিজেই। এ ব্যাপারে ইউএনও পরদিন বুধবার ২৬ মে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।

এ বিষয়ে মেয়রের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল দুপুরে ইউএনও’র নাম্বার থেকে আমার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় আমি ঢাকায় আছি, কিছু টাকার প্রয়োজন। এরই মধ্যে ইউএন’র কন্ঠ বুঝতে পেরে আমি তাকে বলি আপনি কে বলছেন? এ কথা শুনা মাত্র ফোনটি কেটে দেয়। সাথে সাথে ঐ নাম্বারে আবারও ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

পরে বিষয়টি ইউএনওকে অবহিত করি।’ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গতঃ একইভাবে গত ১৯ মে রাণীশংকৈল ইউএনও স্টিভ করিরের নামে ভ’য়া পরিচয়ে রতন কুমার নামে এক বীর মুক্তিযোদ্ধার কাছে মুজিব বর্ষ উপলক্ষে সম্মানী ভাতা পাইয়ে দেয়ার নাম করে ৪২ হাজার ২০০ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

 

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাদ ভেঙে লোকালয়ে পানি

 

ঝুরং রোভার মঙ্গলে অবতরণ করল চীনের মহাকাশ

 

 সফলভাবে অবতরণ করল চীনের ঝুরং রোভার মঙ্গলের মাটিতে । শুক্রবার মাঝরাতে লাল গ্রহের বায়ুমণ্ডলের বাধা পেরিয়ে প্যারাস্যুটের সাহায্যে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে। আমেরিকার পারসিভারেন্স রোভারের পরে চীনের ঝুরং রোভার দ্বিতীয় প্রতিনিধি হিসেবে মঙ্গলের মাটি চষে বেড়াবে। চীনের এই মিশনের নাম দেয়া হয়েছিল নিহাও মার্স।

ইতিহাস সৃষ্টি করেছে চীন। প্রথম মিশনেই সফলভাবে প্রদক্ষিণ, অবতরণ এবং রোভিং করাতে পেরেছে তারা। এর আগে মঙ্গলের কক্ষপথে পৌঁছতে পেরেছে শুধুমাত্র রাশিয়া ও আমেরিকা।

মহাকাশে কীর্তিস্থাপনে ক্রমেই বড় শক্তি হয়ে উঠেছে চীন। আগে যা রাশিয়া এবং আমেরিকার একচ্ছত্র আধিপত্যে ছিল এখন তাতে ভাগ বসিয়েছে এশিয়ার দেশ। মহাকাশে মানুষ পাঠানো, চাঁদে যান পাঠানো এবং এবার মঙ্গলে পাড়ি, সব বড় কৃতিত্বই তাদের সারা। চাইনিজ উপকথার অগ্নিদেবতার নামে নামাঙ্কিত ঝুরং রোভারকে নিয়ে মঙ্গলের উদ্দেশে গত বছর জুলাইতে পাড়ি দিয়েছিল তিয়ানওয়েন-১ মহাকাশ যান।

লালগ্রহের কক্ষপথে ঢুকে পড়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে। কয়েক মাস প্রদক্ষিণ করে এবার মাটি ছুঁল তার ল্যান্ডার। ঝুরং এবার মঙ্গলের মাটিতে ঘুরে বেড়িয়ে পাথর সংগ্রহ করবে। তুলে ধরবে অনেক অজানা তথ্য।

অনলাইন ডেস্ক।।

—————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ গাজায় আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল: দেখুন ভিডিও

এই অ্যাপসগুলো কখনই মোবাইলে রাখবেন না: রাখলে আপনার ফোনের তথ্য হ্যাক হতে পারে

 

দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলে ইন্সটল করি  । এই অ্যাপসগুলো কখনই ব্যাবহার করা উচিত নয়।

 

আপনি যদি স্যামসাং, হুয়াওয়ে ইত্যাদির মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তবে আজকের উল্লেখিত এই অ্যাপসগুলো অতি দ্রুত আপনার ফোন থেকে আনইন্সটল করে দেয়া উচিত।

 

সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো আবিষ্কার করেছে যে ৯ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ম্যালওয়্যার রয়েছে যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে অপরাধীদের কম্পিউটারে সরবরাহ করে।

অ্যান্ড্রয়েড এই অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায়। কিন্তু এই অ্যাপসগুলো নিরাপদ কিনা তা যাচাইয়ের কোনো ব্যবস্থা প্লে স্টোর এর পক্ষ থেকে রাখা হয়নি। তবে অ্যাপল সব সময়ই এ ব্যাপারে খুবই সতর্ক। কারণ আপনি কোন অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছেন এবং তা আপনার ফোনের জন্য নিরাপদ কিনা সেটা যাচাই করা খুবই জরুরই একটি ব্যাপার। এই অ্যাপসগুলো কোন কোম্পানির অন্তর্ভুক্ত তা প্রথমেই আমাদের খতিয়ে দেখা দরকার। কারণ অনেক সময়ই এই অ্যাপসগুলোকে সাধারণ অ্যাপস এর মত রূপ দেয়া হলেও প্রকৃতপক্ষে তা ম্যালওয়্যার বা ভাইরাস হিসেবে কাজ করে।

অ্যাপস:

১। Shoot Clean

২। Shoot Clean Lite

৩। Super Clean

৪। Speed Clean

৫। Rocket Cleaner

৬। Rocket Cleaner Lite

৭। Quick Games

৮। H5 Game box

৯। LinkWorldVPN

উল্লেখিত এই ৯ টি অ্যাপ্লিকেশন ৪ লক্ষ ৭০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফোন থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এটার জন্য আপনাকে নিজেই ফোন থেকে আনইন্সটল করতে হবে।

// অনলাইন ডেস্ক //

————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সুপার স্নিগ্ধা সরকারের ফেরীঘাট পরিদর্শন…