উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WCDF) এর অ্যাওয়ার্ড পেলেন জসীম উদ্দীন

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WCDF)  এর ২০২২ আসরে বাংলা এবং ইংরেজী সাহিত্যের আমেরিকার মূলধারার লেখক হিসাবে বিশেষ অবাদানের জন্য সাহিত্যে সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্র বসবাসকারী বাংলাদেশি আমেরিকান জসীম উদ্দীন। জসীম উদ্দীন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করায় প্রধান অথিতি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সুপার ডেনিম টেক্সটাইল মিল লিঃ এর পরিচালক জনাব হাবিবুর রহমান ভুইয়া ।

উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WCDF) এর অ্যাওয়ার্ড পেলেন জসীম উদ্দীন

১৯ মার্চ ২০২,২ শনিবার সন্ধ্যা ৬টায় ইনস্টিউিটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল এর মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে স্বাধীনতা ও নারী দিবস উপলক্ষ্যে আলোচনা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জনাব এম.এ মান্নান এমপি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, সভাপতি সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, নাজমা আকতার এমপি, শবনম জাহান এমপি, চেমন আরা তৈয়ব, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সিআইপি চেয়ারম্যান, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভি, প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী জেবুন্নেছা বেগম, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য), স্বাস্থ্য সেবা বিভাগ ও সান (স্কেলিং আপ নিউট্রিশন) ফোকাল পয়েন্ট, বাংলাদেশ এ.এইচ.এম. সফিকুজ্জামান অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। আরো বক্তব্য রাখেন- অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম.এম. ইকবাল আলমগীর। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কয়েদির নাম সৈয়দ নুর (৫১) । সে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার মৃত জহির মিয়ার পুত্র।

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালত আনোয়ারা উপজেলা উত্তর চাতরী এলাকার সৈয়দ নুরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন। সে সময় থেকে আসামী সৈয়দ নুরকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়। তার কয়েদি নং ১৮৬৬/এ। আজ (রবিবার) সকাল আটটার দিকে কয়েদি সৈয়দ নুর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

আজ বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের সরকারি একে স্কুল সংলগ্ন পটুয়াখালী-আমতলী আঞ্চলিক সড়কের পাশে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

বক্তব্য রাখেন আমতলী  পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. এম,এ কাদের মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনায়েম সাদ,আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম মিজানুর রহমান, হাসপাতালের পরিচালক ইঞ্জিঃ রাকিব উদ্দিন  চৌধুরী রাজু প্রমুখ।

উল্লেখ্য,হাসপাতালের  অত্যাধুনিক যন্ত্রপাতিসহ হোম সার্ভিস ও সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

হাইমচরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি

মোঃ হোসেন গাজী।।

পবিত্র রমজানকে ঘিরে হাইমচর উপজেলা ২ নং উঃ আলগী ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।

২০ মার্চ রোববার সকাল  ১১টায় ২ নং  উত্তর আলগী ইউনিয়ন পরিষদে ৬০৬ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়। পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল রয়েছে।

টিসিবি পণ্য বিক্রি উদ্বোধনকালে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আমরা ১ লক্ষ ৪৫ হাজার ১’শ ৪৭জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ  ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করেছেন।

টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল হলেও রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা পাবেন উপকারভোগীগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম গাজী সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্না হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্না হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

//রনি মিয়া ,জগন্নাথপুর প্রতিনিধি//

সুনামাগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্না (৩৫) কে গণধর্ষণ ও ৬ টুকরো করে লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত তিন আসামীর ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।রবিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় পৌর পয়েন্ট সামাজিক সংঘটন ফেয়ার ফেইসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেয়ার ফেইস জগন্নাথপুর’র সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন  পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর,ফেয়ার ফেইসের  প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আহমদ, জুয়েল মিয়া।এসময় উপজেলা  শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মকবুল হোসেন ভুঁইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম, নিহত জ্যোৎস্নার  স্বামী সুরুক মিয়া, ছেলে সাইদ মিয়া সহ বিভিন্ন শ্রেণী -পেশার নারী পুরুষ উপস্থিত  ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুরে বহিরাগতরা একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটাচ্ছে। জ্যোৎস্না হত্যার মতো নির্মম হত্যাকান্ড এর আগে কখনো ঘটেনি। বক্তারা আরো বলেন এই জঘন্য হত্যাকান্ডে শান্তি প্রিয় জগন্নাথপুর উপজেলার সুনাম বর্হিবিশ্বে ক্ষুন্ন হয়েছে। এ ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না।

বক্তারা এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের চিন্হিত করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

খুলনায় আঞ্চলিক কৃষি কারিগরী কমিটির সভা অনুষ্ঠিত

//নিজস্ব প্রতিবেদক, খুলনা//

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উদ্যেগে আঞ্চলিক কৃষি কারিগরী সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা আজ সকাল ১০টায় অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পরিচালক, ডিএই খুলনা অঞ্চল কৃষিবিদ মোঃ ফজলুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় চলতি বোরো মৌসুমে সুষম মাত্রায় সার প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধকরাসহ মনিটরিং কার্যক্রম জোরদার করা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষি মন্ত্রণালয়ধীন দপ্তর /সংস্থার মধ্যে লিয়াজো মজবুত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় ডিএই সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, খুলনা উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট উপপরিচালক মোঃ আজিজুর রহমান, নড়াইল উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় সহ আঞ্চবরলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিমসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও কৃষি মন্ত্রণালয়ধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৬৫ হাজার লিটার সয়াবিন তেল অসৎ ব্যবসায়ী থেকে জব্দ 

//অনলাইন নিউজ//

ঝিনাইদহের শৈলকূপায় অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টায় শহরের কবিরপুরে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, শৈলকুপা উপজেলার কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় ৩০০ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই সময় ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। এ সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, গুদামে মজুতকৃত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে।

আর ধরবো না জাটকা-ইলিশ খাবো টাটকা, যাঁরা ধরে জাটকা তাদের ধরে আটকা

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে জাটকা মাছ নিধন বন্ধের প্রতিবাদে চাঁদপুর জেলা জেলে প্রতিনিধিরা ও আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ মার্চ মঙ্গবার রাত আনুমানিক সাড়ে টায় চরভৈরবী ইউনিয়নের ৪৭ নং দক্ষিণ বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় চরভৈরবী ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের আহব্বয়ক শহিদ মিয়া আখন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সদস্য সচিব মোঃ আবু জাফর লিটন এর পরিচালনয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান,চরভৈরবী ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের সদস্য সচিব দেলোয়ার হোসেন বকাউল,মহিউদ্দিন বেপারী সহ হাইমচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের  ৬ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান তিনি বলেন,আমরা মৎসজীবিরা সরকারে ঘোষিত ২মাস ইলিশের অভয় আশ্রম কালে সরকার ঘোষিত আইন মেনে নদীতে কোনপ্রকার জাল নিয়ে নামবোনা,এবং আমরা চরভৈরবীর সকল জেলেরা এক হয়ে জাটকা নিধনকারী অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব।

তিনি আরও বলেন আমার প্রাণপ্রিয় জেলে ভাইয়েরা আমরা মাত্র দুটিমাস কষ্টকরে ৮মাস সুখ করবো।যদিও কিছু অসাধু নেতা ও প্রশাসনের ইঙ্গিতে বহিরাগত জেলেরা জাটকা নিধন করেই চলছে,আমরা তাদের বিরুদ্ধে দর্বার প্রতিবাদ ও প্রতিরোধ গরে তুলবো।আপনারা সকল জেলে একহয়ে আপনাদের ক্ষুদ্র সার্থকে পরিহার করুন,দেশ,জাতী ও নিজেদের বৃহৎ সার্থ অর্জন করবো।

উপস্থিত জেলেরা আরো বলেন,আমরা চরভৈরবীর জেলেরা নদীতে জাল নিয়ে নামিনা,নীলকম নৌ ফাঁড়ি ও চাঁদপুর নৌ’ফাঁড়ি প্রাশাসনের বিশেষ দৃষ্টি আকর্শণ করছি যেন আমাদের নদীতে বহিরাগত জেলেদের কোন সার্থের বীনিময়ে জাল ফেলার সুযোগ না করে দেয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া

বরগুনা তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ইট ভাটার ট্রাক-ট্রলিতে বেহাল অবস্থায় আমতলীর গ্রামীন সড়ক

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলায় নিয়মনীতি উপেক্ষা করে যেখানে সেখানে গড়ে উঠেছে বৈধ ও অবৈধ ইট ভাটা। এ সকল ইট ভাটায় ইট তৈরীতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাটি ও ইট বোঝাই করে ট্রাক পরিবহনের কারণে বেহাল হয়ে পড়ছে উপজেলার বেশির ভাগ গ্রামীণ কাঁচা ও পাকা সড়ক। চলতি মৌসুমে তেমন একটা ঝড় বৃষ্টি না থাকায় বছর ঝুড়ে ইট ভাটার ট্রাক ও ট্রলি চলাচলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীর কাঁচা পাকা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার সামান্য বৃষ্টি হলে সড়কগুলো কদমাক্ত হয়ে বিপদজনক সড়কে পরিণত হয়।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ৩ ক্যাটাগরিতে আমতলী উপজেলায় প্রায় ২২৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এরমধ্যে উপজেলা সড়ক ৭৫ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ১৫০ কিলোমিটার, ক ও খ শ্রেণির গ্রামীণ সড়ক রয়েছে ৪৫০ কিলোমিটার। এছাড়া আমতলী উপজেলায় কাঁচা রাস্তা রয়েছে প্রায় ৫০০ কিলোমিটার।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাসষ্ট্যান্ড থেকে হাজার টাকা বাঁধ হয়ে কুকুয়া হাট পর্যন্ত ৫ কিলোমিটারের একটি পাকা (কার্পেটিং) গ্রামীণ সড়ক রয়েছে। এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে ৫টি ইটভাটা। ওই গ্রামীণ পাকা সড়কে ১০ টনের অধিক ওজনের মালবাহী ট্রাক ও ট্রলি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ওই সকল ইট ভাটায় ১৫ থেকে ২০ টনের অধিক ট্রাক ওট্রলি দিয়ে প্রতিদিন ইট ভাটাগুলোতে মাটি এবং ইট পরিবহন করা হচ্ছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সড়কটি সম্পূর্ণ খানাখন্দ তৈরী হয়ে যান ভারী ও হালকা যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী- গুলিশাখালী এবং মহিষকাটা- গোজখালী সড়কে প্রতিদিন ভারি ট্রাক ও ট্রলি বোঝাই করে ইট ভাটাগুলোতে মাটি ও ইট বহন করায় বর্তমানে সড়ক দুটি বেহাল দশায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক দুটি শুস্ক মৌসুমে ধূলোময় ও বর্ষার মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে।
আমতলী একে স্কুল ও তালুকদার বাজার ভায়া হলদিয়া ইউনিয়ন পরিষদ সড়কটি দু’পাশে ৩টি ইটভাটা রয়েছে। ওই সড়কটি দিয়ে ওই সকল ইট ভাটায় ট্রাক ও ট্রলি দিয়ে অধিক পরিমাণে ইট ও মাটি পরিবহন করায় ওই সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এখন যান চলাচলে সম্পূর্ন অনুপোযোগী হয়ে পড়েছে।
এছাড়া উপজেলার খুড়িয়ার খেয়াঘাট- নোমরহাট সড়ক, খুড়িয়ার খেয়াঘাট- তারিকাটা, কলংক- সোনাউঠা, ঘটখালী- তালুকদার বাজার, গাজীপুর বন্দর- তালুকদার বাজার, কেওয়াবুনিয়া- রায়বালা, পৌরসভার বটতলা- চাওড়া কাউনিয়া, ছুড়িকাটা- মহিষডাঙ্গা, গোজখালী- গুলিশাখালী, কুকুয়া হাট- সুবন্ধি, গোপখালী- পচাকোড়ালিয়া-সুইজসহ, উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ গ্রামীন কাঁচা ও পাকা সড়কগুলো ধ্বংসের পথে।

বর্তমানে উপজেলার প্রায় প্রতিটি সকল সড়ক দিয়ে ইট ভাটার ভারি ট্রাক ও ট্রলিগুলো চলাচল করায় প্রতিটি সড়কেই ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে এবং সড়কে থাকা পুরাতন সেতুগুলোও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই সেতু ও সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে ও যেতে হচ্ছে। একই সাথে পাকা সড়কের পাশাপাশি ক্ষতি হচ্ছে গ্রামীণ কাঁচা রাস্তারও।
উপজেলা প্রশাসনের থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে এবং প্রভাবশালী ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ নিতে না পাড়ায় গ্রামীন কাঁচা ও পাকা সড়কগুলো দিয়ে চলাচলরত ইট ভাটার ভারী ট্রাক ও ট্রলিগুলো বন্ধ করা যাচ্ছে না। এতে বেহাল দশায় পরিণত হয়েছে কোটি কোটি টাকায় নির্মিত গ্রামীণ সড়কগুলো।

হাজারটাকা বাঁধ এলাকার ভ্যানচালক মোঃ খালেক মিয়া জানায়, পাকা সড়ক কইরা লাভ কী? ইটভাটার মাটি ও ইট টানার কারনে ট্রাক ও ট্রলিতে সড়কটা শেষ কইরা দিছে। ধুলায় আর ভাঙ্গার কারণে মোরা ভ্যানে মালামাল পরিবহন করতে পারি না।
খুড়িয়ার খেয়াঘাট সড়কের মাহেন্দ্রা চালক খবির মিয়া বলেন, ইটভাটার ট্রাকে মাটি ও ইট টানার কারনে ট্রাকের চাকায় ওই সড়কের রাস্তা উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।ওই সড়ক দিয়ে আমাদের গাড়ী চালাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

গুলিশাখালী বাজারের ব্যবসায়ী কামাল সওদাগর বলেন, ইটভাটার ট্রাক ও ট্রলিতে অত্র ইউনিয়নের সকল কাচা ও পাকা রাস্তাগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত করেছে। সামনে বর্ষা মৌশুমে ওই সকল রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের ভোগান্তির কোন শেষ থাকবেনা।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, কেউ কারও কথা শোনে না। সড়কে ষ্টীলের ব্যারিকেড তৈরি করে প্রতিবন্ধকতা তৈরি না করা হলে গ্রামীণ সড়ক টেকানো যাবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন, গ্রামীন সড়কে বেপরোয়া ওই যানবাহন গুলো বন্ধে শীঘ্রই অভিযান চালানো হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনার আমতলীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, চার যৌন কর্মী আটক

কোমল পানীয়তে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান পাওয়া গেছে

//অনলাইন নিউজ//

ঢাকার বাজারে বিক্রি হওয়া কোমল পানীয়তে স্বাস্থ্যের জন্য মাত্রাতিরিক্ত  ক্ষতিকর উপাদান রয়েছে। চিনি, ক্যাফেইন, ভারী ধাতুযুক্ত কোমল পানীয় অসংক্রামক রোগের পাশাপাশি শিশুদের স্থূলতা বাড়াচ্ছে। এছাড়া ফ্রেঞ্জ ফ্রাই এবং ফ্রায়েড চিকেন প্রক্রিয়াকৃত প্যাকেটজাত খাবারেও ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে তিনটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে সোমবার ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি বিভাগের উদ্যোগে এক সেমিনারে এ ফল প্রকাশ করা হয়।

বিএসএমএমইউ’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ডা. এএইচএম গোলাম কিবরিয়া কোমল পানীয় নিয়ে গবেষণা করেন। ঢাকায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া বোতলজাত ব্র্যান্ডের দশটি কোমল পানীয় এবং পাঁচটি এনার্জি ড্রিংকের নমুনা সংগ্রহ করেন তিনি। প্রায় তিন-চতুর্থাংশ পানীয়ের পিএইচ মাত্রা ৩-এর নিচে ছিল। এসিডিক মাত্রা ৩-এর নিচে থাকায় তা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। কোমল পানীয়ের তুলনায় এনার্জি ড্রিংকে ক্যাফেইনের মাত্রা বেশি ছিল।

এ ছাড়া ঢাকার বাজারে পাওয়া যায় এমন ফ্রেঞ্জ ফ্রাই এবং ফ্রায়েড চিকেন নিয়ে গবেষণাটি করেন ডা. সাজিয়া ইসলাম। এতে পাঁচটি সর্বোচ্চ বিক্রীত ফ্রেঞ্জ ফ্রাই এবং ফ্রায়েড চিকেনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ফ্রেঞ্জ ফ্রাইয়ের একটি পরিবেশনে (১০০ গ্রাম) গড়ে পাওয়া গেছে সোডিয়াম-০.৪৫ গ্রাম, আর্সেনিক-০.০৯৩ মি. গ্রাম, ট্রান্স ফ্যাটি এসিড-০.১১ গ্রাম, সিসা-০.০০৩ মি.গ্রাম। ফ্রায়েড চিকেনের একটি পরিবেশনে (১০০ গ্রাম) গড়ে পাওয়া গেছে সোডিয়াম-০.৪৬ গ্রাম, আর্সেনিক-০.০৫৩ মি. গ্রাম এবং সিসা ০.০০৬ মি. গ্রাম। এসব উপাদান অনুমোদিত মাত্রার চেয়ে বেশি। ফলে এগুলো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, বিষণ্নতা, স্ট্রোক, ক্যান্সারের কারণ হতে পারে। এগুলো খাওয়ার ফলে বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে স্থূলতার পরিমাণ বাড়ার পাশাপাশি পরে অসংক্রামক রোগ হওয়ার ঝুঁকি বাড়ছে।

বাংলাদেশে সর্বাধিক প্রচলিত প্রক্রিয়াকৃত প্যাকেটজাত খাবারে লবণ, চিনি ও চর্বির পরিমাণ মূল্যায়ন ও খাদ্যের লেভেলে দেওয়া তথ্যের সঙ্গে সামঞ্জস্যতা যাচাইয়ে আরেকটি গবেষণা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। তার গবেষণায় দেখা গেছে, উচ্চ পরিমাণে লবণ, চিনি, স্যাচুরেটেড ফ্যাটি এসিড (এসআরএ) ট্রান্স ফ্যাটি এসিড (টিআরএ) এবং ক্যালরি থাকায় এ খাবারগুলো স্থূলতা ও খাদ্য-সম্পর্কিত অসংক্রামক রোগের প্রধান কারণ। বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে পরিচালিত পারিবারিক জরিপ এবং বাজার সমীক্ষার মাধ্যমে মোট ৯টি সর্বাধিক প্রচলিত প্রক্রিয়াকৃত প্যাকেটজাত খাবার চিহ্নিত করা হয়েছিল। কোনো ব্র্যান্ডের পণ্যই টিএলএল সিস্টেম অনুযায়ী ক্ষতিকর উপাদানগুলোতে সবুজ (কম পরিমাণে) এবং এইচএসআর স্কিম অনুযায়ী ৪ বা তার বেশি স্টার পায়নি। সূত্র: যুগান্তর

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন…? প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা