চন্দনাইশে ৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মোকতার আহমদ, চন্দনাইশ চট্টগ্রাম //

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। চট্টগ্রামের চন্দনাইশে প্রতিটি সড়ক উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন, ব্রিজ কালভার্ট নিমার্ণ, বিভিন্ন ধমর্ীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিগত দিনের চেয়ে বর্তমানে অনেক বেশি। তাছাড়া বর্তমান সরকার কর্ণফুলী টার্ণেল ছাড়াও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্’াপন করে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

গত ২০ মার্চ কানাইমাদারী চুড়ামনি সড়ক থেকে ছাত্তারহাট জিসি সড়ক পর্যন্ত ২ কোটি ৮ লক্ষ ৭২ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা যথাক্রমে মো. সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, তৌহিদুল আলম, বলরাম চক্রবতর্ী, উৎপল রক্ষিত, আবদুর রহিম চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সাংবাদিক আবু ইউছুপ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, শিক্ষক মিন্টু কুমার দাশ ও ইরফান সাহাবু প্রমুখ।

টাঙ্গাইলে ৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন

 মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সোমবার (২২ মার্চ) জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধনে করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, যুগ্ন সম্পাদক শামিম আল মামুনসহ অনেকে।

মানবন্ধনে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন- তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/ অফিস সুপার/ হিসাবরক্ষক কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় টাঙ্গাইল জেলার সকল উপজেলা থেকে আগত দুই শতাধিক তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানবসেবার জন্য সোনুর ছবি বিমানের গায়ে লাগিয়ে সম্মাননা!

অনলাইন ডেস্ক :

মানবসেবার জন্য ‘স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউড ‍ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। এই অ্যাওয়ার্ড উপলক্ষে তার ছবি একটি বিমানের পুরো অংশে লাগিয়ে  বিশেষ সম্মাননা জানিয়েছে ভারতীয় একটি বিমানসংস্থা।

ভারতের অন্যতম সমাজসেবক তারকাদের একজন সোনু সুদ। লকডাউনে বহু মানুষের খাবার, পড়াশোনার খরচ, চিকিৎসার খরচসহ নানাবিধ দায়িত্ব পালন করেছিলেন তিনি। সব কিছুই মনে রেখেছে দেশবাসী। তারই ধারাবাহিকতায় ভারতীয় এই বিমানসংস্থাটি এই সমাজ সেবক ও অভিনেতাকে সম্মান জানাতে ছবির সাথে লিখেছে, ‘রক্ষাকর্তা সোনু সুদকে কুর্নিশ।’

ভারতবাসী এই অভিনেতাকে ‘মসিহা’ নাম দিয়েছেন । লকডাউনের সময়ে দেশটির নানা প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছিলেন। বিদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন।

নিজের ছবিসহ সেই বিমানের ছবি দিয়ে সোনু গণযোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। মা ও বাবা, তোমাদের কথা খুব মনে পড়ছে’।

একসময় মুম্বাই আসার জন্য সোনুর ট্রেনের ভাড়াটুকু ছিল না। তিনি পাঞ্জাবের মগা থেকে মুম্বাই এসেছিলেন অভিনেতা হওয়ার জন্য। সামর্থ্য ছিল না ট্রেনে সংরক্ষিত টিকিট কাটার। কঠিন দিনে বাবা-মা ছিলেন সোনুর পাশে। কিন্তু ছেলের সাফল্য তারা দেখে যেতে পারেননি।

ফারুক মাষ্টারের বিরুদ্ধে তারই বোন ফারজানার সংবাদ সম্মেলন

তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদক//

স্কুল শিক্ষক শতাধিক ছাত্রকে দিয়ে তার পরিবারের সকল সদস্য দের ওপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর সহ জাল-জালিয়াতি অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর গ্রামের নিজ বাড়িতে ২০ মার্চ বেলা ১২টায় এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এক সাংবাদিক ও তার পরিবার।

জালিয়াতি করে জমি দখল করতে পরিবারের সকল সদস্যদের উপর অত্যাচারের প্রতিবাদে ও ফারুক মাস্টারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ফারজানা তার লিখিত বক্তব্যে বলেন, ফারুক মাস্টার আমার বড় ভাই। দীর্ঘদিন ধরে সে জমিজমা জাল- জালেয়াতি করে জোর পূর্বক আমাদের জমি দখল করে পরিবারের সকল সদস্যদের উপর অত্যাচার ও নির্যাতন করে আসছে। বারবার ৯৯৯ এ ফোন দিয়ে আমাদের মিথ্যা হয়রানী করে।

এ ছাড়া মিথ্যা মামলা করে হয়রানীর ভয় দেখাচ্ছে। ১৯ মার্চ আমার ৩ ভাই- বোন বিসিএস পরীক্ষা দিতে গেলেও সে সময়কার ঘটনায় আমাদের সবাইকে জড়িয়ে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে। এ ছাড়া কিছুদিন পর পর আমার মা কে মারপিঠ করলে মেডিক্যাল ভর্তী করাতে হয়। তার স্কুলের শতাধিক শিক্ষার্থীকে লেলিয়ে আমাদের পরিবারের সবার উপর হামলা ও বাড়ি- ঘর ভাংচুর করে।

সে জমিজমা, স্কুল সার্টিফিকেট, ট্রেড-লাইসেন্স সহ স্কুলের হাজার হাজার ছাত্র- ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করে আসছে। ফারুক মাস্টারের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মা আনোয়ারা বেগম, সাংবাদিক ফারজানা আক্তার, রাকিবুর রহমান রফিক, সাকিবুর রহমান সফিক, দোসর রহমান, কিশোর রহমান, আফরোজা আক্তার আইরিন, পাপিয়া সুলতানা পলাশী,  নুর ইসলামের স্ত্রী আলবাহার ও ছেলে সুলেক সহ কাউন্সিল হাবিব মিয়াসহ অসহায় এই পরিবারের পক্ষ থেকে অত্যাচারী ফরুক মাস্টারের বিরুদ্ধে আনা অভিযোগটি সঠিক তদন্তে আইনি ব্যবস্থা গ্রহণে ন্যায় বিচার পাবো প্রশাসনের সুদৃষ্টি কামনা ভুক্তভোগী পরিবারের।।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আর টিভি, বিজয় টিভি, মাই টিভি ,বাংলা টিভি ,ইত্তেফাক ,যুগান্তর, আমাদের সময় ,সময় সংবাদ ,ভোরের কাগজ, প্রিন্ট মিডিয়ার প্রতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে ৭৫ কেজি ওজনের কালো রঙের বিষ্ণু মুর্তি উদ্ধার

 মাহাবুব আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া আখানগর ভেলার হাট আশ্রয়ন কেন্দ্রের নিকটে লেউটিহাড়ি পুকুর থেকে শুক্রবার (১৯ মার্চ) রাত ৭ টায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকেরা চলে যান ।

সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । মূর্তি উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্ত রঞ্জন রায় বলেন ” ভেলারহাট সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুরে স্কেবেটর দিয়ে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায় । খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে পাথরের বিষ্ণু মূর্তি টি উদ্ধার করি । মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। তবে এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন ৭৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে আগামীকাল জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানো হবে।

শিশুর খাদ্য: কোন বয়সে কী খাওয়াবেন, কী খাওয়াবেন না? (ভিডিওটি দেখুন)

অনলাইন ডেস্ক :

শিশুর বয়স ছয় মাস হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কিন্তু –

– কীভাবে বুঝবেন শিশুর অতিরিক্ত খাবার দরকার?

– শুরুতে শিশুদের কী ধরণের খাবার দেয়া উচিত?

– শিশুকে কি ডিম খাওয়ানো যাবে?

– শিশুর খাবার কীভাবে তৈরি করবেন?

– খিচুড়ি কীভাবে খাওয়াবেন?

– জুস, আইসক্রিম কখন দেবেন?

– শিশুকে কতটুকু খাবার, কখন দেবেন?

– কী কী খাবার এড়িয়ে যাবেন?

এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটি দেখুন।

সূত্র: বিবিসি

মওদুদ আহমেদ: বিএনপি নেতা ও আইনজীবী সিঙ্গাপুরে মারা গেছেন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদ মারা গেছেন।

তিনি বিরোধী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৪০ সালের ২৪শে মে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন মওদুদ আহমেদ।

বেশ কিছুদিন ধরে তিনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি ও ফুসফুস রোগে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই বাংলাদেশ সময় সন্ধ্যে ৬.৩০ মিনিট নাগাদ মারা যান।

বাংলাদেশের বর্ণাঢ্য রাজনীতিবিদদের একজন ব্যারিস্টার আহমেদ দেশটির ভাইস প্রেসিডেন্ট, সরকারের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং আইন, সংসদ ও বিচার বিষয়কমন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

অসুস্থ অবস্থায় গত ১লা ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

শায়রুল কবীর জানিয়েছেন, মি. আহমেদের নরওয়ে প্রবাসী মেয়ে সিঙ্গাপুরে আসার পর পারিবারিকভাবে তাকে ঢাকায় নিয়ে আসা এবং তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ তার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

দলের শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তার মৃত্যু দলের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দলের একজন অভিভাবক হিসেবেও ছিলেন। তার মৃত্যুতে বিএনপি খুবই শোকাহত।”

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মি. আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন।

রাজনীতিবিদ ও আইনজীবী মওদুদ আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদে অভিজ্ঞ একজন সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই রাজনীতিতে সক্রিয় মি. আহমেদ দেশের দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আগরতলা ষড়যন্ত্র মামলার শেখ মুজিবুর রহমানের পক্ষে অন্যতম একজন আইনজীবী ছিলেন তিনি।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

পরে বিএনপি ছেড়ে দিয়ে তিনি সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত জাতীয় পার্টিতে যোগদান করেন এবং প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার শাখার নব নির্বা‌চিত ক‌মিটির অভিষেক অনুষ্ঠিত

 মোঃ হোসেন গাজী, চাঁদপুর //

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২১-২২ সা‌লের নব নির্বা‌চিত প‌রিষ‌দের অভিষেক অনুষ্ঠা‌ন উপলক্ষে ফ‌্যমিলি ডে, উ‌দ্বোধনী প‌র্বের অ‌া‌লোচনাসভা ও ক্রিড়া প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ ‌সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে তা অনুষ্ঠিত হয়। উদ্ধোধনি অনুষ্ঠানে উদ্ধোধকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহ্বাজ ওচমান গনি পাটোয়ারী। বক্তব্যে তিনি বলেন, মার্চ মাসবাঙ্গালি জাতির অহংকারের মাস। আপনারা জাতির বিবেক। আমাদের লালিত সোনার বাংলার স্বাধীনতা অর্জন। ৭ মার্চ জাতির পিকা অমভাষন দিয়ে বাঙ্গালি জাতিকে উদ্ধোর্ধ করে স্বাধীতনতা এনে দিয়েছে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ২০২১ সালের অভিষেক অনুষ্ঠান। যারা জাতির কথা তুলে ধরেন আপনারাই সাংবাদিক।

২৫ মার্চ কালো রাতের াথা আপনারা জীবনের ঝুকি নিয়ে সংবাদ পৌছে দিয়েছেন। আপনাদের অভিষেকে দাঁড়িয়ে বলবো কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকবেন না। তরেই সকল রাজনৈতিকতার উদ্ধে সম্মান পাবেন।শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে ২০ লাখ টাকা বরাদ্ধ দিয়ে চতুর্থ তলার কাজ করা হয়েছে। আরো ১২ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে জেলা পরিষদের মাধ্যমে। শেখ হানিনা করোনা পরিস্হিতিতে বাংলাদেশের উন্নত দেশে নিয়েছে। আমরা সম্মলিত ভাবে দেশকে এগিয়ে নেব।দু মাসের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে। কারা মাছ ধরে তা চিন্হিত করেন? অল্প বয়সের যুবকরা সে দিন মুক্তিযুদ্ধে হিয়েছিল।

কেন গড়গীন করতে। চাঁদপুর প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাথে আমার সম্পর্ক আছে থাকবে। ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুরের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান কালু, প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদি প্রমুখ। উদ্ধোধন শেষে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মধ‌্যাহ্ন ভোজ শেষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে কুমিল্লার জসীম ও শাহরাস্তির নন্দিতা দাস। সব শেষে রে‌ফেল ড্র এর মাধ‌্যদি‌য়ে দিনব‌্যাপী অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘ‌টে।

সাংবাদিকতার মান ফেরাতে সর্বপ্রথম অন্য পেশায় জড়িতদের প্রতিনিধি বাতিল করা জরুরী

 মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধিঃ

আমার লেখা কোন ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়।কিংবা কোন পেশার উপদেশ নয়, বাস্তবতা দিয়ে বলছি,ছোট মুখে বড় কথা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, আজ সাংবাদিক সমাজের অবনতির মুল কারন প্রতিনিধি নিয়োগে অবহেলা।অনুসন্ধানে আমার নিজ জেলার বাস্তবতা তুলে ধরা হলো, আমি আজ ৫ বছর ধরে সাংবাদিক হওয়ার জন্য বহু চেষ্টা চালাচ্ছি।

এমন কি সঠিক সংবাদ তুলে ধরতে গিয়ে বহু প্রতিকুল অবস্থার সম্মুখীন হতে হয়েছে।এর মধ্যে কথিত বড় বড় মিডিয়া পরিচয়ধারী লোকদের সাক্ষাৎ পেয়েছি কখনো ফোনে কখনও নামে।তাদের হাতে চলছে সাংবাদিকদের এক হয়ে বসার স্থান যার নাম হয়তো সকলেই জানেন।এছাড়াও বাংলাদেশে রয়েছে কয়েকটি সুনামধন্য সাংবাদিক সংগঠন।

কিন্তু এরা অধিকাংশ সাংবাদিক কেহ নিজে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা কিংবা স্কুল কলেজ অথবা ব্যাংক নয়তো অন্য কোন প্রতিষ্ঠানে নিত্যদিনের কর্মরত রয়েছেন।অথচ যারা শুধু সাংবাদিক পেশা নিয়ে প্রতিদিন সাধারন জনগণের বিভিন্ন বিষয়ে নিউজের জন্য সকাল সন্ধ্যা এক উপজেলা থেকে অন্য উপজেলায় ছুটছে তারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। এর কারন তারা ভালো কাজে গেলেও সেটাকে মন্দ বলে আখ্যায়িত করেন স্থানীয় নামধারী কথিত মিডিয়া কর্মীরা।

এর কারন স্থানীয়ভাবে তাদের নামের পোস্ট পজিশনের প্রভাব।এছাড়াও রয়েছে প্রতিহিংসা, দেখাগেছে সরকারি ডিকলারেশনে দৈনিক,সাপ্তাহিক,মাসিক ও পাক্ষিক মিলিয়ে কয়েক’শো প্রিন্ট পত্রিকা রয়েছে বাংলাদেশে এর মধ্যে জাতীয় অষ্টম ওয়েজবোর্ড ও লিষ্টে রয়েছে ২৭৩ টি পত্রিকা এখন প্রশ্ন যারা অষ্টম ওয়েজবোর্ড ভুক্ত তারা এর বাহিরে পত্রিকার প্রতিনিধিদের মানতে নারাজ এর কারন কি? এমন কি বলেন হলুদ সাংবাদিক তাহলে কি বাংলাদেশে হলুদ সাংবাদিক নামে কোন পত্রিকা আছে কি? এমতে বাকি পত্রিকার প্রতিনিধি নিয়োগ দেয়া উচিত নয়।এছাড়াও সকল জেলা উপজেলায় দেখাগেছে একটি প্রেসক্লাব যেখানে সদস্য পদ সীমিত প্রতিনিধি বহু তাহলে যারা প্রেসক্লাবে সদস্য নেই তারা কি সাংবাদিক হতে পারে না? অথচ সকল দিক বিবেচনা করে দেখাযায় যারা ক্লাবের সদস্য তাদের চেয়েও বেশি নিউজ লেখা পেশাকে মুল্যায়ন ও সাধারন জনগণের বিপদে বেশিরভাগ কাজ করেন তারা আর এরই প্রেক্ষিতে বাঁধা হয়ে দাড়ায় যারা পেশাকে মুল্যায়ন নয় বরং সাংবাদিক নাম ব্যবহার করে তাদের নিকটবর্তী অপরাধীদের পক্ষে কথা বলেন।

এজন্য আজ এসমাজে এত সাংবাদিক নির্যাতন হামলা মিথ্যা মামলার ঘটনা বেড়েই চলছে।এতে অপরাধীদের অপরাধের সংখ্যা ও সাহস শক্তি উভয় দিনের পর দিন বাড়ছে বিচারিক কার্যক্রমকে বাঁধাবিঘ্ন করছেন অন্য পেশায় জড়িত সাংবাদিক প্রতিনিধিরা। এমত অবস্থায় কেন্দ্রীয় সকল সাংবাদিক সংগঠনের নেতা ও সকল চ্যানেল মিডিয়ার নির্বাহী পরিচালক ও প্রিন্ট মিডিয়ার প্রকাশক সম্পাদকের কাছে অনুরোধ রইলো আপনারা প্রতিনিধিদের সঠিক পরিচয় সম্পর্কে জানুন এবং আপনাদের প্রতিনিধি হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সক্ষম কিনা তা জেনে নিয়ে দায়িত্ব দিন।কারন যারা প্রতিদিনের কর্মস্থলে কর্মরত কিংবা নিজ পরিচালনায় প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা অধিকাংশ সংবাদ কপি টিগারে করে থাকেন নামে শুধু সাংবাদিক সভাপতি ও সাধারন সম্পাদক খোঁজ নিন সে নিজেই এপেশাকে ব্যবহার করে সমাজের অবহেলিত মানুষের পাশে না দাড়িয়ে নিজ সার্থ উদ্ধারে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের কাছ থেকে সুবিধা ভোগ করে থাকেন।

যদি একজন প্রতিনিধি সারাদিন তার উপার্জনের কর্মস্থলে থাকেন তাহলে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা তার জন্য কোনদিনি সম্ভব নয় বলে আমি মনে করি এতে আমার ভুল হলে ক্ষমা করবেন।আর বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদ স্যার আপনার সুদৃষ্টি কামনা করে জানাচ্ছি যে বিধিমালা অনুযায়ী নিজের দ্বারা পরিচালিত ছোট কিংবা বড় প্রতিষ্ঠান পরিচালনা কিংবা প্রতিদিনের কর্মরত স্থানে অথবা অন্য কোন সংগঠনের সাথে জড়িত থাকিলে সাংবাদিক পেশায় থাকিতে পারিবে না এই নিয়মনীতি ঘোষণা করুন। কারন যারা এধরণের প্রতিনিধি তারা সঠিক সংবাদ নিজেরা করেন না বরং যারা সঠিক মনোভাব নিয়ে এই পেশায় আসেন তাদেরকে বাঁধাপ্রাপ্ত করেন।

যুক্তি হিসেবে যদি একটি লোক তার মনে হয় এই পেশা আমার কোন কাজ নয় নিজে সারাদিন ব্যাবসা কিংবা মাসিক চাকুরীর ইনকাম করে চলি তাহলে কিভাবে তার দ্বারা দেশ ও জাতির কল্যাণে সাধারন জনগণের সেবা দেওয়া সম্ভব।কারন কোন প্রতিষ্ঠানে সারাদিন উপস্থিত না থেকে ব্যাবসা প্রতিষ্ঠানে সময় না দিয়েতো ইনকাম করা সম্ভব নয়।আমি চারদিকের সকল পরিস্থিতি দেখে বলছি এই পেশা সকল পেশার উর্ধে আর আজ ব্যাংক কর্মকর্তা, ব্যাবসায়ী, স্কুল শিক্ষিক তারা সহজে হচ্ছে প্রতিনিধি তাই তাদের কাছে মুল্যায়ন নেই পেশার, পাশাপাশি যোগ্যতাহীন লোকেরা এই সুযোগ নিয়ে হয়ে যাচ্ছেন সাংবাদিক।

আমি মনে করি যদি কোন মানুষ তার সঠিক শিক্ষাগত যোগ্যতা থাকা সত্বেও বেকারত্ব জীবন না কাটিয়ে ছোট একটা ব্যাবসা কিংবা চাকুরী করেন সেটা হাস্যকর কিংবা ছোট চোখে দেখার কিছুই নেই যদি সে কোন অসামাজিক কার্যকলাপ কিংবা দেশ ও আইন বিরোধী কাজে লিপ্ত হয়ে নিজেকে অপরাধের সাথে মিলিত না করেন।তবে সাংবাদিক পেশায় এসে উপস্থিত না থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার না করা ও এই পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে চলাটা বর্তমানে যেমন পেশার মানক্ষুন্ন তেমনি আইনত অপরাধ এবং কিছু ক্ষেত্রে হাস্যকর বানিয়ে ফেলছে কথিত সমাজের বিভিন্ন পেশার লোক। এছাড়াও প্রতিটি পেশা কিংবা সংগঠের ঐক্য রয়েছে শুধু পরিচর্যা ও প্রতিহিংসার কারনে সাংবাদিকদের ঐক্য নেই বললেই চলে।

তাই সাংবাদিক পেশার মান ফেরাতে সবার আগে অন্য পেশায় জড়িত প্রতিনিধি বাতিল ও সঠিক পরিচর্যা করা হলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও সুশীল সমাজ গড়ার ক্ষেত্রে মহান পেশা সাংবাদিক পেশার ভুমিকা হবে অপরিসীম ও সচ্ছ।