কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে  নিহত -১ আহত-১

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোহরাব হাওলাদার (৬৫) নিহত ও মোটরসাইকেল চালক আহত হয়েছে।

রবিবার সকাল১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের যশোরদী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুর্কি যুবককে ফ্রান্স পুলিশ পিটিয়ে হত্যা করার ভিডিও প্রকাশ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে এক তুর্কি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

হাতকড়া পরা অবস্থায় আটক ওই তুর্কি যুবককে পুলিশের বেধড়ক মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর এ অভিযোগ এখন আরও জোরালো হয়েছে। খবর আনাদোলুর।

ঘটনাটি গত জানুয়ারি মাসের হলেও তুরস্কের জাতীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির কাছে সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও এসেছে। এর পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের একটি থানায় মেরটার কেসকিন (৩৬) নামে ওই তুর্কি যুবককে হাতকড়া পরিয়ে পুলিশ বেধড়ক পেটাচ্ছে।

পুলিশ হেফাজতে থাকাবস্থায় গত ১২-১৩ জানুয়ারির মধ্যে তার মৃত্যু হয়। সেই সময় ফ্রান্সের পুলিশ জানিয়েছিল— হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

একটি পারিবারিক মামলায় কেসকিনকে ১২ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ, ১৩ তারিখ তার মৃত্যু হয়। পুলিশ তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ উল্লেখ করলেও তখন তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

এসব বিষয় নিয়ে এখন পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে নিহত তুর্কি যুবকের পরিবার।

রাণীশংকৈলে ছেলের অনুষ্ঠান খাওয়া হলোনা মায়ের বৈদ্যুতিক শকে মৃত্যু 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়(৯ জুন) বৃহস্পতিবার সকালে বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে রুমি আকতার (৪৪) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান  জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরের কাজ বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে দিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই সে মারা যায়।

তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।  মায়ের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিন বিকালে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাযা শেষে আমজুয়ান আম্মাজান কবর স্থানে দাফন তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

ইউপি নির্বাচন।। নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সমর্থকদের হামলায়  ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন।

গুরুতর আহত লিটন মৃধা (৪০) ও রাকিব মিয়াকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লিটন মৃধাসহ ১০-১২ জন হুলাটানা গ্রামে প্রচারণা চালাচ্ছিল।

এ সময় নৌকার ভাড়াটে সন্ত্রাসী ছালাম মল্লিক, বাহাদুর প্যাদা, রুবেল তালুকদারসহ ৫০-৬০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লিটন মৃধা, রাকিব, বিনোদ বাবুল, লিটন গোমস্তা, কালা পাইকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত লিটন মৃধা ও রাকিবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার জানান, নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে। তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। তিনি আরও বলেন, নৌকার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রচারণায় বাধা দিচ্ছে। যেখানে-সেখানে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।

নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ইদ্রিস নামে আমার এক কর্মী আহত হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটের কচুয়ায় একই রাতে দু’টি প্রতিষ্ঠানে চুরি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥

কচুয়ার এক রাতে দু‘টি প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় ও আন্ধারমানিক পোষ্ট অফিসে এ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কচুয়া থানায় পৃথক দু‘টি চুরির অভিযোগ করা হয়েছে।

আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমল কৃষ্ণ মজুমদার ও আন্ধারমানিক পোষ্ট অফিসের মাষ্টার বিনয় কৃষ্ণ মিস্ত্রী জানান, সোমবার দিবাগত রাতে আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় জালনার গ্রীলকের আসবাব পত্র ভেঙ্গে নগদ টাকা, কাগজ পত্র ও আলমারীর চাবি চুরি হয়।

একই দিন রাতেন আন্ধারমানিক শাখা ডাকঘরের গেটের তালা ভেঙ্গে গ্রীল কেটে একটি ল্যাপটব ও ডেবিট ক্রেডিট মেশিন চুরি হয়েছে। গত ৭জুন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ও পোষ্ট মাস্টার তাদের প্রতিষ্ঠানে গিয়ে চুরির ঘটনা দেখতে পেরে ঐ দিন কচুয়া থানায়  দুটি চুরির অভিযোগ দাখিল করেন।

Daily World News

হরিপুরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা সভা অনুষ্ঠিত

খুলনায় রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্ৰে কর্মশালা অনুষ্ঠিত

জুতার কারখানায় আগুণ লাগল চট্টগ্রামের মাদারবাড়ি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুনের লেলিহান শিখা এখনও যেন জ্বলজ্বলে চট্টগ্রামবাসীর মনে। এর মধ্যেই আজ সকালে আবারও আগুনে পুড়ছে বন্দরনগরী।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

এর আগে গত শনিবার সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়া অসহ্য যন্ত্রণার প্রহর পার করছেন অনেকে।

ট্রাফিক পুলিশের ওপড় হামলা।। ২১টি সেলাই।। গ্রেফতার ৩

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজধানীর জুরাইনে রেলগেট এলাকায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে আটকানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়েছেন স্থানীয় লোকজন। এতে এক সার্জেন্টসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে সূত্রাপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা আসামিরা হলেন- আটক মোটরসাইকেলের চালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়া সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভুইয়া।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ওসি মফিজুল আলম বলেন, জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।

আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপ-পরিদর্শক উৎপল চন্দ্র।

পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও সরকারি স্থাপনায় ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা নং ১১। বুধবার আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখারুল আলম জানান, সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসছিল একটি মোটরসাইকেল। তাতে এক নারীসহ দুজন আরোহী ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন কাগজপত্র দেখতে চাইলে মোটরসাইকেলচালক অত্যন্ত দুর্ব্যবহার শুরু করেন। পোশাক ও অন ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টের পরিচয়পত্র দেখতে চার্জ করেন মোটরসাইকেলচালক। পরে দুজনকে পুলিশ বক্সের নেওয়া হলে সঙ্গে থাকা নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তখন আশপাশে থাকা সুযোগ সন্ধানী লোকজন নারী লাঞ্ছনার অভিযোগ তুলে সার্জেন্টকে বেধড়ক মারধর করে পুলিশ বক্সে ভাংচুর চালায়। অভিযুক্ত মোটরসাইকেলচালক সার্জেন্টের বুকের ওপর পা তুলে চেপে বসেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার মধ্য থেকে একজন সার্জেন্টের হাতে ছুরিকাঘাত করেন।

সার্জেন্টকে উদ্ধারে আসা পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে বেধড়ক মারধর ও ধাওয়া করা হয়। পরে শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে।

আহত তিন পুলিশ সদস্যের মধ্যে সার্জেন্ট আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে।

অন্যদিকে ঘটনার সূত্রপাতের পরপরই জুরাইন রেলগেট পুলিশ বক্সের ভেতরে ফেসবুক লাইভে এসে অভিযোগ করে সোহাগ-উল ইসলাম রনি বলেন, ঘুষ নেওয়ার সময় তিনি উপস্থিত হলে পুলিশ সদস্যরা তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পুলিশ বক্সে এনে মারধর করে। পরে উত্তেজিত জনতা পুলিশ বক্সে হামলা করে ও পুলিশ সদস্যদের মারধর করে।

এ নিয়ে পুলিশের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকেই বলছেন, হয়রানির প্রতিবাদে জুরাইনের স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ওয়ারী ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল ইসলাম বলেন, উল্টো পথে একজন নারীকে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় চালককে থামাতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার শুরুটি ধরা পরে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলে কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তার পরিচয়পত্র দেখতে চান।

ডিসি সাইদুল বলেন, হঠাৎ মোটরসাইকেলে থাকা নারী চিৎকার করতে শুরু করেন, গায়ে হাত দিলেন কেন? ক্যামেরায় ওই নারীর ভিডিও আসেনি। তিনি মোটরসাইকেল থেকে নেমে পাশে দাঁড়িয়ে ওইভাবে বলে চিৎকার-চেঁচামেচি করেছিলেন।

ধারণ করা ভিডিও ফুটেজ দেখে ডিসি সাইদুল বলেন, এরপরই রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকসহ আশপাশের মানুষ কিছু না জেনেই সার্জেন্টের ওপর হামলা করেন। উত্তেজিত জনতা পাশের ট্রাফিক পুলিশ বক্সেও হামলা চালায় বলে দাবি করেন তিনি।

Daily World News

Coocking Recipe

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

সীতাকুণ্ডের কনটেইনার বিস্ফোরণে ৩৪ মৃতদেহ উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন ফায়ার সার্ভিস কর্মী।শনিবার রাতের এই দুর্ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।  বেসরকারি হাসপাতালসহ সব হাসপাতাল প্রস্তুত রয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, ছুটিতে থাকা সব চিকিৎসক-নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধ মজুত নেই। এ জন্য জরুরি ভিত্তিতে ওষুধ, স্যালাইন, পেইন কিলার নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি সবাইকে। সেই সঙ্গে আশপাশের উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আনা হয়েছে। তবু চিকিৎসা দিয়ে পেরে উঠছি না আমরা।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এ জন্য রক্ত চেয়ে মাইকিং করা হচ্ছে। আশপাশের সবাইকে হাসপাতালে এসে রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

Daily World News

চট্টগ্রামের কনটেইনার বিস্ফোরণে ২৫ লাশ উদ্ধার

সীতাকুণ্ডে কেমিক্যাল ডিপোতে ভয়াবহ আগুণে নিহত ১৬, নিখোজ অনেকে

সীতাকুণ্ডে কেমিক্যাল ডিপোতে ভয়াবহ আগুণে নিহত ১৬, নিখোজ অনেকে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে মৃত্যু সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। নিহতদের মধ্যে ৩জন ফায়ার সার্ভিস কর্মী।

শনিবার রাতের ওই দুর্ঘটনায় দেড় শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিত্সকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিত্সা দেওয়ার জন্য।

রোববার সকাল পৌনে ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় চট্টগ্রামের ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকেও ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট যোগ দিয়েছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে একের পর এক গুরুতর আহতদের আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় জরুরি বিভাগে তাদের নাম তালিকাভুক্ত না করেই আঘাত অনুসারে তাদের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. রুবেল রানা জানান, ফায়ার সার্ভিসের কাছে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর দেওয়া হয়। এরপর সেখানে প্রাথমিকভাবে আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকেও ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট যোগ দেয়।

সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, কেমিক্যালের কনটেইনার থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে একের পর এক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে কয়েকশ শ্রমিক কাজ করছিলেন। আহত-দগ্ধ বেশিরভাগ লোককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই নাসির উদ্দিন জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

তিনি জানান, দুর্ঘটনা এড়াতে ডিপোর প্রবেশদ্বারে লোকজন চলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরে যেতে এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান বলেন, কুমিরা ফায়ার সার্ভিস রাত ১০টার দিকে প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় মো: সাহেব আলী (২৮) নামে একজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। নিহত সাহেব আলী মাগুরার মহম্মদপুর থানার মহম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে এবং ঢাকার সাভার সেনানিবাসের সেনা সদস্য। তার আইডি নম্বর-২২০৬৫৭৩।

শনিবার (৪জুন)  রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে পৌনে ১১টার দিকে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।

নিহত সেনা সদস্যের ভাবি ডলি আক্তার বলেন, সাহেব আলী তার নিজ বাড়ী থেকে সাভার কর্মস্থলে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরে আমাদেরকে ফোন করে জানানো হয় তিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এ ঘটনা জানার পর আমাদের বাসার অন্যান্য সদস্য গোয়ালন্দে রওনা হয়েছেন। তিনি আরো জানান নিহত সেনা সদস্যের সাহেব আলীর একটি মেয়ে সন্তান রয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের গাড়ি চালক মুরাদ খান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের এর মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তত্ব জখম অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাম পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। দুর্ঘটনার স্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনে হিঁচরে নিয়ে গেছে। এতে তার মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তার কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বার্টন ফোন, ৫টি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড, একটি রেশন কার্ড পাওয়া যায়। সে লাল রঙের ১১০ সিসির ডিসকভার মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দিয়ে যায়।