কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড আর নেই

//আন্তর্জাতিক ডেস্ক//

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খবর জিনিউজের।

খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছর তিনি করোনা আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

তিনি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ডান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস।

সঙ্গীত জগতে একের পর এক তারকা পতন, লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে যার সদা উপস্থিতি।

চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির বলেন, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবাারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিংবদন্তি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মোদি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো কয়েকদিন ধরে অব্যাহতভাবে সতর্কতা দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইউক্রেনে  আক্রমণ করবে রাশিয়ার সেনারা।

তারা দাবি করছে যুদ্ধ করার যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবই সম্পন্ন করেছে রাশিয়া। এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংকেতের অপেক্ষায় আছে তারা।

মঙ্গলবার ক্রিমলিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন পুতিন। সেখানে যুদ্ধ করার বিষয়ে সরাসরি উত্তর দেন তিনি।

যুদ্ধ করার বিষয়ে পুতিন বলেন, আমরা কি যুদ্ধ চাই না কি চাই না? অবশ্যই না। আর শুধুমাত্র এ কারণেই আমরা আলোচনার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার  সিদ্ধান্তও নেওয়া হয়েছে আলোচনার পথ বড় করার জন্য।

তবে পুতিন যুদ্ধ করতে চান না জানালেও আবার যুদ্ধ করার বিষয়ে আকার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তিনি দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়টিই দাবি করা হচ্ছে,  ডনবাস বা লুহানস্ককে গণহত্যা হচ্ছে এরকম দাবি করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করবে।

সূত্র: আল জাজিরা

 

কিংবদন্তি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রবাদপ্রতিম সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন প্রবাদপ্রতিম এই সঙ্গীতশিল্পী। ওই দিনই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। ঘটনাচক্রে তার দু’দিন আগেই ভারত সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

পূর্বের শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে চোখ উপরে দিয়েছে জিল্লুরের

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার মহম্মদপুরের ৫নং বালিদিয়া ইউনিয়নের চর বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এক সমর্থকের দুই  চোখেই ভমড় দিয়ে আঘাত করা হয়েছে। আহত ব্যক্তি হলেন মোঃ জিল্লুর রহমান (৪৪)

এলাকাবাসির  বিবিন্ন সূত্রে জানা গেছে,সোমবার ১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে  জিল্লুর রহমান বাড়ি থেকে মাগুরা যাওয়ার উদ্দেশ্য রওনা করেন। চর বড়রিয়া পল্লী টাউন ক্লাবের সামনের রাস্তায় পৌছালে ষড়যন্ত্র ভাবে তার উপর হঠাৎ আক্রমন করা হয়।বেশ কয়েক জন মিলে হাত পা বুকের উপর বসে ভমড় দিয়ে দুই চোখ খুঁচিয়ে দেওয়া হয় এবং একটি চোখ উপড়ে ফেলা হয়।

জানা গেছে ৬ জন মিলে তাকে গুরুতর আহত করে ১.মিলন বিশ্বাস( ৩৫) পিতা- মৃত সহিদ বিশ্বাস ২.সুন্দর আলী (২৭) পিতা-ওহাব মাস্টার ৩.চুন্নু মোল্ল্যা(৩২) পিতা-মৃত আবির মোল্ল্যা ৪.লিঠু মোল্ল্যা(২৬) পিতা- লিয়াকত ৫. নজরুল মোল্ল্যা (৩৫) পিতা- আবু মোল্ল্যা ৬.  লিপু মোল্ল্যা, আহত ব্যক্তি পান্নু বিশ্বাসের দলের লোক।ঘটনা স্থলে আহত ব্যক্তিকে  উদ্ধার করেন  এরশাদ মীর(৩৫) পিতা – ছলেমান মীর।

ঘটনার সূত্রে চরম উত্তেজনা বিরাজ করে দুই পক্ষের মাঝে।আহত জিল্লুর রহমান কে সংগে সংগে মহম্মদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার ফরিদপুর নেওয়ার পরামর্শ দেন।

ওই গ্রামে চরম উত্তেজনার মুহুর্তে দুই পক্ষের সংঘর্ষে আহত হোন রাজু মোল্ল্যা(১৩) পিতা- পিকুল মোল্ল্যা এবং উভয় পক্ষের বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর করা হয়।

ওই গ্রামের পান্নু বিশ্বাস গ্রুপের ৪ টি বাড়ি ভাংচুর হয়,

১. জিল্লুর রহমান ২.কাবুল মোল্ল্যা ৩. নজরুল মোল্ল্যা ৪. বাঁশি মোল্ল্যা এবং

রান্নু মোল্ল্যা গ্রুপের ৬ টি বাড়ি ঘর ভাংচুর চালিয়েছে,

১. পিকুল মোল্ল্যা ২.ইকবল মোল্ল্যা ৩.উজ্জল মোল্ল্যা ৪. মিলন মোল্ল্যা ৫.  মনিরুল বিশ্বাস ৬.ভিকু মোল্ল্যা, আহত জিল্লুর রহমান  বর্তমানে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত ব্যক্তির পরিবার ও উভয় পক্ষের সূত্রে উপরোক্ত তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ নাসির উদ্দিন বলেন,চর বড়রিয়া গ্রামে  সংঘর্ষের খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়,পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে এখনো কোনো মামলা করা হয়নি মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন// পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা সবাই খাদের কিনারায়- বরিস জনসন

 

ইউক্রেন// পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা সবাই খাদের কিনারায়- বরিস জনসন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে সেটি হবে একটি বিধ্বংসী ভুল। তাই সমস্যা যাই হোক- কূটনৈতিক সংলাপ ও প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হতে পারে এবং আমরা সবাই এই সংলাপে যুক্ত হতে চাই। খবর বিবিসির।

সোমবার স্কটল্যান্ডে সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে খুবই, খুবই বিপজ্জনক ও গুরুতর। আমরা সবাই একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি, এই ইস্যুতে এখনও পুতিনের পিছু হটার সময় আছে।’

১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া পাশ্চাত্য আধিপিত্যবাদের বিরোধী।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সীমান্তের পাশাপাশি ২০১৫ সালে ইউক্রেনের কাছে থেকে দখল নেওয়া দ্বীপ ক্রিমিয়াতেও সম্প্রতি বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি; এছাড়া গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে জানিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করবে না— রাশিয়া কেবল এই নিশ্চয়তা চায়। কিন্তু ৩০ দেশের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে জোট একেবারেই প্রস্তুত নয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

এ যুগেও জিন রাস্তা বানায় -স্থানীয় ও প্রশাসন কি বলছে….!!!

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রাশিয়া হামলা করলে হাজার হাজার মানুষ দেশটি থেকে পালাবে। আর তাই পূর্ব ইউরোপের দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার।

রাশিয়া তিন দিক দিয়ে ইউক্রেন সীমান্ত ঘিরে রেখেছে।  ভারী অস্ত্রসহ প্রায় ১ লাখ ৪০ হাজার সৈন্য মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে কোনো সময় ইউক্রেনে হামলার ঘটনা ঘটবে।

পোল্যান্ড ইতোমধ্যেই কিছু শহরের তালিকা করেছে যেখানে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের জায়গা দেওয়া যাবে। অন্যদিকে রোমানিয়া শরনার্থী শিবির স্থাপনের কথা ভাবছে।

১৯৯০ সালে পূর্ব ইউরোপের ঘটনাগুলো মনে রেখে আগে থেকেই অন্য দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারকিন প্রায়ডাক গণমাধ্যম রেডিও প্লাসকে জানিয়েছেন, তারা বড়সড় প্রস্তুতি নিচ্ছেন। কারণ এতে সমস্যা সমাধানে সুবিধা হবে।

পূর্ব পোলিশ শহর শিচানোর মেয়র জানিয়েছেন, তারা শহরের একটি শহরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৮০ জন শরনার্থীকে আশ্রয় দিতে পারবেন। প্রতিদিনের খাওয়াসহ হোটেলগুলোতে খরচ পড়বে ১৪০ পোলিশ জলোটি।

তবে তিনি জানিয়েছেন, এই পুরো খরচটি পোল্যান্ডের সরকারই বহন করবে।

রোববার পোল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এলবাগ শহরে শরনার্থীদের জায়গা দেওয়ার জন্য ৪২০টি, পোল্যান্ডের কেন্দ্রীয় শহর তরুনে ৯৬টি ও দক্ষিনের শহর চেসতোখোয়াতে ১ হাজার ১০০টি জায়গা খালি আছে।

সূত্র: আল জাজিরা

এ যুগেও জিন রাস্তা বানায় -স্থানীয় ও প্রশাসন কি বলছে….!!!

//অনলাই নিউজ//

অবিশ্বাস্য হলেও সত্য। ঢাকার ধামরাইয়ে কৃষকের ফসলি জমিতে এক রাতেই রাস্তা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিল জিন। এলাকাবাসীর মাঝে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ওই রাস্তাটি দেখতে আসেন।

রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায়।

সরেজমিন জানা যায়, বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠ থেকে আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকার আহাম্মদ আলীর কৃষি খামার পর্যন্ত সদ্য একটি মাটির রাস্তা নির্মাণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এ সড়কের বড়নারায়ণপুর মো. আতাউর রহমানের সবজি খামার থেকে পশ্চিম দিকে  টাইগার ইটভাটার পাশ দিয়ে পাকা সড়ক পর্যন্ত একটি মাটির রাস্তা এক রাতেই তৈরি করেছে জিন।

সোমবার সকালে পথচারীরা রাস্তাটি দেখে হতবাক হয়ে যান। কারণ রাত ১১টা নাগাদ তারা দেখেছেন কৃষকের ফসলি জমি, আর সকালে দেখা যায় সেই স্থানে একটি মাটির তৈরি রাস্তা। রাস্তাটি কেউ বানাতে দেখেননি। এজন্য তাদের ধারণা, জিনে রাস্তাটি রাতারাতি বানিয়েছে।

খামারি আতাউর রহমান বলেন, এখান দিয়ে কোনো রাস্তাই আগে ছিল না। এক রাতেই একটি মাটির রাস্তা নির্মাণ হয়েছে। নিশ্চয়ই জিন-পরীরা এ রাস্তা বানিয়েছে। সাধারণ মানুষের পক্ষে এ রাস্তা নির্মাণ করা মোটেও সম্ভব নয়।

এ ব্যাপারে জমির মালিক আশক আলী বলেন, আমার জমির ফসল বিনষ্ট করে আমারই জমির মাটি দিয়ে রাস্তা বানানো হয়েছে। রাত ১১টা পর্যন্তও দেখেছি সরেজমিন। আর সকালে খবর পেয়ে এসে দেখি মাটির তৈরি রাস্তা।

এ ব্যাপারে আমতা ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন বলেন, এ স্থান দিয়ে পূর্বে কোনো রাস্তা তো দূরের কথা হালটও ছিল না। আমি কোনো রাস্তা বানাইনি। খবর পেয়ে রাস্তাটি দেখে তো হতবাক। এত সুন্দর রাস্তা রাতারাতি নির্মাণ কীভাবে সম্ভব। নিশ্চয়ই এ রাস্তাটি জিন বানিয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ইঞ্জিনিয়ার মো. মাহবুর রহমান বলেন, পূর্বে এ স্থানে কোনো রাস্তা দেখিনি। কীভাবে রাতারাতি এ রাস্তা নির্মাণ হলো তা খতিয়ে দেখা হবে। বিষয়টি খুবই আশ্চর্যের।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, লিখিতভাবে কেউ অভিযোগ জানায়নি। দুই-একজন আমাদের ফোনে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

সম্মানিত ব্যক্তিদের ছবি বিকৃত ও কুৎসা রটনায় মৌলভীবাজারে ৭জনের নামে মামলা

 

জাহিদুল ইসলাম রোমানের মা আর বেঁচে নেই।। নূর হোসেন পাটওয়ারীর শোক

মোঃ হোসেন গাজী।।

মুক্তিযুদ্ধে সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন আর বেঁচে নেই। (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি করনা আক্রান্ত হয়ে উল্লেখাত হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার বাদ এশা চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের চরকুমুড়িয়া এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মরহুমা সায়রা খাতুনের মৃত্যুতে চাঁদপুর টাইমস পরিবার গভীর শোক জানিয়েছেন। তাৎক্ষণিক এক শোকবার্তায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী  সাবেক এমপি এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিনীর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মরহুমা সায়েরা খাতুনের স্বামী মরহুম অ্যাড. সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের সংগঠক,মহকুমা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর মহকুমা এবং পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৭০ সালে উপনির্বাচনে কুমিল্লা-২৫ অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। অ্যাড. সিরাজুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার স্ত্রী মরহুমা সায়েরা খাতুন পাশে থেকে প্রেরণা যুগিয়েছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএফডিসি নিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিকল্পনা কি…

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

রোববার রাতে এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। খবর- বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।

দিমিত্র কুলেবা জানান, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্যরা নিরাপত্তা ইস্যুতে ভিয়েনা চুক্তিতে সই করেছে। ওই সংস্থার সদস্য রাশিয়াও। সে জন্য ভিয়েনা চুক্তি অনুসারে ইউক্রেন শুক্রবার রাশিয়ার কাছে সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি ওএসসিই এলাকায় নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে, তা হলে তাদের অবশ্যই উত্তেজনা নিরসনে সামরিক স্বচ্ছতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং সবার নিরাপত্তা জোরদার করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে কার্যত দেশটির তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, এরই মধ্যে ইউক্রেনের তিন দিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। তবে দেশটিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের দূতাবাসকর্মীদেরও সরিয়ে নিয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ভীতি’ ছড়ানোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে, এমন কোনো প্রমাণ নেই।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

পিরোজপুর শহরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  কোটি টাকার ক্ষতি

পিরোজপুর শহরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  কোটি টাকার ক্ষতি

//নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুর শহরে প্রধান সড়কের পাশের সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার রাতে সদর রোডে ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাসুম বেকারি, রুমী ফটোস্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোষ্ট্যাটসহ আরও কিছু দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে কাজে নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত চলছে। তবে কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সরকারিভাবে প্রতি ক্ষতিগ্রস্থকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইয়েমেনে ৫ জাতিসংঘ কর্মী অপহৃত।। একজন বাংলাদেশী