খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’র ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৩। রোববার ভোরে তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, তেরখাদা দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলছিটি উপজেলার দহরা এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মাধবকাঠি গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১) ও নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।
র্যাব-৩, ঢাকার একটি দল অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে খুলনা জেলার তেরখাদা আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদের আটক করে।
পরে সকালে তাদের তেরখাদা থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার (ওসি) তদন্ত মোশাররফ হোসেন বলেন, র্যাব-৩ ঢাকার একটি টিম ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’র ৪ জন সদস্যকে আটক করে।
সকালে তেরখাদা থানায় সোপার্দ করেছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। একইসঙ্গে জনগনকে আহবান করা।
// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //
৪ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক র্যাব- ৭
বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…
