//আঃ রাজ্জাক শেখ, খুলনা//
রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ১০জুন সন্ধ্যায় এক মাসিক সভা অনুষ্টিত হয়।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি বাবলু কুমার আশ,সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান,সহ-সভাপতি এম মুরশিদ আলী, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ, প্রচার সম্পাদক মো: মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য নুর ইসলাম, আবুল কালাম বাবু, মিলন সাহা, বাবর হোসেন বাকী,মামুন শেখ, নাহিদ জামান, ডা:খান শফিকুল ইসলাম, মিলন মোল্লা, আজিজুল ইসলাম, মোল্লা জাহাঙ্গীর আলম, বাণীব্রত মজুমদার,নুর নাহার প্রমূখ।
সভায় আলোচনা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার দৃষ্টান্ত স্থাপন করেছেন পদ্মা সেতু নির্মাণ করে।
আগামী ২৫জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন দেশরত্ন,দেশের উন্নয়ন যার হাত ধরে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্টানে সকল সদস্যগণের অংশ গ্রহন। এছাড়া ক্লাবের নতুন ভবন নির্মাণ করা ও ক্লাবকে আরো সুসংগঠিত করা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হত্যা নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

