খুলনায় সরকারি কলেজের প্রভাষকের নিবন্ধন নিয়ে নানা প্রশ্ন

খুলনায় সরকারি কলেজের প্রভাষকের নিবন্ধন নিয়ে নানা প্রশ্ন

//খুলনা ব্যুরো//

খুলনায় বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক উত্তম কুমার বিশ্বাসের নিয়োগ অবৈধ হওয়ায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভগীরথ  বিশ্বাস নামে এক ব্যক্তি।

বিভিন্ন দপ্তর যে লিখিত অভিযোগ দিয়েছেন সেই সূত্রে জানা গেছে,  বেসরকারি  শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী ২০/৩/২০০৫ তারিখের পর নিয়োগের জন্য সকল শিক্ষকের শিক্ষক নিবন্ধন থাকা বাধ্যতামূলক করেন সরকার।

সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রতিষ্ঠানটি  বেসরকারি থাকায়  উত্তম কুমার বিশ্বাস প্রভাষক পদে ২৯মার্চ ২০১২ তারিখে ভুয়া নিবন্ধন পত্রের মাধ্যমে যোগদান করেন। যা সম্পূর্ণভাবে সরকারি নীতিমালা বহির্ভূত এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে কিভাবে সরকারিভাবে অন্তর্ভুক্ত হলো এ নিয়ে এলাকায় বিভিন্ন মহলে  গুঞ্জন রয়েছে।

এব্যাপারে শিক্ষক উত্তম কুমার  বিশ্বাস জানান, আমার সকল কাগজপত্র ঠিক আছে। ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেয় করার জন্য এ সকল কাজ করছে একটি চক্র।

অভিযোগের বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান একটি লিখিত অভিযোগ  আমরা পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *