///মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরের মালোপাড়ায় মন্দির প্রাঙ্গণে সহিংসতার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস। বক্তব্য রাখেন,বিভা’র চেয়ারম্যান ও উদীচীর অভয়নগর শাখার সাধারণ: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির প্রেমবাগ ইউপি শাখার সহ সম্পাদক শেখর বর্মণ, সদস্য বিশ্বজিৎ সরকার, উজ্জ্বল সরকার,বাধন দাস,বিপ্রব বর্মণ,ডা.উৎপল বর্মণ, অমেলা সরকার,সাধনা সরকার, জয়ন্তী বিশ্বাস। উল্লেখ্য,২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মালোপাড়ায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

