//খুলনা ব্যুরো//
খুলনায় মনি মালাকার ইউপি সদস্যের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর আয়োজনে ১০ মে বিকালে শিয়ালী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ইউপি সদস্য মনি মালাকার , অস্ত্রসহ গ্রেফতারকৃত বিনয় বিশ্বাস, ভগিরথ গংদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মানববন্ধন এর আয়োজন করেন।

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য বিনোদিনী পাল, ইলিকা বিশ্বাস (প্রভাষক চাঁদপুর কলেজ), নিত্যানন্দ বিশ্বাস, অপূর্ব হালদার, ভোলানাথ বিশ্বাস, মোহিত বিশ্বাস, বিভাস বিশ্বাস, বিবরণ হালদার, সরুপ রায়, গিরি তরফদার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাধনা হালদার, সীমা মন্ডল, শম্ভু মল্লিক, অজিত হালদার, মৃন্ময় ধর শিপন, মকরন্দ মজুমদার, অজয় ধর, দীপক বৈরাগ, প্রমূখ।
গ্রামবাসী সন্ত্রাসী ইউপি সদস্য মনি মালাকার ও তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানায় এবং এলাকায় মদ জুয়া মাদক বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

