যখন ধান পেকে মাঠে সবুজের সমাহার হয়ে উঠছে। তখন ই শ্রমিকের অভাবে দিশেহারা কৃষক। কৃষকের কষ্টের ফসল নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের কৃষকের পাশে থেকে ধান বাড়িতে পৌছে দেবার আহবান জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এমপি সহধর্মিনী অসহায় মানুষের অবলম্বন সারমিন সালামের সার্বিক সহযোগিতায় সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে ধান কাটছে এক ঝাক তরুন।
শনিবার দুপুরে চলমান কর্মসূচির অংশ হিসেবে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের বাসুয়াখালী বিলে গরীব কৃষক অহিদুল ইসলামের জমির পাকা ধান কাটতে মাঠে নেমেছেন সালাম মূর্শেদী সেবা সংঘের এক ঝাঁক তরুন। ধান পাকলেও শ্রমিক না পাওয়ায় কৃষক যখন হতাশার মধ্যে ছিল।
তখন-ই সালাম মূশের্দী সেবা সংঘের একঝাক তরুন কৃষকের ধান কেটে দিলেন। একাধিক কৃষক বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় সালাম মূর্শেদী সেবা সংঘের তরুণরা কৃষকের পাশে এসে দাড়িয়েছেন। যা আমরা কখন ও ভাবতে পারে নি। লক ডাউনে যানবাহন বন্ধ থাকায় কোনো শ্রমিক না পাওয়ায় হতাশার মধ্যে ছিলাম। তখন ই একঝাক তরুন ক্ষেতে গিয়ে ধান কেটে দেন। এই বিপদে আমাদের পাশে দাড়ানোর জন্য সালাম মূর্শেদী সেবা সংঘকে ধন্যবাদ জানায়।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, করোনার কারনে দেশে লকডাউন চলছে। এ কারনে শ্রমীক আসতে পারছে না বিভিন্ন জেলা থেকে। কৃষকের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সব নেতাকর্মীদের কৃষকের জমির ধান কেটে দেওয়াসহ সহযোগিতা করতে বলেছেন।
কৃষক বান্ধব জননেত্রীর নির্দেশেই আমার নির্বাচনী এলাকা রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলায় সালাম মূর্শেদী সেবা সংঘের তরুণরা বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে করোনা লকডাউনের এ মুহূর্তে তিনি তার দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কৃষকের জমিতে গিয়ে ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এমপি আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের সাথে কথা বলেন।
এ সময় কৃষক অহিদুল ইসলাম এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞপন করেন। ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম, এমপির চীপ কো-অডিনেটর ও যুবলীগ নেতা নোমান উসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আ’লীগ নেতা ইউনুস শেখ, খান ফরাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, মিলন শিকদার, লিটন, এসএম আনারুল, নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, শিমুল, রিফাত হাসান, জুয়েল রানা প্রমুখ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

