//আ: রাজ্জাক শেখ, খুলনা//
এমপি আব্দুস সালাম মূর্শেদীর নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রবিবার বিকাল ৪টায় পালের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফ ম আ: সালাম।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা: শ্যামল কুমার দাস, মো: ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, সাবিনা ইয়াসমিন, আলমগীর মল্লিক, শেখআসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু,ইউপি সদস্য আমিনুল ইসলাম সাগর, ফরহাদ সরদার, জাহাঙ্গীর মোল্লা, কামরুল সরদার আ:সালাম শেখ, শিরিনা আকতার, রাবেয়া আকতার, হিরন আহমেদ হিরু,শিমুল হোসেন, মিনারা বেগম, হাওয়া বেগম, নারগিজ বেগম, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবকলীগের মো:মঈন উদ্দীন, নাজিম মোড়ল, সরদার মনিরুজ্জামান, হিরা বেগম, সামসুল হক লালা, সরদার জসিম উদ্দীন, ইউসুব আলী,ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ, জুয়েল সরদার, শেখ রাসেল, নোমান সৈকত, সাজেদুল ইসলামসহ অনেকেই।

