যখন সারা বিশ্বের ন্যায় আমার সোনার বাংলায় নানা ধরনের সামাজিক অসঙ্গতি , রাজনৈতিক অপশক্তি ও পেশী শক্তিতে ভরপুর, অর্থনৈতিক ক্ষেত্রে নানা ধরনের বিশৃঙ্খলার কারনে একটা বিশেষ গোষ্ঠী অল্পদিনেই ফেপে ফুলে কলাগাছ হচ্ছে এবং সাংস্কৃতির ক্ষেত্রে বিদেশী সংস্কৃতির আগ্রাসণের কারণে পারিবারিক জীবনে বেড়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ ও বিবাহ বর্হিভূত অবৈধ সম্পর্ক।
এছাড়া অন্যদিকে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশকে যখন ধর্মীয় বিভাজনে দ্বিধাবিভক্ত করার অপঃপ্রয়াস চালাচ্ছে ঠিক এমনি এক ক্রান্তিকালে সকল ধরনের বিশৃঙ্খলা, শোষণ, দূর্নীতি,কালোবাজারি,অপসাংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত করে সৌন্দর্য চেতনায় পরিশালীত সুস্থ সমাজ – সংস্কৃতি ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে “ সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক” – এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৯৮৯ সালের ১২ অক্টোবর ঐতিহ্যমন্ডিত যশোর শহরে প্রতিষ্ঠিত “ বিবর্তন ” নাট্যগোষ্ঠী পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির জন্মদিন।
নানা ধরনের চড়াই উৎরাই পেরিয়ে বিবর্তন যশোর আজ ৩২ বছরে পদার্পণ করলো। ৩২ বছরে পর্দাপণ উপলক্ষে “ দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে বিজয়- কেতন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিবর্তন যশোর কর্তৃক আজ বৃক্ষ রোপন কর্মসূচি ও সন্ধ্যায় থিয়েটার আড্ডার আয়োজন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিবর্তনের উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, বিবর্তনের সভাপতি নওরোজ আলম খান চপল,সম্পাদক দীপঙ্কর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুমন ব্যানার্জিসহ সম্মানিত সদস্য নরেশ পাল,মৃন্ময় চক্রবর্তী,হাফিজুর রহমান,সারেন নিশি, তন্ময় ,মোহন ,কৌশিক, শাফিন, শ্রেয়শী আরো অনেকে।
এছাড়া আগামী ২২ও ২৩ অক্টোবর যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ২ দিনের জন্য নাট্যোৎসবের আয়োজনসহ ২ জনকে সোনার দেশের সোনার মানুষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে।
//নিজস্ব প্রতিনিধি//
আজ মহা সপ্তমীর মধ্যে দিয়ে শুরু দুর্গা পূজা

