রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মাহাবুব আলম, রানীশংকৈল প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামে একটি পুকুর থেকে ১২ অক্টোবর মঙ্গলবার  রিফাত ( ৩ বছর ৬ মাস ) ও কাউসার ( ৩ ) নামে  দুই  ভাইয়ের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে । মৃত রিফাত ঐ গ্রামের শাহাব উদ্দিনের এবং কাউসার  ছাবলু মোহাম্মদের ছেলে। তারা দুজন আপন চাচাতো ভাই ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ঘটনার দিন সকাল ১০ টায়  রিফাত ও কাউসার বাড়ীর পাশে খেলা করছিলো । খেলতে খেলতে এক পর্যায়ে  বাড়ীর অদূরে একটি পুকুরের কাছে যায় । তারপর তারা দুপুর পর্যন্ত বাড়ীতে ফিরে না এলে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে । খোঁজাখুঁজির এক পর্যায়ে

দুপুর ১২ টায় পুকুরে ভাসমান অবস্থায় লোকজন রিফাতের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে । খোঁজাখুঁজির ঘন্টা খানেক পরে আরেক শিশু কাউসারের লাশ পাওয়া যায় ।

রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *