//আবুল হাসেম, চট্টগ্রাম//
আবুল হাসেম, চট্টগ্রাম : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অত্রসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধায় শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভোলা জেলার দৌলত খান উপজেলার বাজার চৌধুরী বাড়ীর বেলাল হোসেনের ছেলে মো: জসিম ওরফে মনির হোসেন (২৮), নগরীর ফিসারীঘাট এলাকার আবদুল জলিলের পুত্র মহিউদ্দিন (২৫), পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের মোহাম্মদ ইসমাইলের পুত্র সাহাদাত হোসেন সাজ্জাত (২৭), কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর এলাকার বশির উদ্দিনের বাড়ী গ্রামের শাহ আলমের পুত্র মোহাম্মদ সোহেল (২৫), একই উপজেলার শালঘর গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র আল আমিন (২৫), নগরীর বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকার হাজী আবু তৈয়বের পুত্র আবদুল রাজ্জাক ওরফে রানা (২৪), সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সাইদ পাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র শরিফ ওরফে কালাইয়া (২০), এবং চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার বাবুল কলোনির শাহ আলমের পুত্র সাদ্দাম হোসেন (৩২)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, শাবাল ও ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, নগরীর নতুন ব্রিজ এলাকার বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও কক্সবাজার থেকে চট্টগ্রামে আগত যাত্রী ও পথচারীকে বিভিন্ন কায়দায় জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।

