কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়ায় হত্যা মামলার আসামীর জামিনে মুক্তি, মামলা তুলে নেওয়ার হুমকি। নিরাপত্তা হীনতায় ভুগছে বাদীর পরিবার, মামলা সিআইডিতে হস্তান্তরের দাবি।
উপজেলার বারুইখালী গ্রামের মিঠু শেখের স্ত্রী পরশমনি বেগম জানান, তার স্বামী মিঠু শেখকে বারুইখালী সাহাদাৎ হাওলাদারের চা-পানের দোকানের সামনে হতে ২৫ নভেম্বার ২০২১ সন্ধায় বাগেরহাট সদর থানার জয়গাছি গ্রামের আনোয়ান হোসেন গাজীর পুত্র আছাদ গাজী সহ কয়েজনে ডেকে নিয়ে যায় এর পর ২৭ নভেম্বার ২০২১সকালে কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামের হাসেন আলী খানের পুত্র মোস্তাফা খানের মালিকানাধীন বারুইখালী গ্রামের মাছের ঘের আছাদ গাজী বর্গা নেয়। ওই বর্গা ঘেরের পানির মধ্যে তার স্বামীর মৃত দেহ পায়। এঘটনার পর আছাদ গাজী ও মিঠু গাজী সহ অজ্ঞাতনা ৩/৪ জনকে আসামী করে কচুয়া থানায় জিআর ১০৩/২১ একটি হত্যা মামলা করে।
এর কিছুদিন পর মিঠু গাজীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠা য়সম্প্রতি জেল হাজত থেকে জামিনে মুক্ত হয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের ভয় ভিতি সহ হুমকি প্রদান করিতেছে।এঘটনার পর নিহরে স্ত্রী মামলাটি সিআইডিতে হস্তান্তর ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট আবেদন করেছে।
এব্যাপারে পুলিশ সুপার এ কে এম আরিফুল হক (পি পিএম)জানান,বিষয়টি সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

