পলাশ চন্দ্র দাসঃ
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান চালিয়ে জি মরফিন ইনজেকশনসহ এক দম্পতিকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডি এনসি।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইসরাত জাহান (২৪) ও তার স্বামী ইশতিয়াক আহমেদ খানকে (২৫) ১০০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশনসহ আটক করা হয়। আটককৃতরা বরিশাল নগরের গগন গলি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

