জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা(৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম(২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব এর ছেলে সাগর(২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এর নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, এসআই অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ চালিয়ে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করেন।
এসময় ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণে করা হয়েছে।

