জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচ থেকে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামের একটি পান বরজের ড্রেন খোড়ার সময় এই গুলি উদ্ধার হয়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, নরসিংহপুর গ্রামের মৃত চানমিয়া শেখের পুত্র শহীদ শেখ উক্ত জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খোড়াকালে জনৈক শ্রমিক প্রথমে এসব গুলি দেখতে পান।
বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে উক্ত ইউপি সদস্য মোবাইলে আমাকে জানান। এ খবরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি দল নিয়ে সরেজমিনে উপস্থিত হই এবং গুলিগুলো উদ্ধার করি।
তিনি আরো জানান, এ গুলিগুলো অনেক আগের, হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

