//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা হতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ’সহ এক জনকে গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রূপসা থানাধীন রহিমনগর কলোনী জামে মসজিদের সামনে হতে রাত ১০.৫৫ মিনিটের সময় আসামী রিয়াজুল ইসলাম (৩৫) কে আটক করে।
আটককৃত রিয়াজুলের হেফাজত হতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত মামলাসহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

