//এম মুরশীদ আলী, রূপসা//
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ গত ৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। তিনি বলেন- “আমরা যদি স্বচ্ছতার সাথে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করি তাহলে আমরা সকলে সেবা পাব এবং উপকৃত হব। সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় রোগীদের কথা ভেবে সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার সেবা দিয়ে যাচ্ছেন।”

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো. রাসেল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। তিনি জানান- জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে উপজেলা সমাজকল্যাণ পরিষদ রূপসা, খুলনার ২০২৩-২৪ অর্থ বছরে প্রাপ্ত ৫০ হাজার টাকা ৪১ জন এর অনুকুলে বিতরণ হয়।
তিনি আরো বলেন- উপজেলা রোগী কল্যাণ সমিতি, রূপসা, খুলনাতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তা অসক্রিয় অবস্থায় পড়ে আছে বিগত ৬মাস ধরে। এক্ষেত্রে উপজেলার সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি বিশেষ আহবান রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। যারা যাকাত, ফিতরা, অনুদান দিতে চান, তারা উপজেলা সমাজসেবা অফিসে এসে সরাসরি টাকা জমা দিতে পারেন কিংবা উপজেলা রোগী কল্যাণ সমিতির ব্যাংক হিসাবে প্রেরণ করতে পারেন।

