জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
শনিবার (৬ এপ্রিল) খুলনা জেলার দাকোপ উপজেলার শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোষ্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নলিয়ান খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঐ এলাকা থেকে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ০৩ টি মাথা, ৮ টি পা, ৩ টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারীকে আটক করে।
তিনি আরও বলেন, আটককৃত হরিণ শিকারী ও হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

