খুলনার রূপসা ব্রীজ এলাকায় ৪ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন শুক্রবার (১০ মে) দুপুরে  এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ মে) ভোরবেলায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন খুলনাগামী ফেণী থেকে ছেড়ে আসা একটি বাস তল্লাশী করে ৪ কেজির বেশি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত দুই ব্যক্তিকে ও জব্দকৃত গাঁজা রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *