জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: নাজিম শেখ (২৪) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আসামি নাজিম কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আটক নাজিম শেখ মোংলা উপজেলার দিগরাজ গ্রামের (কলেজ রোড ৫ নং ওয়ার্ড) মৃত: নূর আলম শেখ এর ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে ) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই চিন্ময় মন্ডলের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রামপাল উপজেলার হুড়কা গ্রামের প্রতাপ কুমার মন্ডল ওরপে টুকেন এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: নাজিম শেখ (২৪) কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা রুজু করে আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

