যশোরে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// নিজস্ব প্রতিনিধি //
মাদকের ভয়াবহতা সমাজের অস্থিমজ্জার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মাদকদ্রব্য চোরাচালান ও মাদকাসক্ত লোকের সংখ্যা যে বিপুল পরিমানে বেড়ে গেছে তা বুঝা যায় প্রতিদিন পরিচালিত অভিযানে প্রাপ্ত মাদকের বিশাল ও বহুল সমৃদ্ধ ভান্ডার দেখে।
যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে জেলা পুলিশ প্রশাসন এবং প্রতিদিনই যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। তারই ধারাবাহিকতায় আজ ২৩ আগস্ট -২০২১ রোজ সোমবার পুলিশ সুপারের নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ধন্যখোলা গ্রামের আসামি মোঃ লিয়াকত আলী (৩২), পিতা- কালু,গ্রাম -ধান্যখোলা,থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর এর নিজ বাড়ির রান্না ঘরের মেঝেতে খনন করে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এই সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *