//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ার শোভনার শিবপুর এলাকায় ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং করায় অপরাধে একই এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি শ্রিজীব মন্ডল (২৫) কে ভ্রামমান আদালত ১মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে এ ভ্রামমান আদালত পরিচালনা করেন।
এসময় ডুমুরিয়া থানার এসআই মামুনসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

