খুলনার রূপসায় ইট ভাটায় জরিমানা

খুলনার রূপসায় ইট ভাটায় জরিমানা

//রূপসা প্রতিনিধি//

রূপসায় ইট ভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ভবানীপুর গ্রামে মোল্যা এনামুল কবিরের (এস.বি.এম) ইট ভাটা। তারা শ্মশান মন্দির এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ইট প্রস্তুত করছিল।

এ খবর পেয়ে গত ৫ এপ্রিল বিকেলে, অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেন। ইট ভাটায় সত্যতা প্রমাণিত হওয়ায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অফিস সহকারি মো. নূরুল ইসলাম সহ আনসার ও পুলিশের টিম উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *