//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//
ডুমুরিয়ার মঙ্গলবার (১০ মে ) দুপুরে জিলেরডাঙ্গা গ্রামের তালতলায় এলাকায় একটি মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ মাছ ধরার ঘটনায় এলাকা বাসী পাইকগাছা এলাকার কৃষ্ণ মন্ডল(৩৫)নামের এক ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করে থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসারের নিকট সোপার্ধ করা হযেছে।
সুত্রে জানা গেছে, খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয। ধৃত ব্যক্তি দোষ স্বীকার করায় উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ এর ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৭৩ ধারা অনুযায়ী কৃষ্ণ মন্ডল (৩৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার প্রসিকিউশন দাখিল করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক তিনি জানান পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।
এ ধরনের জঘন্য অপরাধকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইন অমান্যকরীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

