//সুজন মাহমুদ, মাগুরা//
মাগুরা মহম্মদপুরের নহাটা বাজারে গরুর মাংসের দোকানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক অসুস্থ গরু বিক্রি ও জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা করে ২ জন ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান (তুরাপ) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় গরুর মাংসের দোকানে থাকা সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুতে রাখার নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।এবং পরবর্তীতে এই নির্দেশনা বাস্তবায়ন করেন নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ এর তত্ত্বাবধানে, নহাটা পুলিশ তদন্ত কেন্দের এসআই জনাব মোস্তাক আহমেদ এর নেতৃত্বে নহাটা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
উল্লেখ্য অসুস্থ গরু বিক্রেতা জনাব মোঃ মনির মৃধা ও মাংস বিক্রেতা জনাব মোঃ শিমুল মিয়া।এঘটনায় জড়িত দুই ব্যক্তি সহ স্থানীয়দের বক্তব্যে জানা গেছে,গতকাল রাতে নহাটার জনৈক মোঃ মনির মৃধা এর গোয়ালে থাকা তিনটি গরু হটাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সাথে সাথেই একটি গরুর মৃত্যু হয় তখন গরুর মালিক বাকি গরু গুলোর মৃত্যু হতে পারে ভেবে নিকটস্থ গরুর মাংস ব্যবসায়ী আকমল এর ছেলে শিমুল কে তার বাড়ীতে ডেকে নিয়ে মুমূর্ষু অসুস্থ গরু দুটিকে শিমুলের নিকট বিক্রি করে দেয় তখন গরুর অবস্থা বেগতিক দেখে কসাই শিমুল ওই বাড়িতে গরু দুটিকে নিজ হাতে জবাই করে সেই মাংস নহাটা বাজারের মধ্যবর্তী জামে মসজিদ এর বিপরীত পাশে তার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে পরে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,এখন থেকে নিয়মিত মহম্মদপুর উপজেলার সকল হাট বাজার তদারকি করা হবে এবং ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
ইউপি নির্বাচন।। নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত

