খুলনার ডুমুরিয়ার সাহস ইউপি’র সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন শ্রীঘরে

খুলনার ডুমুরিয়ার সাহস ইউপি’র সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন শ্রীঘরে

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ভূমিহীন,গরীব অসহায় মানুষের জন্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহনের অপরাধে রেশমা বেগম নামে এক বিধবা নারীর দায়ের করা মামলায় খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম জয়নাল আবেদীন কে জেল হাজাতে পাঠানো হয়েছে।  ১৯ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞ অতি: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট এর আমলী আদালত, ডুমুরিয়া খুলনার বিজ্ঞ বিচারক আসামীর জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
 মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার সাহস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম জয়নুল আবেদীন গত ১০ জানুয়ারী ২০২১ ইং তারিখে তৎকালীন চেয়ারম্যান থাকা কালিন ওই ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের মৃত আলেক গাজীর বিধবা স্ত্রী ভূমিহীন হতদরিদ্র পরিবারের সদস্য ও মামলার বাদী রেশমা বেগম(৪৮)সহ ওই গ্রামের বিধবা নারী সুফিয়া বেগম ও খাদেজা বেগম,নাজমা বেগম,সাহিদা বেগম,ফাতেমা বেগম,আমেনা বেগম ও মর্জিনা বেগম এর কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেক নারীর কাছ থেকে ‘খরচাপাতি’ বাবদ ৩৫ হাজার টাকা হিসেবে মোট ২লাখ ৮০ হাজার টাকা অনৈতিক সুবিধা গ্রহন করেন।
 ৩ মাসের মধ্যে ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে  দীর্ঘদিন অতিবাহিত হলেও ওই নারীরা ঘর বরাদ্ধ না পাওয়ায় তারা  জয়নাল আবেদিনের কাছে ধর্ণা দিতে থাকেন। এক পর্যায়ে গত বছর ১০ অক্টোবর ভূক্তভোগী নারীরা চেয়ারম্যানের কাছে ঘর বরাদ্ধ এনে দিতে অথবা তাদের দেয়া টাকা ফেরৎ চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বাদী রেশমা বেগমসহ অন্যান নারীদের বলেন,তোরা কোন ঘর বরাদ্ধ পাবিনা।আমার নিকট কোন টাকা দাবী করবিনা।বেশি বাড়াবাড়ি করলে বিপদে পড়ে যাবি। আমি তোদের কাছ থেকে কোন টাকা-পয়াসা নেয়নি।একপর্যায়ে তিনি ওই নারীদের নানাবিধ হুমকি-ধামকি দেয়াসহ টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন। পরে ভূক্তভোগী নারীদের পক্ষে রেশমা বেগম বাদী হয়ে গত বছর ২৫ অক্টোবর বিজ্ঞ অতি: চীফ জুডিশিয়াল আমলী আদালত,ডুমুরিয়া খুলনায় একটি মামলা দায়ের করেন।যার নং সি,আর ৪৭৯/২১, ধারা-৪০৬/৪২০/৫০৬(।।)
 পেনাল কোড। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি বাসোক কুমার হুই জানান,পিবিআই’র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামী জয়নাল আবেদীন এর প্রতি সমন জারি করেন।সমন অনুযায়ী আসামী আদালতে হাজির না হওয়ায় পরবর্তিতে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।যার প্রেক্ষিতে আসামী জয়নাল আবেদীন সোমবার বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *