//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া// :
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে লক্ষ্যে নদী,খাল ও জলাশয়ে অবৈধ ভেড়ীবাঁধ ও নেট-পাটা অপসারণ ধারাবাহিক অংশ হিসাবে ২১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশীদ নেতৃত্বে ঘ্যাংরাইল, হাতিটানা ও চিলা নদীতে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ নেট পাটা ও ভেড়ীবাঁধ অপসারণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন মাদারতলা পুলিশ ক্যাম্পের এসআই মাহাবুর রহমানসহ পুলিশ সদস্য স্থানীয় জনপ্রতিনিধিগন । উল্লেখ্য এসকল নদী খালে দীর্ঘদিন ধরে নেটপাটা দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাছ শিকার করায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয।

