চট্টগ্রামের হেফাজত নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রিয় কমিটি শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহার হাটহাজারী থানা ও ভুমি অফিসে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছেন।
আজ (বুধবার) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনজুমান আরা বেগমের আদালত মুফতি ইজাহারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করেন। এর আগে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
উলেখ্য গত মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালত মুফতি হারুন ইজাহারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ এপ্রিল হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলায় রিমান্ড মঞ্জুর করেন। মুফতি হারুন ইজাহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
গত ২৬ ই মার্চ হাটহাজারীতে সরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের দুই মামলা ও ২০২০ বছরের ১৬ সেপ্টেম্বর করা মামলায় গত ৩ মে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত মুফতি হারুন ইজাহারকে ৯ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ এপ্রিল রাতে নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করা হয়।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
—————————-

