বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় সহ নগরীর তিন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এই তিন এলাকায় শব্দ দূষণরোধে প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নগরীর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকায় এ প্রচারণা চালানো হয়। এসময় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক, পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া, সহকারী বায়োকেমিস্ট মুনতাছির রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সমন্বয়কারী রফিকুল আলম উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা তথ্য অফিস প্রচারণার এ কাজ পরিচালনা করছে। প্রচারণায় স্থানীয়দের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে নীরব এলাকায় হর্ন না বাজানোর বিষয়ে সচেতন করা হয়। প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে আরও জানানো হয় শব্দ দূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়। এতে উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা, ক্ষুধামন্দা, হৃদরোগ, মস্তিষ্ক বিকৃতি, অনিন্দ্রা ও স্মরণশক্তি হ্রাস পায়।
আইন অমান্যকারীরা একমাস কারাদন্ডবা পাঁচ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন বলে জানানো হয়। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদন্ডবা ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//
পটুয়াখালী গলাচিপায় তিন সন্তান নিয়ে আশ্রয় পেতে ঘুরছে দ্বারে দ্বারে
শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করা হবে বরোনা সংক্রমন বাড়লে : স্বাস্থ্যমন্ত্রী

