//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
২০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার চুকনগর এলাকার ভিআইপি ফিলিং ষ্টেশনে তেল কম দেয়ার অপরাধে ৫০ হাজার, খর্ণিয়া ফাহিম ফিলিং ষ্টেশনে ৫ হাজার, চুকনগর আব্বাস হোটেলে পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে ১০ হাজার, দেব কুমার রাহার মুদি দোকানে তেল কম দেয়ায় ২ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১হাজার ৫শ টাকা ধার্য্য করে জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশিদ ও ডুমুরিয়া থানা পুলিশ।

