ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ নিষেধাজ্ঞা দেয় জোকো উইদোদোর সরকার। এই নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।

ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কেবিনেটের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সাশ্রয়ীমূল্যে রান্নার তেল সরবরাহ করার জন্য পরিস্থিতির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন তিনি।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের সাথে যুক্ত একজনসহ চারটি পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরই জোকো উইদোদোর এ ঘোষণা এলো।

এজিও বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গত মাসে সরকার-নির্ধারিত মূল্যে দেশীয় বাজারের শর্ত পূরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর রপ্তানি পারমিট দেন।

ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সাময়িকভাবে কয়লা রপ্তানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।

রান্নার তেল ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটির প্রধান উৎস পাম অয়েল। একই সঙ্গে পাম অয়েল দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

এদিকে, মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়ায় খাদ্যপণ্য ও তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে সবকিছুর দাম বাড়ছে হু হু করে। ইন্দোনেশিয়াতেও বেড়ে গেছে সব পণ্যের দাম। রমজান মাসে চাহিদা সঙ্গে সঙ্গে সংকট আরও বেড়ে গেছে। সূত্র: নিক্কেই এশিয়া

English Dainikbiswa

মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার ও এতে সহযোগিতা, ছাত্রলীগ নেতাসহ আটক ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *