সারা বিশ্বের মত উত্তর কোরিয়ায়ও আছে করোনা ভঅইরাসের প্রকোপ, তার উপর চলছে তীব্র খাদ্য সংকট, ঠিক তখনই দেশটির শীর্ষ নেতা কিম জং উন পরিবার ও বন্ধুবান্ধবের সাথে পুননির্মিত ‘ভাসমান বিনোদন পার্কে’ পার্টি করেছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৯ সালের পর প্রথমবারের পর কিমের ওনসান ম্যানশনের ব্যক্তিগত বিচে ওই ‘ভাসমান বিনোদন পার্ক’টি নোঙর করা হয়। ২৬০ ফুট দৈর্ঘ্যের ওই নৌযানে আছে দুইটি টুইস্টিং ওয়াটারস্লাইড, বিশাল আকারের পুল আর বহুতল লাউঞ্জ।
কিমের বয়স ৩৭ বছর, তিনি চলতি বছরের মে মাসে জনসম্মুখে আসেননি। ওই সময় তিনি অসুস্থ ছিলেন বলে গুজব উঠেছিল। এই পার্টির ঘটনা সেই সময়কার বলে দাবি করছে এনকে নিউজ।
মে মাসের ২৪ তারিখে নৌযানটিকে কিমের ব্যক্তিগত বিচে দেখা গিয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যই কিম এই পার্টির আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
//অনলাইন নিউজ//
স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিক পলাশ এর মেয়ের জম্মদিন পালিত

